যশোর রেলওয়ে জংশনে ট্রেন লাইনচ্যুত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ এপ্রিল, ২০২৫

যশোর রেলওয়ে জংশনে ট্রেন লাইনচ্যুত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ এপ্রিল, ২০২৫ |
যশোর রেলওয়ে জংশনে মোংলাগামী কমিউটার ট্রেন ‘বেতনা এক্সপ্রেস’ লাইনচ্যুত হয়েছে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আজ সোমবার সকালে বেনাপোল থেকে ছেড়ে আসা ট্রেনটি সাড়ে ১০টার দিকে যশোর রেলওয়ে জংশনে প্রবেশের সময় লাইনচ্যুত হয়। এতে সারাদেশের সঙ্গে রেল যোগাযোগ এক ঘণ্টা বন্ধ থাকে। বেনাপোল রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার হাসিনা হাসান জানান, বেতনা এক্সপ্রেস ট্রেনটি জংশনের প্রবেশমুখে পেছনের কোচটি লাইনচ্যুত হয়। ঘটনার পরপরই উদ্ধারকারী দল কাজ শুরু করে। পরে লাইনচ্যুত হওয়া শেষ কোচটি বিচ্ছিন্ন করে ট্রেনটি সাড়ে ১১টার দিকে মোংলার উদ্দেশে ছেড়ে যায়। লাইনচ্যুত ট্রেনটি সরানোর কাজ চলছে। পাশাপাশি বিকল্প লাইন থাকায় রেলযোগাযোগ স্বাভাবিক রয়েছে। ট্রেনের কোচ লাইনচ্যুত হওয়াতে এক

ঘণ্টা সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাত পোহালেই ঈদ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার শুভেচ্ছা দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর বাংলাদেশ ও বিশ্বের মুসলমানদের ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ইসরাইলি অস্ত্র কারখানায় অগ্নিসংযোগ রাজধানীতে বখাটেদের ছুরিকাঘাতে স্কুলছাত্র খুন ইরান থেকে ঢাকার পথে ১৮৬ বাংলাদেশি ঈদের দিন কি বৃষ্টি হবে? তেলের দাম নিয়ে রাজনীতি বন্ধের আহ্বান মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঐক্যের ডাক মোজতবা খামেনির, প্রস্তাব দিলেন পাকিস্তান-আফগানিস্তান যুদ্ধে মধ্যস্থতারও চীনে আল্ট্রা-ট্রেইল শিয়ামেনে অংশ নিলেন ইমামুর রহমান ইরানের বিপ্লবী গার্ডের মুখপাত্র জেনারেল নাঈনি নিহত মধ্যপ্রাচ্যের যুদ্ধে প্রাণ হারিয়েছে ৫ বাংলাদেশি: প্রতিমন্ত্রী রাত ১টার মধ্যে ১২ অঞ্চলে ৮০ কিমি বেগ ঝড়ের আভাস যুদ্ধবিরতি হলেই হরমুজে সহায়তা দেবে ৩ দেশ ঈদের ছুটিতে পদ্মা-যমুনা সেতুতে টোল আদায়ে নতুন রেকর্ড মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় জুমাতুল বিদা পালিত সৌদির সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন জায়গায় ঈদ উদযাপন ব্রিটেনে বাংলাদেশিদের ঈদ উদযাপন, আনন্দ ভাগাভাগি শোলাকিয়া ঈদগাহের নিরাপত্তায় ১১০০ পুলিশ সদস্য