যুক্তরাষ্ট্রে একসঙ্গে সময় কাটাবেন শাকিব-শেহজাদ, থাকবেন বুবলীও – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ জুলাই, ২০২৫

যুক্তরাষ্ট্রে একসঙ্গে সময় কাটাবেন শাকিব-শেহজাদ, থাকবেন বুবলীও

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ জুলাই, ২০২৫ |
ঈদে মুক্তিপ্রাপ্ত মেগাস্টার শাকিব খান অভিনীত সিনেমা ‘তাণ্ডব’ এখন দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক প্রেক্ষাগৃহেও প্রদর্শিত হচ্ছে। ছবির প্রচার ও নতুন প্রজেক্টের প্রস্তুতির পাশাপাশি কিছু ব্যক্তিগত প্রয়োজনে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ঢালিউদের এই শীর্ষ নায়ক। সম্প্রতি একাধিক নতুন চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন শাকিব খান। এরপর গত ১৩ জুলাই যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়েন মেগাস্টার। এর সপ্তাহ দুই পর ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে সন্তানের বাবার কাছে উড়াল দিলেন চিত্রনায়িকা শবনম বুবলী। জানা গেছে, গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে রওনা হন তারা। শোনা যাচ্ছে, কয়েক সপ্তাহ সেখানেই অবস্থান করবেন বুবলী ও তার সন্তান। জানা গেছে, প্রয়োজনীয় কিছু কাগজপত্রের কাজ সেরে নিতে চান বুবলী- তাই এই সফর। বিষয়টি নিশ্চিত করেছেন

শাকিব খান। এক গণমাধ্যমে তিনি বলেছেন, ‘শেহজাদের মা জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রে আসছে। শেহজাদের কিছু দরকারি কাজ আছে, তার মায়েরও আছে। যেহেতু আমি এখন এখানে, বাবা-ছেলে মিলে কিছুটা সময় একসঙ্গে কাটাতে পারব। সব সময় তো কাজের ব্যস্ততায় সন্তানদের সময় দেওয়া হয় না, এবার চেষ্টা করব শেহজাদকে কিছু সুন্দর স্মৃতি উপহার দিতে।’ তিনি আরও বলেন, ‘শেহজাদকেও সেভাবেই সময় দিব, যেমনটা এর আগে এখানে আব্রামকেও সময় দিয়েছিলাম। সবার কাছে আমি প্রিয় তারকা হলেও আব্রাহাম ও শেহজাদের কাছে আমি তাদের বাবা।’ এর দুই বছর আগেও শাকিব খান একই রকম অনুভূতির কথা বলেছিলেন। তখন বলেছিলেন, ‘আব্রাহামকে নিয়ে যুক্তরাষ্ট্রে সময় কাটিয়েছি, এখন শেহজাদের সঙ্গেও সেটা করতে চাই। আমার

দুই সন্তানের প্রতিই রয়েছে সমান ভালোবাসা।’ উল্লেখ্য, শাকিব খানের দুই ছেলে। অপু বিশ্বাসের সঙ্গে তার প্রথম সন্তান আব্রাম খান জয়, আর শবনম বুবলীর সঙ্গে দ্বিতীয় সন্তান শেহজাদ খান বীর। আব্রাম জন্ম নেয় ২০১৬ সালে কলকাতায়, আর শেহজাদ ২০২০ সালে যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আওয়ামী লীগ সরকারের জনবান্ধব কমিউনিটি ক্লিনিক: ওষুধ সংকটে সেবা বঞ্চিত তৃণমূলের দরিদ্র মানুষ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে ভুল করেছে অন্তর্বর্তী সরকার: সংস্কৃতিমন্ত্রী এবার জ্বালানি সংকটে কাপ্তাই হ্রদে স্পিডবোট চলাচল বন্ধ ১৫ বছর বয়সে বিয়ে, প্রশংসায় ভাসছেন সেই লুবাবা মোদির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সামনে আনেন যিনি এবার ভোটার তালিকা থেকে বাদ মীর জাফরের বংশধররা যুক্তরাষ্ট্র স্থল আগ্রাসন চালালে ইরানের পক্ষে লড়বে রাশিয়ার চেচেন আর্মি ইরানে আগ্রাসন বন্ধের সময়সীমা নিযে যা বললেন ট্রাম্প ইরানের রহস্যময়ী ‘মাহান এয়ার’ কেন ইউরোপ-আমেরিকায় নিষিদ্ধ অভিনেতা আলী জাফরের মানহানি, গায়িকাকে ৫০ লাখ রুপি জরিমানা আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সম্পদ জব্দের আদেশ চবিতে ফের ভুয়া শিক্ষার্থী আটক ২৬ দিনে উদ্ধার ২ লাখ লিটারের বেশি জ্বালানি তেল ফ্রান্সের বিরুদ্ধে আকাশসীমা বন্ধের অভিযোগ ট্রাম্পের শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন অনলাইনে ক্লাস পাঁচ টাকার জন্য খুন, আসামিকে মৃত্যুদণ্ড মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান ঘাঁটি ব্যবহার করতে যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান ইতালির সপরিবারে আরেক জেনারেল নিহত, জানাল ইরান তুরস্কে ক্ষেপণাস্ত্র হামলা, মুখ খুলল ইরান