ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য চুক্তি: ইউনুস সরকারের একনায়কোচিত সিদ্ধান্তের ধাক্কা টেলিকমিউনিকেশন খাতেও
চীনা দূতাবাসের ঈদ উপহার বিতরণে জামায়াতের “দলীয়প্রীতি”: প্রকৃত দুস্থদের বঞ্চিত করে দলীয় অবস্থাসম্পন্ন লোকজনের মাঝে বণ্টন
প্রধানমন্ত্রীর ঈদ উপহার নিয়ে বিতর্ক: ছাত্রদল নেতার হাতে গরিবদের অনুদানের টাকা
যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী
সারা দেশে কখন কোথায় ঈদের জামাত
এনএসসিকে ‘হুমকি’ দিয়ে আরও বিপাকে বুলবুল
ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, দুই দশকের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: আদায় হবে অতিরিক্ত ১৫০ কোটি টাকা
মৌলবাদের অন্ধকারে যখন সংস্কৃতি গলা টিপে ধরা—তখনও বাংলাদেশ বেঁচে থাকে অসাম্প্রদায়িক চেতনায়…. সবাইকে পৌষ পার্বণ ও মকর সংক্রান্তির শুভেচ্ছা।
দেশ যখন এক গভীর অস্থির সময় পার করছে, চারদিকে যখন পরিকল্পিতভাবে মৌলবাদের উস্কানি ছড়ানো হচ্ছে—ঠিক সেই সময়ে বাংলাদেশের হাজার বছরের অসাম্প্রদায়িক সংস্কৃতির ওপর আঘাত নেমে এসেছে। অবৈধ জামাতি ইউনুসের নেতৃত্বে সারা দেশে অস্থিতিশীলতা সৃষ্টি, ভয়ভীতি ও সংস্কৃতি দমনের রাজনীতি এখন প্রকাশ্য।
পুরান ঢাকায় শতবর্ষী ঐতিহ্যবাহী সাকরাইন উৎসব বন্ধের হুমকি ও ঘোষণা তারই জ্বলন্ত উদাহরণ। মকর সংক্রান্তি বা পৌষ পার্বণ—যা ধর্মের ঊর্ধ্বে উঠে বাঙালির মিলনের উৎসব—সেটিকেই মৌলবাদীরা ‘অপরাধ’ বানাতে চাইছে। উদ্দেশ্য একটাই—বাংলাদেশের সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনা ভেঙে ফেলা।
এই দুঃসময়ে বাংলাদেশ আওয়ামী লীগ মকর সংক্রান্তি ও পৌষ পার্বণ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে স্পষ্ট বার্তা দিয়েছে—বাংলাদেশ কোনো মৌলবাদী রাষ্ট্র নয়, ছিল না, হবেও না।
ভয় দেখিয়ে, উৎসব বন্ধ করে, সংস্কৃতি দমন করে এ দেশের চেতনাকে মুছে ফেলা যাবে না। আওয়ামী লীগ মনে করে, আজ সাকরাইন বন্ধের ষড়যন্ত্র মানে কাল পহেলা বৈশাখ, স্বাধীনতা দিবস ও মুক্তিযুদ্ধের চেতনার ওপর সরাসরি আঘাত। তাই এই মুহূর্তে সংস্কৃতির পাশে দাঁড়ানো মানেই বাংলাদেশের পক্ষে দাঁড়ানো। মকর সংক্রান্তির শুভেচ্ছা শুধু একটি উৎসবের বার্তা নয়— এটি মৌলবাদের বিরুদ্ধে প্রতিরোধের ঘোষণা, এটি অসাম্প্রদায়িক বাংলাদেশের পক্ষে অবস্থানের অঙ্গীকার।