যুক্তরাষ্ট্রে উড্ডয়নের সময় বিমানে বন্দুক হামলা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ নভেম্বর, ২০২৪

যুক্তরাষ্ট্রে উড্ডয়নের সময় বিমানে বন্দুক হামলা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ নভেম্বর, ২০২৪ |
মার্কিন যুক্তরাষ্ট্রে উড্ডয়নের সময় বিমানবন্দরের রানওয়েতে বন্দুক হামলার শিকার হয়েছে সাউথওয়েস্ট এয়ারলাইন্সের যাত্রীবাহী একটি বিমান। স্থানীয় সময় শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ডালাস শহরের লাভ ফিল্ড বিমানবন্দরে এই হামলার ঘটনা ঘটেছে। দেশটির বেসামরিক বিমান পরিবহন নিয়ন্ত্রক সংস্থা ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) বলেছে, ডালাসের লাভ ফিল্ড বিমানবন্দরে উড্ডয়নের প্রস্তুতির সময় সাউথওয়েস্ট এয়ারলাইন্সের ফ্লাইট-২৪৯৪ বন্দুক হামলার কবলে পড়েছে। এ সময় বিমানের ককপিটের কাছে একটি গুলি ছোড়া হয়েছে। পরে বোয়িং ৭৩৭-৭০০ বিমানটি বিমানবন্দরের প্রবেশদ্বারের কাছে ফিরে যায়। সেখানে বিমানের জরুরি বহির্গমন দরজা দিয়ে যাত্রীদের নামিয়ে আনা হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলছে, সাউথওয়েস্ট এয়ারলাইন্সের ওই ফ্লাইটটি টেক্সাসের ডালাস থেকে ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের ইন্ডিয়ানাপোলিস শহরে যাওয়ার কথা ছিল।

কিন্তু উড্ডয়নের আগ মুহূর্তে স্থানীয় সময় রাত ৮টা ৩০ মিনিটের দিকে বিমানটির ককপিট লক্ষ্য করে গুলি ছোড়া হয়। তবে এই হামলার ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি বলে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে ডালাসের লাভ ফিল্ড বিমানবন্দর কর্তৃপক্ষ। এক বিবৃতিতে সাউথওয়েস্ট এয়ারলাইন্স বলেছে, ‘‘সাউথওয়েস্ট এয়ারলাইনস ফ্লাইট-২৪৯৪ ইন্ডিয়ানাপোলিসের উদ্দেশ্যে যাত্রা শুরুর জন্য প্রস্তুতি নেওয়ার সময় আক্রান্ত হয়েছে। বিমানটি উড্ডয়নের প্রস্তুতি নেওয়ার সময় একটি বুলেট বিমানের সামনে ককপিটের ডান পাশে আঘাত হানে।’’ ‘‘এতে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। আইন প্রয়োগকারী কর্তৃপক্ষকে বিষয়টি সম্পর্কে অবহিত করা হয়েছে। এছাড়া বিমানটিকে পরিষেবা থেকে সরিয়ে দেওয়া হয়েছে।’’ তবে এই বিষয়ে বিস্তারিত আর কোনও তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে

ফরাসি বার্তা সংস্থা এএফপি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ৩, আহত ১০ দুই দিন ১০ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না তেল না পেয়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ বিক্ষুব্ধ জনতার আগামী কয়েক ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, জানালো ইরান দেশে জ্বালানি মজুত রয়েছে ১ লাখ ৬৯ হাজার ৫২৪ মেট্রিক টন ঢাকায় পরীক্ষামূলক ফুয়েল পাস চালু, যেভাবে নিবন্ধন করবেন হরমুজ পার হতে প্রতি ব্যারেল তেলে ইরান নেবে ১ ডলার, পেমেন্ট ইউয়ান বা ক্রিপ্টোতে মারা গেছেন বিখ্যাত অভিনেতা মাইকেল প্যাট্রিক রাজধানীর তুরাগে বস্তিতে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট শেষ পর্যন্ত ইরানের দ্বারস্থ হলো সৌদি আরব মুখোশ পরে বৈশাখী শোভাযাত্রায় অংশগ্রহণ নিষিদ্ধ আগামী ৫ দিন ঝড়-বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের আরও ৮ বিল পাস সংসদে আবু সাঈদ হত্যায় দুজনের মৃত্যুদণ্ড শুরু হচ্ছে অনলাইন ক্লাস, কমে যাচ্ছে সাপ্তাহিক ছুটি সোনার দামে বড় পতন হরমুজ প্রণালি বন্ধ করল ইরান ৪০ দিন পর খুলল আল-আকসা, মুসল্লিদের ঢল ৩ লাখ টন ডিজেল আমদানির অনুমোদন দিলো সরকার ৫০ কিমি বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস