ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
তুষারঝড়ে যুক্তরাষ্ট্রে ৪২ জনের প্রাণহানি : ঠান্ডায় নিউইয়র্কে ১০ জনের মৃত্যু
ইউএস বাংলা 24.কম পরিবারের পক্ষ থেকে সবাইকে বড় দিনের শুভেচ্ছার ।
নিউইয়র্কে বাফলো আওয়ামী লীগের ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের প্রামাণ্য চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা।
নিউ ইয়র্ক সিটির যে আসনে লড়বেন ল্যান্ডার, সমর্থন মামদানির
অ্যামেরিকায় বড় হামলার পরিকল্পনা, বন্দুক ভর্তি গাড়িসহ পাক-বংশোদ্ভূত যুবক গ্রেপ্তার
নিউইয়র্কে ‘অর্থহীন’র প্রথম কনসার্ট ৩০ নভেম্বর
যুক্তরাষ্ট্রে পার্কে বন্দুক হামলা, নিহত ৩
যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যে বন্দুকধারীর হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। আর আহত হয়েছেন আরও ১৫ জন।
স্থানীয় সময় শুক্রবার (২১ মার্চ) রাত ১০টার দিকে একটি পার্কে এই হামলার ঘটনা ঘটে। খবর বিবিসির।
স্থানীয় পুলিশ জানিয়েছে- শুক্রবার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় মার্কিন অঙ্গরাজ্য নিউ মেক্সিকোর লাস ক্রুসেস শহরের ইয়ং পার্কে এই গুলির ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দু’জন ১৯ বছর বয়সি পুরুষ এবং একজন ১৬ বছর বয়সি কিশোর। অন্যদিকে আহতদের বয়স ১৬ থেকে ৩৬ বছরের মধ্যে। কর্তৃপক্ষ হতাহতদের নাম প্রকাশ করেনি।
পুলিশের বিবৃতি অনুসারে, রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। তবে তদন্তকারীরা সক্রিয়ভাবে কাজ করছেন। এফবিআই এবং নিউ মেক্সিকো স্টেট পুলিশসহ অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থা
লাস ক্রুসেস পুলিশকে তদন্তে সহায়তা করছে বলেও জানানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে প্রায় ৫০-৬০টি বন্দুকের খোসা পাওয়া গেছে। ঘটনাস্থলটি বিশাল ছিল এবং পার্কে প্রায় ২০০ জন লোক উপস্থিত ছিলেন। পুলিশ প্রত্যক্ষদর্শীদের তথ্য বা ভিডিও নিয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে। দমকলবাহিনীর প্রধান মাইকেল ড্যানিয়েলস বলেন, উন্নত চিকিৎসার জন্য সাতজন রোগীকে নিকটবর্তী টেক্সাসের এল পাসোতে পাঠানো হয়েছে, যা নিউ মেক্সিকো সীমান্তের ঠিক ওপারে অবস্থিত। ড্যানিয়েলস বলেন, আরও চারজন আহতকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।