ম্যানেজিং কমিটিতে দলীয় লোক নেওয়া হলে আদালতে যাওয়ার হুশিয়ারি রাশেদা কে চৌধুরীর – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ মার্চ, ২০২৬

ম্যানেজিং কমিটিতে দলীয় লোক নেওয়া হলে আদালতে যাওয়ার হুশিয়ারি রাশেদা কে চৌধুরীর

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ মার্চ, ২০২৬ |
দেশের বেসরকারী স্কুল পরিচালনা কমিটির (ম্যানেজিং কমিটি) সভাপতি হিসেবে দলীয় ব্যক্তিদের নিয়োগ দিতেই আগের নিয়ম বাতিল করা হয়েছে বলে মনে করেন শিক্ষাবিদ রাশেদা কে চৌধুরী। বিএনপি সরকার এমন সিদ্ধান্ত নিলে আদালতের শরণাপন্ন হওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে. চৌধুরী সোমবার রাজধানীর গুলশানের একটি হোটেলে ‘নির্বাচনী ইশতেহারের আলোকে আগামী দিনের শিক্ষা খাত: নতুন চিন্তা, নতুন কাঠামো ও নতুন পদক্ষেপ’ শীর্ষক সংলাপে তিনি এসব কথা বলেন। এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম বাংলাদেশ আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এবং সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশেষ ফেলো দেবপ্রিয়

ভট্টাচার্যসহ বরেণ্য শিক্ষাবিদ ও শিক্ষাখাতের নীতিনির্ধারকরা। রাশেদা কে চৌধুরী আরো বলেন, শিক্ষা অবশ্যই একটি রাজনৈতিক অগ্রাধিকারের বিষয়। তবে তা কোনোভাবেই দলীয় এজেন্ডায় পরিণত করা উচিত নয়। আওয়ামী লীগ সরকারের সময়ে ২০১৭ সালে করা একটি রিটের পর হাইকোর্ট যে রায় দিয়েছিলেন, তা আপিল বিভাগও বহাল রেখেছিল উল্লেখ করে তিনি বলেন, সেই রায়ে বলা হয়েছে, কোনো দলীয় ব্যক্তিকে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি করা যাবে না। যদি এমন সিদ্ধান্ত নেওয়া হয়, আমরা আবার আদালতে রিট করব। এটা হতে দেবনা। রাশেদা কে চৌধুরীর বক্তব্যের প্রতিক্রিয়ায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, ‘দেশের প্রায় সব এলাকার প্রবীণ বা প্রভাবশালী ব্যক্তিরাই কোনো না কোনোভাবে রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত। তারাই এসব কমিটিতে

নেতৃত্বে থাকেন। অনুষ্ঠানের সভাপতি দেবপ্রিয় ভট্টাচার্য প্রতিমন্ত্রীর প্রতিক্রিয়ায় বলেন, রাজনৈতিকভাবে পরিচিত হওয়া আর দলীয় পদে থাকা এক বিষয় নয়। কেউ যদি কোনো রাজনৈতিক দলের পদে থাকেন, তখনই প্রশ্ন তৈরি হয়। জবাবে প্রতিমন্ত্রী বলেন, এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ঈদের পর সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করে নীতিমালা নির্ধারণ করা হবে। আশা করি শিক্ষার উন্নয়নে আমরা যথাযত ব্যবস্থা নিতে পারবো।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তিন ঘণ্টা বসে পাঁচ লিটার তেল, এটাই বিএনপি সরকারের কৃষিনীতি কক্সবাজারে শিশু মৃত্যুর মিছিল, কিন্তু ঢাকায় কি সেটা টের পাচ্ছে কেউ? ‘আর কখনও বিচার চাইব না’ : যে দেশে বিচার চাওয়াই অপরাধ পুলিশ হত্যার বিচার চাই! ড. ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ খালি তাক আর মন্ত্রণালয় ভরা অজুহাত : আন্তর্জাতিক বাজারের দোষ, দেশীয় ব্যর্থতার ঢাল অভিনেত্রীর মরদেহ উদ্ধার ফুটবলের এক ম্যাচেই ২৪ লাল কার্ড রানআউট নিয়ে বিতর্ক, ছুরিকাঘাতে নিহত ক্রিকেটার ব্র্যাক ব্যাংকে নিয়োগ, থাকছে না বয়সসীমা শিশুদের মধ্যে বাড়ছে হামের কাছাকাছি উপসর্গ, যা করণীয় চ্যাট না খুলেই অনলাইনে কে আছে দেখাবে এবার হোয়াটসঅ্যাপ ৬৪ বাংলাদেশিসহ ১২৭ বন্দিকে ফেরত পাঠালো মালয়েশিয়া জিডিপির প্রবৃদ্ধি ফের নিম্নমুখী যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের যুদ্ধের মধ্যেও খার্গ দ্বীপ থেকে তেল রপ্তানি বেড়েছে ইরানের ‘আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিতে জাতিসংঘের চিঠি’ বিষয়টি নিয়ে যা জানা গেল ভোটার তালিকা সংশোধন বিল-২০২৬ পাস কতদিন চলবে যুদ্ধ, জানাল ইরানের সেনাবাহিনী নারী সেজে থাকা সেই ছাত্রদল নেতা বাস্তবে দেখতে কেমন, দেখুন ছবিতে সুকৌশলে বোতলজাত সয়াবিন উধাও করা হচ্ছে