যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা ইতিবাচক হয়েছে: রাশিয়া – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ ফেব্রুয়ারি, ২০২৫

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা ইতিবাচক হয়েছে: রাশিয়া

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ |
ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে সৌদি আরবে টানা চার ঘণ্টা আলোচনা করেছে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল। এ আলোচনাকে ‘ইতিবাচক’ বলছেন ক্রেমলিনের প্রতিনিধি। খবর বিবিসির। এতে অংশ নিয়েছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। ইউক্রেন ও ইউরোপের কেউ ছিলেন না। বিবিসির প্রতিনিধি টম ব্যাটম্যান জানিয়েছেন, মিটিংয়ের শুরুতে উভয় দল নিশ্চুপ বসে ছিলেন। তখন তিনি রুবিওকে জিজ্ঞেস করেন, যুক্তরাষ্ট্র কি ইউক্রেনকে বঞ্চিত করছে কি না। তখন রুবিও কোনো উত্তর দেননি। এদিকে আরটির প্রতিবেদন বলছে, সরাসরি জেলেনস্কির সঙ্গে আলাপ করতে প্রস্তুত পুতিন। আর জেলেনস্কি জানিয়েছেন, ইউক্রেনকে ছাড়া কোনো শান্তি চুক্তি মানবে না তারা। রাশিয়ার প্রতিনিধিদলের সঙ্গে দীর্ঘ বৈঠক শেষে যুক্তরাষ্ট্র জানিয়েছে, আজকের আলোচনা হচ্ছে যুদ্ধ

বন্ধে রাশিয়া আন্তরিক কি না তা দেখার প্রথম পদক্ষেপ। অন্যদিকে রাশিয়া বলছে, তারা আমেরিকার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার আশা করছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভ, ইরান যুদ্ধ নিয়ে ক্ষোভ পাচার চক্রের মূল দুই সদস্য শনাক্ত, মামলার প্রস্তুতি এশিয়ার বাজার খোলার পর তেলের দাম ছাড়াল ১১৫ ডলার জ্বালানি তেলের সংকট প্রকট, বাড়ছে হট্টগোল-বিশৃঙ্খলা গণভোট অধ্যাদেশ উঠবে না সংসদে, বাতিল হচ্ছে সংসদে বিরোধী দলের নোটিশ নিয়ে উত্তপ্ত আলোচনা ইরাকে বিশ্ববিদ্যালয়ে হামলার আশঙ্কা, মার্কিন দূতাবাসের সতর্কতা ইরানের শাসন বদলাতে চাওয়া ট্রাম্প স্থল অভিযানের আগে নিজের পতনের বার্তা পেলেন ফেনীর ২৮ পাম্পেই মিলছে না অকটেন ইরানের ভারী পানি প্রকল্পে হামলা, অচল ঘোষণা আইএইএর দক্ষিণ লেবাননে ইসরায়েলের বিমান হামলায় নিহত ৫ ডিপো থেকে জ্বালানি তেল নেওয়ার সময় পরিবর্তন ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরায়েলের শিল্পাঞ্চল কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম আটক গণপরিবহনে বসছে জিপিএস সিস্টেম পানিতে ডুবে মারা গেছেন জনপ্রিয় অভিনেতা রাহুল গ্রিস উপকূলে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু: ২১ বাংলাদেশি জীবিত উদ্ধার যুক্তরাষ্ট্রে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ আইপিএল প্রচার বন্ধে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত বহাল আছে ২৩ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, পাম্প মালিককে ২ লাখ টাকা জরিমানা