যত অর্জন ও কীর্তি নিয়ে থামলেন তামিম – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ জানুয়ারি, ২০২৫

যত অর্জন ও কীর্তি নিয়ে থামলেন তামিম

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ জানুয়ারি, ২০২৫ |
নতুন আর কোনো নাটকীয়তায় না গিয়ে আন্তর্জাতিক অধ্যায় সমাপ্ত ঘোষণা করেছেন তামিম ইকবাল। প্রায় দেড় বছর বিরতির পর আকস্মিকভাবে তাকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফেরানোর তোড়জোড় শুরু হলে সময় চেয়েছিলেন তিনি, পরে গত রানে জানিয়ে দেন সমাপ্তির কথা। চূড়ান্তভাবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া তামিম বাংলাদেশের হয়ে যেসব অর্জন করে গেলেন। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে তিন সংস্করণেই সেঞ্চুরি করা প্রথম ও এখন পর্যন্ত একমাত্র ব্যাটার তামিম। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ওমানের বিপক্ষে সেঞ্চুরির পর এই কীর্তি গড়েন তিনি। টি-টোয়েন্টিতে তিনি ছাড়া বাংলাদেশের আর কেউ এখনো সেঞ্চুরি পাননি। তিন সংস্করণ মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে ১৫ হাজার রান করেন তামিম। তার ক্যারিয়ার থামল

১৫ হাজার ১৯২ রানে। তাকে ছাড়িয়ে গেছেন অবশ্য মুশফিকুর রহিম। মুশফিকের রান ১৫ হাজার ৩০০। তিন সংস্করণ মিলিয়ে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ২৫ সেঞ্চুরি তামিমের। ওয়ানডেতে তিনি বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক। ২৪৩ ম্যাচ খেলে করেছেন ৮ হাজার ৩৫৭ রান, তার পরে আছেন মুশফিক, যার রান ৭ হাজার ৭৯৩। ওয়ানডেতে বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ছক্কার রেকর্ড তামিমের (১০৩টি)। সর্বোচ্চ মাহমুদউল্লাহর ১০৭টি। তামিম অবশ্য সবার আগে ১০০ ছক্কা মারেন। তিন সংস্করণ মিলিয়েও বাংলাদেশিদের মধ্যে ছক্কার রেকর্ডে দ্বিতীয় তামিম (১৮৮), সেখানেও মাহমুদউল্লাহ (২০৮) সবার উপরে। ওয়ানডেতে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির রেকর্ড তামিমের। ২০০৮ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ১৯ বছর ২ দিনে সেঞ্চুরি করেন তামিম। ওয়ানডেতে

বাংলাদেশের হয়ে একাধিক দেড়শো ছাড়ানো ইনিংস আছে একমাত্র ব্যাটসম্যান তামিমের। ২০০৯ সালে জিম্বাবুয়ের বিপক্ষে তার ১৫৪ রান করে দেশের ব্যাটারদের মধ্যে ওয়ানডেতে সর্বোচ্চ ইনিংসের রেকর্ড গড়েছিলেন। ১১ বছর রেকর্ড অক্ষুণ্ণ রাখার পর ২০২০ সালে একই প্রতিপক্ষের বিপক্ষে খেলেন ১৫৮ রানের ইনিংস। পরের ম্যাচেই অবশ্য লিটন দাস ১৭৬ রানের ইনিংস খেলে তাকে ছাড়িয়ে নতুন রেকর্ড গড়েন। টেস্টে ইমরুল কায়েসের সঙ্গে ৩১২ রানের উদ্বোধনী জুটিতে রেকর্ড গড়েন তামিম। যা এখনো বাংলাদেশের সর্বোচ্চ ওপেনিং জুটির রেকর্ড। ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ইনিংস এসেছিল এই জুটি। দ্বিতীয় ইনিংসে ওপেনিং জুটির সব মিলিয়ে রেকর্ডও সেটি। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি ৩৬ রান শূন্য রানে আউটের

বিব্রতকর রেকর্ডও তার। ওয়ানডেতে বাংলাদেশকে ৩৭ ম্যাচে নেতৃত্ব দেন তামিম। এরমধ্যে ২১ জয় নিয়ে তার সাফল্যের হার ৬০ শতাংশ। বাংলাদেশি অধিনায়কদের মধ্যে যা এখনো সেরা। উইকেটকিপার ছাড়া বাংলাদেশের হয়ে তিন সংস্করণে চারজন ফিল্ডার নিয়েছেন একশোর বেশি ক্যাচ। তার একজন তামিম। তামিমের ক্যাচ সংখ্যা ১০৬টি, সৌম্য সরকার ১১২, সাকিব আল হাসান ১২০ ও মাহমুদউল্লাহ ১৭২টি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকাসহ সারাদেশের জন্য বড় দুঃসংবাদ প্রতিশোধের নেশায় একযোগে তিন দেশে ইরানের হামলা ইসরায়েল ও ইউক্রেনের প্রেসিডেন্টদের সঙ্গে পোপের ফোনালাপ আমরা সহজেই হরমুজ প্রণালী খুলে দিতে পারব, দাবি ট্রাম্পের ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু বিশ্বকাপ ফাইনাল দেখতে লাগবে ১৩ লাখ টাকা! বিলাসবহুল বলরুমের আড়ালে হোয়াইট হাউসে ‘বিশাল সামরিক বাঙ্কার’ বানাচ্ছেন ট্রাম্প অত্যাধুনিক দুই মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের ইরান যুদ্ধে প্রতিদিন ৩ ডলার খরচ হচ্ছে প্রত্যেক মার্কিনীর হজ-ওমরাহ যাত্রীদের জন্য বড় সুখবর তারেক রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট যুবক গ্রেপ্তার পুলিশের চোখে ‘ধুলো’, আদালতের বারান্দায় খুনিরা: চট্টগ্রামের দুই শীর্ষ সন্ত্রাসীর নাটকীয় জামিন শেখ হাসিনা: সংকট ও দুর্যোগ মোকাবিলায় চ্যাম্পিয়ন রাষ্ট্রনায়ক গার্মেন্টস ও রেমিট্যান্সে সম্ভাব্য ধাক্কার আশঙ্কা মধ্যপ্রাচ্য সংকটে জাহাজ ভাড়া ও লজিস্টিক ব্যয় ঊর্ধ্বমুখী, সংকটে বৈদেশিক বাণিজ্য উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার বিশ্বকাপ বিপর্যয়ের পর ইতালির কোচের পদ থেকে গাত্তুসোর পদত্যাগ বাংলাদেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব: ৫৬ জেলায় ছড়িয়ে পড়েছে, শিশু মৃত্যুর সংখ্যা বাড়ছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার গভীর উদ্বেগ গণভোটের প্রচারে ইউএনডিপির দেওয়া অর্থ লোপাটের অভিযোগ বদিউলের ‘সুজন ট্রাস্ট’-এর বিরুদ্ধে হামের প্রকোপ: ঢাকাসহ আরও ৫ জেলায় ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু