ম্যালেরিয়ার জীবাণুতে জিনগত পরিবর্তন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ এপ্রিল, ২০২৬

ম্যালেরিয়ার জীবাণুতে জিনগত পরিবর্তন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ এপ্রিল, ২০২৬ |
দেশে ম্যালেরিয়ার জীবাণুতে জিনগত পরিবর্তন শনাক্ত হয়েছে, যা রোগ নির্ণয় ও নিয়ন্ত্রণে নতুন উদ্বেগ তৈরি করেছে। এই পরিবর্তনের ফলে শরীরে জীবাণু থাকলেও প্রচলিত পরীক্ষায় তা ধরা পড়ছে না। এমন পরিস্থিতিতে রোগ শনাক্তে নতুন কিট ব্যবহার শুরু করেছে স্বাস্থ্য অধিদপ্তর। যদিও এই কিটের কার্যকারিতা দুই বছর ধরে পরীক্ষা করা হবে। বিশেষজ্ঞরা বলছেন, শুধু পরীক্ষার কিট বদলালেই হবে না, ব্যবহৃত ওষুধ ও টিকার কার্যকারিতাও নতুন করে মূল্যায়ন করা জরুরি। কারণ, জীবাণুর ওষুধ-প্রতিরোধী ধরন তৈরি হলে চিকিৎসা কম কার্যকর হতে পারে এবং রোগ নিয়ন্ত্রণ আরও কঠিন হয়ে উঠতে পারে। এমন পরিস্থিতিতে দেশে আজ শনিবার বিশ্ব ম্যালেরিয়া দিবস পালিত হচ্ছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘ম্যালেরিয়া

নির্মূলে বদ্ধপরিকর: এখনই আমরা পারি, এখনই আমাদের করতে হবে’। স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় ম্যালেরিয়া নির্মূল কর্মসূচির তথ্য অনুযায়ী, গত বছর রাঙামাটিতে ম্যালেরিয়ার সব লক্ষণ থাকা সত্ত্বেও দুই রোগীর পরীক্ষার ফল বারবার নেগেটিভ আসে। পরে ওই এলাকার ২০টি নমুনা বিশ্ব স্বাস্থ্য সংস্থার ল্যাবে পাঠানো হলে জীবাণুর জিনগত পরিবর্তন নিশ্চিত হয়। এর পরই শনাক্তকরণ কিট পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়। এদিকে কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে ম্যালেরিয়ার ওষুধ-প্রতিরোধী ধরন শনাক্তে একটি নজরদারি গবেষণা শুরু করতে যাচ্ছে আন্তর্জাতিক উদরাময় রোগ গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি) । স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. এম এ ফয়েজ বলেন, ম্যালেরিয়া জীবাণুর মধ্যে এইচআরপি-২/৩ জিনের অনুপস্থিতি গত বছর শুরুতে র‌্যাপিড কিটকে ফাঁকি দিচ্ছে–

এমন তথ্য আসে অধিদপ্তরের কাছে। এতে রোগী সঠিক সময়ে চিকিৎসা পাচ্ছে না, যা জীবনঘাতী হতে পারে। রাঙামাটির ঘটনাটি প্রমাণ করে, এই পরিবর্তন ইতোমধ্যে ঘটেছে। এখন শুধু কিট পরিবর্তন নয়, বরং ব্যবহৃত ওষুধ ও টিকার কার্যকারিতা পুনরায় মূল্যায়ন করা জরুরি। ঝুঁকি বাড়ছে রোহিঙ্গা জনগোষ্ঠীতে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত আট বছর ধরে ম্যালেরিয়ার সংক্রমণ, ঝুঁকিপূর্ণ এলাকা ও চ্যালেঞ্জ প্রায় একই রয়েছে। তবে রোহিঙ্গা জনগোষ্ঠীর মধ্যে আক্রান্তের সংখ্যা বাড়ছে। রোহিঙ্গা জনগোষ্ঠীতে আক্রান্তের সংখ্যা ২০১৮ সালে ১৮ জন থেকে বেড়ে ২০২৫ সালে ২৯১ জনে দাঁড়িয়েছে। চলতি বছরের প্রথম তিন মাসেই আক্রান্ত ২৬ জন। চলতি বছরের প্রথম তিন মাসে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন ৪৬০ জন, তবে এ সময়ে

মৃত্যুর খবর পাওয়া যায়নি। গত বছর আক্রান্ত ছিলেন ১০ হাজার ১৫৬ জন এবং মৃত্যু হয় ১৬ জনের। ২০১৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত দেশে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা ওঠানামার মধ্যেই ছিল। এই সময়ে বছরে আক্রান্তের সংখ্যা যথাক্রমে ১০ হাজার ৫২৩, ১৭ হাজার ২২৫, ৬ হাজার ১৩০, ৭ হাজার ২৯৪, ১৮ হাজার ১৯৫, ১৬ হাজার ৫৬৭ ও ১৩ হাজার ১০০ জন। একই সময়ে মৃত্যু হয়েছে যথাক্রমে ৭, ৯, ৯, ৯, ১৪, ৬ ও ৬ জনের। জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিসবাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, প্রতিবছর মে মাস থেকে আগস্ট মাসে ম্যালেরিয়া আক্রান্ত ও মৃত্যুর ঘটনা তুলনামূলক বেশি থাকে। উচ্চ ম্যালেরিয়াপ্রবণ

তিন জেলা (বান্দরবান, রাঙামাটি ও কক্সবাজার) মোট রোগীর ৯৩ দশমিক ৩২ শতাংশ। এর বাইরে খাগড়াছড়ি ও চট্টগ্রাম জেলায় আক্রান্ত রোগী বেশি পাওয়া যাচ্ছে। সংক্রমণ বেশি হচ্ছে জুম চাষি, কাঠুরিয়া, কয়লা শ্রমিক ও শরণার্থীদের। স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা ম্যালেরিয়া নির্মূলে চারটি প্রধান চ্যালেঞ্জ চিহ্নিত করেছেন। তারা বলছেন, প্রতিবেশী দেশ থেকে সংক্রমণ নিয়ে দেশে প্রবেশ করা, সীমান্তে যথাযথ শনাক্ত ও নজরদারির ঘাটতি, সীমান্তবর্তী এলাকায় সমন্বিত মশা নিয়ন্ত্রণ কার্যক্রমের অভাব এবং কীটতাত্ত্বিক নজরদারি ও মাঠ পর্যায়ে বাস্তবায়নের দুর্বলতা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ মুশতাক হোসেনের মতে, ম্যালেরিয়া উপদ্রুত এলাকায় না গেলে আক্রান্ত হওয়ার ঝুঁকি কম। তবে মশাবাহিত রোগের নতুন সংকটগুলো মোকাবিলায় কৌশলগত পরিবর্তন প্রয়োজন। স্বাস্থ্য

অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ বিভাগের পরিচালক অধ্যাপক হালিমুর রশীদ বলেন, ২০১৭ সালের আগে-পরে ম্যালেরিয়া পরিস্থিতি নিয়ে তিনি নির্দিষ্ট করে মন্তব্য করতে পারবেন না। আমি ২০২৪ সালে পরিচালক হিসেবে দায়িত্ব নিয়েছি। ওই বছর ম্যালেরিয়ায় আক্রান্ত ছিল প্রায় ১৩ হাজার ৫০০ জন। সর্বশেষ ২০২৫ সালে তা কমে ১০ হাজারের কিছু বেশি হয়েছে। এটাকে আমি একটি ইতিবাচক পরিবর্তন হিসেবে দেখছি, বলেন তিনি। ম্যালেরিয়া জীবাণুর জিনগত পরিবর্তন (মিউটেশন) প্রসঙ্গে তিনি বলেন, সুনির্দিষ্ট দিন-তারিখ বলা সম্ভব নয়। তবে যখনই বিষয়টি জানতে পেরেছি, তখন দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে। তিন মাসের মধ্যেই ম্যালেরিয়া পরীক্ষার কিট পরিবর্তন করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তিন টাকায় ১ টাকা অনিয়ম টার্মিনাল বন্ধ, সারা দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকট আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? মানচিত্রের বদলে ১ টাকার কয়েনে স্থান পেল মঠ, ভারত-নেপাল সম্পর্কে কি নতুন বার্তা? বিশ্বকাপ ফাইনালে পারাদেস কান্ডঃ লাল কার্ডের তথ্য প্রযুক্তিগত ত্রুটি, তবে ম্যাচশেষে সংঘর্ষ তদন্তে ফিফা’র কমিটি ব্যালন ডি’অর ২০২৬: বিশ্বকাপ ফাইনালের পারফরম্যান্সে ধাক্কা খেলেন মেসি, এগিয়ে ইয়ায়ামাল, হ্যারি কেইন ‘ইতিহাস মুছে ফেলা এত সহজ নয়, বাংলাদেশ একাত্তরেই ফিরবে’: যুক্তরাষ্ট্র থেকে ড. জাফর ইকবাল ফেনীতে দুই কোটি টাকার চোরাচালানসহ দুটি গাড়ি জব্দ মাইলস্টোনে বিমান দুর্ঘটনার এক বছর: চোখের জলে সেই ভয়াল দুপুরের স্মৃতিচারণ শিক্ষার্থী-শিক্ষকদের জামায়াতের সাতক্ষীরা সাংসদের কক্ষে সিসিক্যামেরা লাগানোর দায়ে অভিযুক্ত ড্রাইভার; জীবনের চিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন প্রকাশ্যে হত্যার হুমকি পেলেন জ্যেষ্ঠ সাংবাদিক পান্না; ‘ইউনূসের অভিশপ্ত আমল ফিরছে কি?’ প্রশ্ন রাখলেন প্রধানমন্ত্রীর কাছে মোদি সরকার বিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের পাশে এবার বলিউড তারকারা আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল গোপন ভিডিও ফাঁসে রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়েছে যেসব বিশ্বনেতার কমিশন বৃদ্ধির দাবিতে দেশজুড়ে ১৮ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা যুবদল নেতার ওপর হামলা, ছাত্রদলের ৩ নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা বিয়ের জন্য চাপ দেওয়ায় ‘শারমিনকে’ হত্যা করে ভারতে পালাচ্ছিলেন প্রেমিক দ্বিতীয় বিয়ের আগে যে ৭ বিষয়ের দিকনির্দেশনা দেয় ইসলাম