মৌচাকে শেখ রেহানার বাংলো এখন পার্কে পরিণত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ ডিসেম্বর, ২০২৪

মৌচাকে শেখ রেহানার বাংলো এখন পার্কে পরিণত

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ ডিসেম্বর, ২০২৪ |
গাজীপুরের কালিয়াকৈর মৌচাকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার বাংলো বাড়ি এখন পার্কে পরিণত হয়েছে। অথচ ৫ আগষ্টের আগে প্রতিবছর দুই বোন সময় কাটাতে আসতেন এখানে। জাতীয় এবং জেলা আওয়ামী লীগ রাজনৈতিক ব্যক্তিরা বিভিন্ন বৈঠক করতেন। বাংলোটি ডুপ্লেক্স, শান বাঁধানো পুকুরঘাট, বাগানসহ নান্দনিক ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। এখানে এক সময় সাধারণ মানুষের প্রবেশ ছিল সংরক্ষিত। বিশাল বাংলোবাড়িটি এখন শিশু-কিশোরদের খেলাধুলা ও মাদকসেবীদের আড্ডাখানা আর রাতে প্রতিতাদের আনাগোনা রয়েছে বলে অভিযোগ এলাকাবাসীর। জানা গেছে, ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ার পরেই বাংলোবাড়িতে হামলা করে দুর্বৃত্তরা। বাংলোতে ঢুকে ভাঙচুরের পাশাপাশি আগুন দেয় ফাইলপত্রে। লুট করে নেয় টিভি, ফ্যান, এসি, ফ্রিজসহ আসবাবপত্র। নষ্ট

করে সব স্থাপনা। এরপর থেকে এটি অরক্ষিত রয়েছে। সরেজমিন দেখা গেছে কোনো গেট ও পাহারাদার নেই। ভেতরে বিশাল সুইমিং পুলসহ বাংলোবাড়ি, বাংলোটি সম্পূর্ণ পোড়া। দরজা জানালাসহ কোনো আসবাবপত্র নেই। প্রতিটি কক্ষে পোড়া চিহ্ন। বাড়িটির সামনে বিশালাকৃতির শান বাঁধানো পুকুর। কয়েকজন পুকুরের ঘাটে বসে আছে, পুকররের পাশের মাঠে ক্রিকেট খেলছেন ক্রিকেটপ্রেমীরা। কেউ খেলছেন ফুটবল। খেলতে আসা তরুণরা বলছে আমাদের তেমন কোনো মাঠ নেই। এখানে অনেক জায়গা এবং সুন্দর পরিবেশ এজন্য এখানে খেলতে আসি। অনেকেই আসে, কেউ খেলাধুলা করে, কেউ আড্ডা দেয়, ঘুরাফেরা করে। এলাকাবাসী জানান, বাংলোবাড়িতে একসময় শেখ রেহানা, শেখ হাসিনাসহ আওয়ামী লীগের বড় বড় নেতাকর্মীরা আসতেন। মাঝেমধ্যেই রাতে ভিআইপিরা আসতো, তখন বাংলোর চারপাশে

আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি থাকত। ভোরেই গাড়িগুলো চলে যেত, কখনও দু-এক দিন থাকতেন তারা। তখন সাধারণ মানুষের প্রবেশাধিকার ছিল না। ঘুরতে আসা সাধারণ মানুষ বলেন, বর্তমানে শুধু আশেপাশে থেকে না, দূরদূরান্ত থেকেও মানুষ ঘুরতে আসেন বাংলো বাড়িটিতে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফার্নেস তেলের দাম বাড়ল হাম ও উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু যুদ্ধে এখন পর্যন্ত কতজন নাগরিক প্রাণ হারিয়েছেন, জানাল ইরান সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জামিন বৈশাখের আগে ইলিশের দাম আকাশছোঁয়া, বাজারে সংকট ইরানের আন্দোলনে ঢুকে সাধারণ মানুষকে হত্যা করেছিল মোসাদ এজেন্টরা লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহত ৫ এবার হলিউড যাত্রায় আইশোস্পিড পাকিস্তান থেকে চোট নিয়ে ফিরলেন ইমন আর্জেন্টিনার ফুটবলার গ্রেফতার ব্রাজিল দলে ফিরতে নেইমারকে যে শর্ত দিলেন কোচ যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের অপমৃত্যুর হার উদ্বেগজনক শেখ হাসিনা সরকার উৎখাতে সেনাবাহিনী ও ডিজিএফআই কর্মকর্তাদের গোপন ভূমিকা: নর্থ ইস্ট নিউজের অনুসন্ধানী প্রতিবেদন আওয়ামী লীগ নিষিদ্ধের “কালো আইন” এর প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় ঝড় রাজু ভাস্কর্যে ৭২ ঘণ্টার অনশন ভাঙলো আন্দোলনকারীরা: খোজ নেয়নি সরকারি দলীয় কোন মন্ত্রী-সাংসদ ডিজেলের পর এবার ভারত থেকে এলো ১১৬ টন গম, আসবে আরও অনেক পণ্য তারল্যচাপে অর্থনীতিতে বাড়ছে উদ্বেগ, ৪২ দিনে ৪১ হাজার কোটি টাকা ব্যাংক ঋণ বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে ভারত থেকে এলো প্রায় ১ কোটি লিটার ডিজেল নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী! ‘শর্ত সাপেক্ষে’ সাকিবকে লম্বা সময়ের জন্য দলে চান প্রধান নির্বাচক