মেলানিয়া ট্রাম্পকে ‘সম্ভাব্য বিধবা’ সম্বোধন, জিমি কিমেলকে বরখাস্তের দাবি ট্রাম্পের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ এপ্রিল, ২০২৬

মেলানিয়া ট্রাম্পকে ‘সম্ভাব্য বিধবা’ সম্বোধন, জিমি কিমেলকে বরখাস্তের দাবি ট্রাম্পের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ এপ্রিল, ২০২৬ |
মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে নিয়ে কুরুচিপূর্ণ রসিকতা করায় জনপ্রিয় কমেডিয়ান জিম্মি কিমেলকে চাকরি থেকে বরখাস্ত করার দাবি জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিমেল মেলানিয়াকে ‘সম্ভাব্য বিধবা’ হিসেবে উল্লেখ করায় এই বিতর্কের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এক অনুষ্ঠানে কিমেল একটি কৌতুক করেন। সেখানে মেলানিয়া ট্রাম্পকে উদ্দেশ্য করে তিনি বলেন, মিসেস ট্রাম্প, ‘আপনার চেহারায় সম্ভাব্য বিধবার মতো এক উজ্জ্বল আভা দেখা যাচ্ছে। ’ উল্লেখ্য যে, এই মন্তব্যের মাত্র দুদিন পরই গত শনিবার হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারে ট্রাম্পকে তৃতীয়বারের মতো হত্যার চেষ্টা চালানো হয়। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ ট্রাম্প কিমেলের এই মন্তব্যকে ‘সহিংসতার উসকানি’ বলে অভিহিত করেন। তিনি সরাসরি ডিজনি এবং এবিসি নেটওয়ার্কের

কাছে কিমেলকে অবিলম্বে বরখাস্ত করার দাবি জানান। সচরাচর নিশ্চুপ থাকলেও এ ইস্যুতে কড়া প্রতিক্রিয়া দেখিয়েছেন মেলানিয়া। তিনি বলেন, কিমেলের এই বক্তব্য কোনো কমেডি নয়, বরং এটি আমেরিকার রাজনৈতিক অসুস্থতাকে আরও গভীর করছে। এবিসি নেটওয়ার্ক কেন বারবার কিমেলের এমন জঘন্য আচরণ সহ্য করছে, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এই ঘটনার নিন্দা জানিয়ে বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পকে নিয়ে বামপান্থিদের ঘৃণা এবং ক্রমাগত তাকে ফ্যাসিস্ট' বা গণতন্ত্রের হুমকি হিসেবে প্রচার করার কারণেই এই ধরণের সহিংসতার পথ তৈরি হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি: চাপে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, মিলছে না আয়-ব্যয়ের খেরোখাতা ২০২৬-২৭ বাজেট: বাড়তে পারে যেসব পণ্যের দাম জুলাই গেজেট স্ক্যাম: ছাদ থেকে পড়ে যাওয়া আখতারুজ্জামান নাঈমকে বানানো হয় জুলাই শহীদ নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার সংসদে ইসলামী ব্যাংক দখল সংক্রান্ত আলোচনায় মনক্ষুণ্ন ইআবা নেতা গাজী আতাউর