যুক্তরাষ্ট্রে স্কুলে গুলিতে বন্দুকধারীসহ নিহত ২ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ জানুয়ারি, ২০২৫

যুক্তরাষ্ট্রে স্কুলে গুলিতে বন্দুকধারীসহ নিহত ২

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ জানুয়ারি, ২০২৫ |
যুক্তরাষ্ট্রের টেনেসির একটি হাই স্কুলে গুলি চালিয়ে দুই শিক্ষার্থীকে হতাহত করেছেন এক কিশোর। পরে ওই কিশোর নিজেও আত্মহত্যা করেছে। বুধবার (২২ জানুয়ারি) এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। খবর দ্য নিউইয়র্ক টাইমসের। ন্যাশভিল পুলিশ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে জানায়, অ্যান্টিওক হাই স্কুলের ক্যাফেটেরিয়ার ভেতরে ঢুকে ১৭ বছর বয়সি ওই শিক্ষার্থী বেশ কয়েকটি গুলি চালায়। এতে ১৬ বছর বয়সি এক কিশোরী গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় ১৭ বছর বয়সি আরেক শিক্ষার্থী হাতে গুলি লেগে আহত হয়। এছাড়া হামলাকারী ওই কিশোর নিজেও আত্মহত্যা করে। পুলিশ গুলি চালানো কিশোরকে শনাক্ত করেছে। তার নাম সলোমন হেন্ডারসন। নিহত কিশোরীর নাম জোসেলিন কোরিয়া

এসকালান্টে। বুধবার বিকেলে এক সংবাদ সম্মেলনে ন্যাশভিল পুলিশের প্রধান জন ড্রেক বলেন, বন্দুকধারী শিক্ষার্থী সকালে বাসে করে স্কুলে আসে। বেলা ১১টার দিকে বিশ্রামরুমে যায়। সেখান থেকে অস্ত্র নিয়ে ক্যাফেটেরিয়ায় প্রবেশ করে এবং কয়েকটি গুলি চালায়। গুলি চালানোর উদ্দেশ্য এখনও স্পষ্ট নয়, তবে পুলিশ জানিয়েছে যে তারা বন্দুকধারীর সাথে সম্পর্কিত ‘অত্যন্ত উদ্বেগজনক’ অনলাইন লেখা এবং সোশ্যাল মিডিয়া পোস্টগুলো পর্যালোচনা করছে। এদিকে এক সংবাদ সম্মেলনে মেট্রো ন্যাশভিল পাবলিক স্কুলের পরিচালক অ্যাড্রিয়েন ব্যাটল ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ৩, আহত ১০ দুই দিন ১০ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না তেল না পেয়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ বিক্ষুব্ধ জনতার আগামী কয়েক ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, জানালো ইরান দেশে জ্বালানি মজুত রয়েছে ১ লাখ ৬৯ হাজার ৫২৪ মেট্রিক টন ঢাকায় পরীক্ষামূলক ফুয়েল পাস চালু, যেভাবে নিবন্ধন করবেন হরমুজ পার হতে প্রতি ব্যারেল তেলে ইরান নেবে ১ ডলার, পেমেন্ট ইউয়ান বা ক্রিপ্টোতে মারা গেছেন বিখ্যাত অভিনেতা মাইকেল প্যাট্রিক রাজধানীর তুরাগে বস্তিতে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট শেষ পর্যন্ত ইরানের দ্বারস্থ হলো সৌদি আরব মুখোশ পরে বৈশাখী শোভাযাত্রায় অংশগ্রহণ নিষিদ্ধ আগামী ৫ দিন ঝড়-বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের আরও ৮ বিল পাস সংসদে আবু সাঈদ হত্যায় দুজনের মৃত্যুদণ্ড শুরু হচ্ছে অনলাইন ক্লাস, কমে যাচ্ছে সাপ্তাহিক ছুটি সোনার দামে বড় পতন হরমুজ প্রণালি বন্ধ করল ইরান ৪০ দিন পর খুলল আল-আকসা, মুসল্লিদের ঢল ৩ লাখ টন ডিজেল আমদানির অনুমোদন দিলো সরকার ৫০ কিমি বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস