যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার কে এই হিশাম – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ এপ্রিল, ২০২৬

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার কে এই হিশাম

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ এপ্রিল, ২০২৬ |
যুক্তরাষ্ট্রে ১০ দিন ধরে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজন জামিল আহমেদ লিমনের (২৭) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউএসএফ শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। নিখোঁজ আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির সন্ধান এখনও পায়নি পুলিশ। হিশামকে জিজ্ঞাসাবাদের পর শুক্রবার ফ্লোরিডার হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজ এলাকা থেকে জামিলের মরদেহ উদ্ধার করা হয় বলে হিলসবরো কাউন্টি শেরিফের (পুলিশ) কার্যালয় জানিয়েছে। জামিল ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। আর নাহিদা একই বিশ্ববিদ্যালয়ে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পিএইচডির শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয় পুলিশ বিভাগের তথ্য অনুযায়ী, জামিল ও নাহিদাকে সর্বশেষ দেখা যায় ১৬ এপ্রিল। সেদিন জামিলকে সকাল

৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের কাছে তার ছাত্রাবাসে দেখা যায়। অন্যদিকে নাহিদাকে সর্বশেষ দেখা যায় সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ন্যাচারাল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস ভবনে। হিলসবরো কাউন্টির শেরিফ চ্যাড ক্রোনিস্টার এক বিবৃতিতে বলেন, এটি অত্যন্ত উদ্বেগজনক ঘটনা, যা সবাইকে নাড়িয়ে দিয়েছে। এ ঘটনায় লিমনের রুমমেট হিশাম আবুঘারবিয়াহর বিরুদ্ধে মারধর, অবৈধভাবে আটক, প্রমাণ নষ্ট করা, মৃত্যুর তথ্য গোপন রাখা এবং মৃতদেহ সরানোর অভিযোগ আনা হয়েছে। গ্রেপ্তারের আগে সন্দেহভাজন হিশামকে অন্তত দু’বার জিজ্ঞাসাবাদ করা হয়। তবে দ্বিতীয় জিজ্ঞাসাবাদের সময় তিনি সহযোগিতা বন্ধ করে দেন বলে জানায় পুলিশ। এরপর শুক্রবার সকালে বাড়িতে গিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তিনি বাড়ির ভেতর নিজেকে আটকে রাখলে সোয়াট টিম ঘটনাস্থলে যায়।

পরে তিনি আত্মসমর্পণ করেন। হিশাম আবুঘারবিয়াহ হিশাম আবুঘারবিয়াহ নিউজউইকের প্রতিবেদনে জানানো হয়েছে, লিমনের সাবেক রুমমেট ২৬ বছর বয়সী তরুণ হিশাম আবুঘারবিয়াহ যুক্তরাষ্ট্রের নাগরিক। তিনি ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত ম্যানেজমেন্ট বিষয়ে পড়াশোনা করেন। তার বিরুদ্ধে এর আগেও একাধিক সহিংস অপরাধের অভিযোগ ছিল বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। আদালত ও শেরিফ অফিসের রেকর্ড বলছে, ২০২৩ সালের মে ও সেপ্টেম্বরে তার বিরুদ্ধে শারীরিক আঘাত করা এবং একটি বাড়িতে চুরির অভিযোগ ওঠে। তবে সে সময় এগুলোকে অপেক্ষাকৃত লঘু অপরাধ হিসেবে গণ্য করা হয়। ২০২৩ সালে মারধরের অভিযোগে তাকে দু’বার গ্রেপ্তার করে পুলিশ, তবে পরে তাকে ছেড়ে দেওয়া হয়। এদিকে, লিমনের মৃত্যুর কারণ এখনও জানাতে পারেনি মেডিকেল টিম। ময়নাতদন্তের

প্রতিবেদন শিগগিরই প্রকাশ করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। পরিবার জানায়, তারা ১০ দিন ধরে লিমনের খোঁজ করছিলেন। তার ভাই জুবায়ের আহমেদ বলেন, আমরা ভীষণ কষ্টে আছি। কী ঘটেছে, শুধু সেটা জানতে চাই। লিমন ও বৃষ্টি বিয়ের বিষয়ে ভাবছিলেন বলে জানিয়েছেন জুবায়ের আহমেদ। বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট মোয়েজ লিমায়েম বলেন, শিক্ষার্থীদের পরিবারের সঙ্গে যোগাযোগ রেখে তাদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। একই সঙ্গে তিনি নিখোঁজ বৃষ্টি যেন অক্ষত অবস্থায় ফিরে আসেন সে কামনা করেন। সূত্র: সিএনএন

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান ১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ট্রাম্পের বক্তব্যজুড়ে ‘কমিউনিস্ট হুমকি’ সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ‘১০ ঘণ্টার অপেক্ষাও কিছু নয়’, খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল