ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
নিউইয়র্কে ৪০তম ফোবানা কনভেনশন উপলক্ষে মিট দ্যা প্রেস অনুষ্ঠিত
বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানালো বাংলাদেশ
সন্দেহভাজন ২ তরুণের পরিকল্পনা নিয়ে আরও যা জানা গেল
নিউ জার্সিতে গ্যাস লাইনে বিস্ফোরণ, দুই কিশোরসহ আহত ৩
সাবওয়ে স্টেশন থেকে ১জনের মরদেহ উদ্ধার, হামলার শঙ্কা
উত্তাল মার্চের স্মৃতিতে শিব্বীর আহমেদের পাঁচটি দেশাত্মবোধক গান
জামায়াতের নির্বাচনী আইকন নিউইয়র্ক মেয়র মামদানির অফিসে এলজিবিটি দপ্তর: বিতর্ক চরমে
যুক্তরাষ্ট্রে ভিড়ের মধ্যে উঠে গেল গাড়ি, নিহত ১০
যুক্তরাষ্ট্রের দক্ষিণপূর্বাঞ্চলীয় লুইজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলিন্স শহরের জনপ্রিয় এক পর্যটন জেলায় ভিড়ের মধ্যে গাড়িচাপায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও ৩০ জনের বেশি আহত হয়েছেন বলে বুধবার শহর কর্তৃপক্ষ জানিয়েছে।
নিউ অরলিন্সের জরুরি পরিস্থিতি প্রস্তুতি প্রোগ্রাম নোলা রেডি বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়েছে, অষ্টম ডিস্ট্রিক্টে এখন বহু হতাহতের একটি ঘটনা সামলানো হচ্ছে। একটি গাড়ির মাধ্যমে এ ঘটনা ঘটেছে। গাড়িটি ক্যানাল অ্যান্ড বুরবোন স্ট্রিটে বড় একটি জনসমাগমের মধ্যে উঠিয়ে দেওয়া হয়েছে। ৩০ জন আহত হয়েছেন এবং ১০ জনের প্রাণহানি ঘটেছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে, একটি ট্রাক দ্রুতগতিতে ভিড়ের মধ্যে উঠিয়ে দেওয়া হয়। এরপর
চালক লাফ দিয়ে নেমে একটি আগ্নেয়াস্ত্র দিয়ে গুলিবর্ষণ করেন। তখন পুলিশ পাল্টা গুলি ছোড়ে। বিবৃতিতে ঘটনার সময় উল্লেখ করা হয়নি। তবে ফ্রেঞ্চ কোয়ার্টার নামে পরিচিত ওই এলাকায় খ্রিষ্টীয় নতুন বছর উদ্যাপনে বহু মানুষ সমবেত হয়েছিলেন। অনলাইনে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, নিউ অরলিন্সের বোরবন স্ট্রিটের ওই এলাকা ঘিরে রেখেছে পুলিশ। এছাড়া সেখানে আহতদের উদ্ধারের পর হাসপাতালে নেওয়ার তৎপরতাও দেখা গেছে।