মেয়েদের আরেক ইতিহাস, প্রথমবার অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপে বাংলাদেশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ আগস্ট, ২০২৫

মেয়েদের আরেক ইতিহাস, প্রথমবার অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপে বাংলাদেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ আগস্ট, ২০২৫ |
প্রথমবার এশিয়ান কাপ ফুটবলে জায়গা নিশ্চিত করে ইতিহাস গড়েছে বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দল। তাদের পথ অনুসরণ করে প্রথমবারের মতো অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ ফুটবলেও জায়গা নিশ্চিত করেছে বাংলাদেশের মেয়েরা। রোববার লাওসের ন্যাশনাল স্টেডিয়ামে বয়সভিত্তিক নারী এশিয়ান কাপ বাছাইপর্বে শক্তিশালী দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৬-১ গোলের বড় ব্যবধানে হারে লাল-সবুজের প্রতিনিধিরা। তবু সমীকরণের হিসেবে মূল পর্বে খেলার সুযোগ ছিল। গ্রুপ ‘এইচে’ রানার্স আপ হওয়া বাংলাদেশকে রানার্স আপের পয়েন্ট টেবিলে সেরা তিনে থাকতে হতো। রোববার দিনের অপর ম্যাচে ‘ই’ গ্রুপের লেবাননকে ৮-০ গোলে হারিয়ে দিয়েছে চীন। এতেই বাংলাদেশের সেরা তিনে থাকা নিশ্চিত হয়েছে। এশিয়ার ৩৩টি দল নিয়ে ৬ আগস্ট শুরু হয় এই বাছাইপর্ব। বাছাইপর্ব

থেকে আট গ্রুপ থেকে সেরা আট দল সরাসরি মূল পর্বে অংশ নেবে। গ্রুপের আট রানার্স আপ থেকে তিন দল খেলবে অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপে। স্বাগতিক থাইল্যান্ডকে নিয়ে ১২ দল খেলবে মূল পর্বে। আগামী বছরেরে এপ্রিলে শুরু হবে বয়সভিত্তিক পর্যায়ের এই টুর্নামেন্টটি। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে হারের আগে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল ১২ ম্যাচে অপরাজিত ছিল। দক্ষিণ কোরিয়ার বিপক্ষেও ভালো শুরু করেছিল পিটার বাটলারের দল। ১৫ মিনিটে ম্যাচের প্রথম গোলটি বাংলাদেশেই করেছিল। প্রথমার্ধ পর্যন্ত ম্যাচে ১-১ সমতা ছিল। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতে শক্তিশালী দক্ষিণ কোরিয়া লিড নেওয়ার পর পিছিয়ে পড়ে মেয়েরা। ৮৭ থেকে ৯৪ মিনিটের মধ্যে হজম করে শেষ তিনটি গোল। এবারের অনূর্ধ্ব-২০ এশিয়ান বাছাইপর্বে বাংলাদেশের

মেয়েরা স্বাগতিক লাওরের বিপক্ষে ৩-১ গোলের জয় পায়। এরপর তিমুরকে উড়িয়ে দেয় ৮-০ গোলের ব্যবধানে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ওজন কমানোর ওষুধ নেওয়ার আগে যা জানা জরুরি যুক্তরাষ্ট্রে হাতুড়ি দিয়ে পিটিয়ে বাংলাদেশি নারীকে হত্যা বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম শুনে চমকে যাবেন এবার কবরস্থান থেকে উদ্ধার হলো ৪১৪ গ্যাস সিলিন্ডার নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা শুরু হচ্ছে কান ফিল্ম ফেস্টিভ্যালের ৭৯তম আসর পহেলা বৈশাখের আগে দাম বাড়ল ইলিশের, পিছিয়ে নেই মুরগীও জান্তাপ্রধান মিন অং হ্লাইং মিয়ানমারের প্রেসিডেন্ট নির্বাচিত তীব্র সংকটে পাকিস্তানে এক রাতেই দ্বিগুণ বাড়ল জ্বালানি তেলের দাম সব চিকিৎসক-স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল স্কুলগামী শিক্ষার্থীদের বড় সুখবর দিলো সরকার বিশ্ববাজারে স্বর্ণ-রুপার দামে বড় পতন হামে আরও ৪ জনের প্রাণহানি, নতুন শনাক্ত ৬৮৫ আমদানিকারকদের বড় সুখবর দিল কুয়েত সরকার দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো এসিল্যান্ডকে বদলি সংসদে আমির হামজাকে ইঙ্গিত করে রুমিন ফারহানার ক্ষোভ সিলেট-ঢাকা রুটে স্পেশাল ট্রেন শুক্রবার পরীবাগ শাহ সাহেবের বাৎসরিক ওরস আরও এক বিসিবি পরিচালকের পদত্যাগ ইংরেজি শিখতে ৩০০ সচিবকে থাইল্যান্ড পাঠানোর তথ্য ‘গুরুতর অসত্য’ : বিয়াম