যিশুকে উড়ন্ত চুমু ছুড়ে দিলেন শুভশ্রী – ইউ এস বাংলা নিউজ




যিশুকে উড়ন্ত চুমু ছুড়ে দিলেন শুভশ্রী

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ আগস্ট, ২০২৫ |
‘ড্যান্স বাংলা ড্যান্স’-এর বিচারক হিসাবে আছেন টালিউড অভিনেতা যিশু সেনগুপ্ত ও অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। এমন সময় দেখা গেল হাতে হাত রেখে শুটিং সেট থেকে বেরোচ্ছেন এ তারকা জুটি। বড়পর্দায় তাদের একসঙ্গে দেখা না গেলেও রিয়্যালিটি শোর মঞ্চে বহুবার একসঙ্গে দেখা গেছে। দীর্ঘদিন একই ইন্ডাস্ট্রিতে কাজ করছেন তারা। সময়ের সঙ্গে স্বাভাবিকভাবে সখ্যতা গড়ে উঠেছে। এ সময় যিশুকে মিষ্টি উড়ন্ত চুমু ছুড়ে দিলেন শুভশ্রী গাঙ্গুলি। সেই বন্ধুত্বই একফ্রেমে ধরা পড়ল ক্যামেরায়। ইদানীং সামাজিক মাধ্যমে একের পর এক শুভশ্রীর অনেক ধরনের ভিডিও ছড়িয়ে পড়েছে। অভিনেতার কলকাতায় যাতায়াত বেড়েছে। কর্মসূত্রে মাঝে একটানা দীর্ঘদিন শহরের বাইরে ছিলেন যিশু। এখন টালিপাড়ার অনেক অনুষ্ঠানে দেখা যাচ্ছে অভিনেতাকে। কয়েক দিন আগে তার

দিদি রাই সেনগুপ্ত একটি ছবি পোস্ট করেছিলেন। সেখানে ঘরের ছেলের অবতারে ধরা দিয়েছিলেন নায়ক। এ দিনও হাসিখুশি মেজাজে দেখা যায় দুই তারকাকে। তা দেখে হাসতে হাসতে নায়ক ‘শর্ত’ দিলেন, ক্যামেরায় যেন শুধু শুভশ্রীকেই ধরা হয়। একের পর এক সিনেমা মুক্তি পেয়েছে তার। কিছু দিন আগে ‘গৃহপ্রবেশ’। আর সাত দিনও হয়নি মুক্তি পেয়েছে ‘ধূমকেতু’। পরিণত অভিনেত্রীকে পর্দায় দেখে প্রশংসায় পঞ্চমুখ তার অনুরাগীরা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আওয়ামী লীগ সরকারের জনবান্ধব কমিউনিটি ক্লিনিক: ওষুধ সংকটে সেবা বঞ্চিত তৃণমূলের দরিদ্র মানুষ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে ভুল করেছে অন্তর্বর্তী সরকার: সংস্কৃতিমন্ত্রী এবার জ্বালানি সংকটে কাপ্তাই হ্রদে স্পিডবোট চলাচল বন্ধ ১৫ বছর বয়সে বিয়ে, প্রশংসায় ভাসছেন সেই লুবাবা মোদির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সামনে আনেন যিনি এবার ভোটার তালিকা থেকে বাদ মীর জাফরের বংশধররা যুক্তরাষ্ট্র স্থল আগ্রাসন চালালে ইরানের পক্ষে লড়বে রাশিয়ার চেচেন আর্মি ইরানে আগ্রাসন বন্ধের সময়সীমা নিযে যা বললেন ট্রাম্প ইরানের রহস্যময়ী ‘মাহান এয়ার’ কেন ইউরোপ-আমেরিকায় নিষিদ্ধ অভিনেতা আলী জাফরের মানহানি, গায়িকাকে ৫০ লাখ রুপি জরিমানা আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সম্পদ জব্দের আদেশ চবিতে ফের ভুয়া শিক্ষার্থী আটক ২৬ দিনে উদ্ধার ২ লাখ লিটারের বেশি জ্বালানি তেল ফ্রান্সের বিরুদ্ধে আকাশসীমা বন্ধের অভিযোগ ট্রাম্পের শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন অনলাইনে ক্লাস পাঁচ টাকার জন্য খুন, আসামিকে মৃত্যুদণ্ড মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান ঘাঁটি ব্যবহার করতে যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান ইতালির সপরিবারে আরেক জেনারেল নিহত, জানাল ইরান তুরস্কে ক্ষেপণাস্ত্র হামলা, মুখ খুলল ইরান