যুক্তরাষ্ট্রের সেনাঘাঁটিতে গোলাগুলি, আহত ৫ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ আগস্ট, ২০২৫

যুক্তরাষ্ট্রের সেনাঘাঁটিতে গোলাগুলি, আহত ৫

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ আগস্ট, ২০২৫ |
যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ সেনাঘাঁটি ফোর্ট স্টুয়ার্টে এক সার্জেন্ট তার সহকর্মী পাঁচ সেনাকে গুলি করেছেন। ঘটনার পরপরই অন্যান্য সেনারা তাকে আটকে ফেলে। এরপর পুরো ঘাঁটিতে সাময়িক লকডাউন জারি করা হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। খবর অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি)। ঘটনার কারণ সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। সেনা কর্মকর্তারা জানান, গুলি চালানো ব্যক্তি হলেন সার্জেন্ট কোরনেলিয়াস র‍্যাডফোর্ড (২৮)। তিনি একটি ব্যক্তিগত আগ্নেয়াস্ত্রের দ্বারা সহকর্মীদের ওপর গুলি চালান। তবে র‍্যাডফোর্ড কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছেন, সে সম্পর্কে মন্তব্য করতে রাজি হননি সেনা কর্মকর্তারা। ব্রিগেডিয়ার জেনারেল জন লুবাস জানান, আহত সেনারা বর্তমানে স্থিতিশীল অবস্থায় রয়েছেন। র‍্যাডফোর্ডকে আটকে দেওয়া সেনারা তার গ্রেফতারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বলে তিনি উল্লেখ করেন

তিনি। লুবাসের ভাষায়, ‘এই সেনারা নিশ্চিতভাবেই আরও প্রাণহানি বা আহত হওয়া ঠেকিয়েছেন।’ যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো সাধারণত দেশটির সবচেয়ে নিরাপদ স্থান হিসেবে বিবেচিত হলেও এই ধরনের সহিংস ঘটনা আবারও সেনাবাহিনীর অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। সেনাবাহিনী জানিয়েছে, এ ঘটনার তদন্ত চলছে। গুলিবিদ্ধদের চূড়ান্ত অবস্থা এবং হামলাকারীর উদ্দেশ্য নিয়ে এখনো অনেক প্রশ্নের উত্তর মেলেনি। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদের মধ্যে তিনজনকে অস্ত্রোপচার করতে হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বৈশাখী সাজে সাত ছবিতে চমক ইরানের দাবি- জব্দ অর্থ ছাড়তে রাজি যুক্তরাষ্ট্র, অস্বীকার ওয়াশিংটনের যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরানের ১০ দফা, কী চাইছে তেহরান শাহবাজ শরিফ ও জেডি ভ্যান্স বৈঠকে বসেছেন ন্যায্য অধিকারকে স্বীকৃতি দিলে চুক্তির জন্য প্রস্তুত তেহরান কোন কোন বিষয়ে আলোচনা, ফলাফল কী হতে পারে ইরান-যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক আলোচনা ইসলামাবাদে শুরুর অপেক্ষা ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকবে না: ট্রাম্প চাঁদে অভিযান শেষ করে পৃথিবীতে ফিরলেন আর্টেমিস-২-এর নভোচারীরা সংসদ ভবনের সাউন্ড সিস্টেমে দুর্নীতি অনুসন্ধানে দুদক ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু পিএসএল শেষ পারভেজ ইমনের, দেশে ফিরছেন আজই ঠাকুরগাঁও বার নির্বাচনে আ’লীগ পন্থী প্রার্থীদের বড় চমক ঐতিহাসিক ১০ এপ্রিল: একাত্তরের এ দিনে গঠিত হয়েছিল মুজিবনগর সরকার চাঁদপুর ও মাদারীপুরে মিড ডে মিলের নিম্নমানের খাবারে প্রাথমিক শিশুরা অসুস্থ যুক্তরাষ্ট্রের সাথে মাখামাখির ফল: বাংলাদেশি রাষ্ট্রায়ত্ত সংস্থার জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দেয়নি ইরান নিত্যপণ্যের বাজার লাগামহীন: বিপাকে সাধারণ মানুষ, প্রকাশ্যেই ঝাড়ছেন ক্ষোভ ড. মামুনুর রশীদ: জ্বালানি সংকটের ধাক্কায় অর্থনৈতিক ঝুঁকিতে বাংলাদেশ, জিডিপি প্রবৃদ্ধি নামবে ২.৮%-তে হরমুজ প্রণালীতে ইরানের নতুন নিয়ন্ত্রণ নীতি ঘিরে বৈশ্বিক উদ্বেগ অ্যাটলেটিকোর কাছে হারের পর উয়েফার কাছে বার্সেলোনার নালিশ