যুক্তরাষ্ট্রে দুর্বৃত্তদের গুলিতে সিলেটের যুবক নিহত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ মে, ২০২৫

যুক্তরাষ্ট্রে দুর্বৃত্তদের গুলিতে সিলেটের যুবক নিহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ মে, ২০২৫ |
যুক্তরাষ্ট্রের জারিকা শহর দুর্বৃত্তদের গুলিতে নিহত হন সিলেটের বিশ্বনাথ ইফাজ আহমদ (২৭)। সোমবার (২৬ মে) যুক্তরাষ্ট্র সময় রাত ৮টায় জারিকা শহরের একটি সড়কে এ ঘটনা ঘটে। নিহত ইফাজ আহমদ বিশ্বনাথ উপজলার রামপাশা ইউনিয়নর দোহাল গ্রামের শফিক আলীর ছেলে। নিহতের বাসায় শোকের মাতম চলছে। মঙ্গলবার (২৭মে) সকালে যুক্তরাষ্ট্রে নিহত ইফাজ আহমদের দাফন সম্পন্ন হয়েছে। বাংলাদেশে থাকা নিহত ইফাজ আহমদের মামা শানুর মিয়া বলেন, যুক্তরাষ্ট্রে ইফাজ আহমদ স্নাতক পাশ করে একটি প্রাইভেট কোম্পাানিতে কাজ করে আসছিল। তার বড় স্বপ্ন ছিল সেখানে নতুন একটি বাসা ক্রয় করা। তার স্বপ্ন পূরণ হলো না। দুর্বত্তদের গুলিতে তার প্রাণ হারাতে হল। ইফাজ আহমদর পিতা-মাতাসহ পরিবারর সবাই মার্কিন যুক্তরাষ্ট্রে

দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। তিনি জানান, যুক্তরাষ্ট্রে জারিকা এলাকায় বাঙালি পাড়ায় দুটি গাড়ির সংঘর্ষের ঘটনা ঘটে। এতে জরিমানার টাকা নিয়ে ওই দুই গাড়ির চালকের মধ্যে বিবাদ সৃষ্টি হয়। পরে দুটি পক্ষের মধ্যে বড় ধরনের সংঘর্ষের রুপ নেয়। এতে গুলিবদ্ধ হয়ে ইফাজ আহমদ নিহত হয়। মঙ্গলবার বাংলাদশ সময় সকাল ৯টায় নিহতের জানাজার নামাজ শেষে সেখানে দাফন সম্পন্ন হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ৩, আহত ১০ দুই দিন ১০ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না তেল না পেয়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ বিক্ষুব্ধ জনতার আগামী কয়েক ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, জানালো ইরান দেশে জ্বালানি মজুত রয়েছে ১ লাখ ৬৯ হাজার ৫২৪ মেট্রিক টন ঢাকায় পরীক্ষামূলক ফুয়েল পাস চালু, যেভাবে নিবন্ধন করবেন হরমুজ পার হতে প্রতি ব্যারেল তেলে ইরান নেবে ১ ডলার, পেমেন্ট ইউয়ান বা ক্রিপ্টোতে মারা গেছেন বিখ্যাত অভিনেতা মাইকেল প্যাট্রিক রাজধানীর তুরাগে বস্তিতে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট শেষ পর্যন্ত ইরানের দ্বারস্থ হলো সৌদি আরব মুখোশ পরে বৈশাখী শোভাযাত্রায় অংশগ্রহণ নিষিদ্ধ আগামী ৫ দিন ঝড়-বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের আরও ৮ বিল পাস সংসদে আবু সাঈদ হত্যায় দুজনের মৃত্যুদণ্ড শুরু হচ্ছে অনলাইন ক্লাস, কমে যাচ্ছে সাপ্তাহিক ছুটি সোনার দামে বড় পতন হরমুজ প্রণালি বন্ধ করল ইরান ৪০ দিন পর খুলল আল-আকসা, মুসল্লিদের ঢল ৩ লাখ টন ডিজেল আমদানির অনুমোদন দিলো সরকার ৫০ কিমি বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস