ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
এশিয়ান কাপের অভিষেকে শক্তিশালী চীনের বিপক্ষে লড়াই করল বাংলাদেশের মেয়েরা
স্যামসনের দুর্দান্ত ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সেমিফাইনাল ভারত
সাবেক লঙ্কান ফুটবলার পাকিরের মনে পীড়া দেয় আবাহনীর ট্রফি লুট
বিশ্বকাপ ২০২৬ থেকে বাংলাদেশ বাদ – ক্রিকেটপ্রেমীদের হৃদয় ভেঙে গেলো
তরুণদের জঙ্গিবাদ ও মাদকের দিকে ঠেলে দিতে ধ্বংস করা হচ্ছে ক্রীড়াঙ্গন
জিম্বাবুয়েকে উড়িয়ে দিল ভারত, সেমিফাইনাল নিশ্চিত দক্ষিণ আফ্রিকার
জিম্বাবুয়েকে বিদায় করে সেমির স্বপ্ন জাগাল ভারত
মেলবোর্নে অনিশ্চিত ভারতের ‘ঘুম হারাম’ করা হেড
ভারতের মাথাব্যথার কারণ হয়ে উঠেছেন ট্রাভিস হেড। রোহিত শর্মা-জাসপ্রিত বুমরাহদের চিন্তায় পুরো অস্ট্রেলিয়া দল একদিকে এবং ট্রাভিস হেড অন্যদিকে। তবে মেলবোর্নে বক্সিং ডে টেস্টের আগে সামান্য স্বস্তির খবর পেয়েছে ভারত। সিরিজের চতুর্থ টেস্টে অনিশ্চিত ট্রাভিস হেড। অস্ট্রেলিয়ার হেড কোচ ম্যাকডোনাল্ড দুর্দান্ত ছন্দে থাকা ব্যাটারের চতুর্থ টেস্টে খেলার ভালো সম্ভাবনাই দেখছেন।
ট্রাভিস হেড তিন টেস্টের পাঁচ ইনিংসে ৪০৯ রান করেছেন। বড় বড় দুই সেঞ্চুরি এসেছে তার ব্যাট থেকে। এর আগে ভারতের বিপক্ষে বিশ্বকাপ ফাইনালে দুর্দান্ত এক সেঞ্চুরি করেন তিনি। গত বছরের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও বিধ্বংসী এক সেঞ্চুরি করেন।
মেলবোর্ন টেস্টের আগে পাঁচে ব্যাট করা বাঁ-হাতি ব্যটার হেডের ঊরুর মাংসপেশিতে টান লেগেছে। তিনি
আলাদা অনুশীলন করেছেন। তার দৌড়াতে খুব একটা অসুবিধা হচ্ছে না বলেও জানিয়েছেন অস্ট্রেলিয়া নারী দলের পর পুরুষ দলেও কোচ হয়ে দুর্দান্ত সাফল্য পাওয়া ম্যাকডোনাল্ড। তিনি বলেন, ‘হ্যা, সে কিছু বিষয়ে কাজ করছে। আপনারা হয়তো নেটে সেটাই দেখে থাকবেন। তাকে নিয়ে আপাতত শঙ্কা নেই। তবে এখনো সে (মেডিকেল বিভাগের) আনুষ্ঠানিক ছাড়পত্র পেয়েছে কিনা নিশ্চিত নই। এখানে আমি তার অনুশীলন দেখিনি। তবে আত্মবিশ্বাসী যে, সে খেলবে। ব্যাট হাতে সে ভালো টাচে আছে। আমার দিক থেকে তার খেলা নিয়ে কোন শঙ্কা নেই।’ মেলবোর্নে বক্সিং ডে টেস্টে অভিষেক হতে যাচ্ছে অস্ট্রেলিয়ার ১৯ বছর বয়সী ওপেনার স্যাম কনসটাসের। কোচ ম্যাকডোনাল্ড জানিয়েছেন, দলের বৈঠকে তরুণ ওপেনারের খেলার বিষয়টি
সকলকে জানিয়েছেন তিনি। যাতে দলের মধ্যে তাকে নিয়ে পরিষ্কার ধারণা থাকে। কনসটাসের ব্যাটিং নিয়ে খুশি বলেও উল্লেখ করেছেন অজি কোচ। তরুণ এই ব্যাটারের প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করার অসাধারণ ক্ষমতা আছে বলেও উল্লেখ করেন তিনি।