ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
শাহবাগে ট্রান্সজেন্ডার ও সমকামী সম্প্রদায়ের সদস্যদের ওপর মৌলবাদীদের হামলা
এক দশকের হামের ভয়াবহ প্রকোপে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১৪ হাজার
কুষ্টিয়ার সেই কথিত পীর গণপিটুনিতে নিহত
শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে
তেজগাঁও এলাকায় বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫১
তেল না পেয়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ বিক্ষুব্ধ জনতার
চাঁদপুরে জ্বরে আক্রান্ত শিশুকে কুকুরের ভ্যাকসিন পুশ!
মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার
হবিগঞ্জের মাধবপুরে মেয়েকে (১৫) ধর্ষণের অভিযোগে বাবা সাক্কু মিয়াকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ভোররাতে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের বেংগাডুবা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সাক্কু মিয়া মৃত আব্দুল মালেকের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, সাক্কু মিয়া ভয়ভীতি দেখিয়ে একাধিকবার নিজের মেয়েকে ধর্ষণ করেন। শনিবার রাতে আবার ধর্ষণ করতে গেলে প্রতিবেশীরা বিষয়টি বুঝতে পেরে পুলিশে খবর দেয়। পরে মাধবপুর থানার পুলিশ সাক্কুকে গ্রেপ্তার করে ও ভুক্তভোগীকে উদ্ধার করে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, সাক্কুর বিরুদ্ধে মামলা করা হয়েছে। ভুক্তভোগীকে মেডিকেল পরীক্ষার জন্য হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।



