যাত্রীসেবা দেখতে আকস্মিক সদরঘাটে নৌ উপদেষ্টা এম সাখাওয়াত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ সেপ্টেম্বর, ২০২৪

যাত্রীসেবা দেখতে আকস্মিক সদরঘাটে নৌ উপদেষ্টা এম সাখাওয়াত

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ সেপ্টেম্বর, ২০২৪ |
যাত্রীসেবার মান দেখতে আকস্মিক ঢাকা নদী বন্দর (সদরঘাট) পরিদর্শন করেছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব) ড. এম. সাখাওয়াত হোসেন। শনিবার বিকালে ৫টার কিছু সময় পর তিনি সেখানে যান। ওই সময়ে সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন না। খবর পেয়ে উপদেষ্টা পৌঁছানোর কিছু সময় পর কর্মকর্তারা হাজির হন। এ সময় উপদেষ্টা প্রতিটি ঘাটে যাত্রীসেবার সরকারি রেটচার্ট দৃশ্যমান স্থানে টানানোর নির্দেশ দেন। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। আরও জানা গেছে, ড. এম সাখাওয়াত হোসেন সদরঘাট এলাকায় কয়েকটি টার্মিনাল কাউন্টার, বরিশাল ও পটুয়াখালীর জন্য নির্দিষ্ট পন্টুন সমূহ এবং ওয়াইজঘাট-সিমসনঘাটের খেয়াঘাট পরিদর্শন করেন। তিনি লঞ্চে গিয়ে যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং সদরঘাটে

যাত্রী হয়রানি হচ্ছে কী না জানতে চান। পরিদর্শনের এক পর্যায়ে বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তাফা ঢাকা নদী বন্দরের বিভিন্ন কার্যক্রম উপদেষ্টার কাছে তুলে ধরেন। ঢাকা নদী বন্দরের বেশ কয়েকটি ঘাটের ইজারাদার রাজস্ব আদায় করা যাচ্ছে না বলে তাকে জানানো। এ সময় স্থানীয় কয়েকজন ঘাটে যাত্রীদের কাছ থেকে টাকা আদায় বন্ধে উপদেষ্টার কাছে দাবি তোলেন। জবাবে উপদেষ্টা ছাত্র সমাজ, আইনশৃঙ্খলা বাহিনী, বিআইডব্লিউটিএ এবং সেনাবাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় রাজস্ব আদায় কার্যক্রম সচল রাখা হবে বলে জানান। তিনি বলেন, কারও কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করলে ব্যবস্থা নেওয়া হবে। রাজস্ব আদায় কার্যক্রম সুষ্ঠুভাবে এবং স্বচ্ছভাবে সম্পাদনের উদ্দেশ্যে সরকার নির্ধারিত রেট চার্ট প্রতিটি

ঘাট/পয়েন্টে দৃশ্যমান স্থানে স্থাপনের জন্য নির্দেশনা প্রদান করেন। বিআইডব্লিউটিএ চেয়ারম্যান আগামী সাত দিনের মধ্যে সংস্থাটির নিয়ন্ত্রণাধীন প্রতিটি ঘাট/পয়েন্টে সরকার নির্ধারিত রেটচার্ট স্থাপন করা বলে জানান। ড. সাখাওয়াত হোসেন বন্দরের প্রতিটি কর্মকর্তা ও কর্মচারীদের শতভাগ সততা ও দক্ষতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনে সচেষ্ট থাকাসহ নৌ-সেক্টরে শৃঙ্খলা ফিরিয়ে আনতে বিধি-বিধান কঠোরভাবে পালন এবং লঞ্চের রুট পারমিট অনুযায়ী লঞ্চ পরিচালনা ও নিরাপত্তা নিশ্চিত করতে বিআইডব্লিউটিকে কঠোর পদক্ষেপ গ্রহণের নির্দেশনা প্রদান করেন। এ সময় বিআইডব্লিউটিএ’র যুগ্ম পরিচালক কবির হোসেন, উপপরিচালক রেজাউল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্যারিসে ঈদ ঘিরে বাংলাদেশি কমিউনিটির ব্যাপক আয়োজন ঈদের দিন ঝড়-বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা বগুড়ায় ট্রেনের ৯ বগি লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার যোগাযোগ বন্ধ স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ‘কুরুচিপূর্ণ’ পোস্ট শেয়ার, বিশ্ববিদ্যালয় কর্মকর্তা বরখাস্ত ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১২ কিমিজুড়ে থেমে থেমে যানজট এসএসসি পরীক্ষা নিয়ে শিক্ষা বোর্ডের নতুন নির্দেশনা আইজিপির বাসায় চুরির খবর গুজব: পুলিশ সদর দপ্তর মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে চালকসহ নিহত ৩ বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের ৫ জামাত ঢাকার বাতাস আজ ‘নির্মল’ ইরান-ইসরাইল যুদ্ধেও যে কারণে বাড়ছে না স্বর্ণের দাম লারিজানি হত্যার প্রতিশোধে ইসরাইলে ক্লাস্টার বোমা হামলা ইরানের শামস সুমনের জানাজা সম্পন্ন, স্বজনরা দেশে ফিরলে হবে দাফন মৃত্যুর আগে প্রচণ্ড অর্থকষ্টে কেটেছে শামস সুমনের জীবন— জয়ের খোলাচিঠি সুখবর পেলেন মিরাজ ‘সাকিব যেকোনো সময় চলে আসতে পারে’ ঈদুল ফিতরের চাঁদ দেখে যে দোয়া পড়বেন শেখ মুজিব-বাঙালির একমাত্র মাহানায়ক গোপালগঞ্জের সন্তান- হেমায়েত বাহিনীর ক্যাপ্টেন হেমায়েত বীর বিক্রম, যাঁর নামে কলজে শুকিয়ে যেত পাকিস্তানিদের ঈদে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানো নিয়েও ইউনুসের ছলচাতুরী