মেয়েকে কোন মূল্যবোধে গড়ে তুলতে চান অভিষেক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ জানুয়ারি, ২০২৫

মেয়েকে কোন মূল্যবোধে গড়ে তুলতে চান অভিষেক

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ জানুয়ারি, ২০২৫ |
বলিউডের তারকা দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রায় বচ্চনের বিচ্ছেদ নিয়ে প্রায় এক বছর ধরে জল্পনার শেষ নেই। এর মাঝে কেমন রয়েছে তাদের একমাত্র কন্যা আরাধ্যা, কীভাবে তার দেখাশোনা করেন বচ্চন পরিবার- এমন প্রশ্ন ওঠে বার বার। আরাধ্যার বয়স মাত্র ১৩ বছর। গত এক বছরে বেশিরভাগ সময়ই কিশোরী আরাধ্যাকে দেখা গিয়েছে তার মায়ের সঙ্গে। একদিকে বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চনের নাতনি, অন্যদিকে প্রাক্তন বিশ্বসুন্দরীর কন্যা- এ দুইয়ে মিলে আরাধ্যার উপর প্রত্যাশার চাপ একটু বেশিই। এবার মেয়েকে নিয়ে সংবাদমাধ্যমে মুখ খুললেন বাবা অভিষেক বচ্চন। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিষেক জানান, তিনি যা শিখেছেন সবই তার বাবা-মায়ের কাছ থেকে। সব সময় যে বলে বলে শেখানো হয়েছে

তা নয় বরং তাদের জীবন থেকেই তিনি শিখেছেন। নিজের মেয়ের মধ্যেও সেই মূল্যবোধ গড়ে দিতে চান অভিনেতা। তিনি বলেন, ‘আমি আসলে কে, এই খোঁজ করতে করতেই জীবন কেটে যায়। কিন্তু এই সময় কিছু মূল্যবোধ থাকা প্রয়োজন। আর যদি কেউ এই মূল্যবোধের জন্য আপনাকে মনে রাখে, এই মূল্যবোধ যদি আপনার পরিচিতি হয়ে ওঠে, তাহলে বুঝতে হবে আপনার জীবন সফল। আমি এই শিক্ষায় বড় হয়েছি। আশা করি, আমিও আমার মেয়েকে এমন শিক্ষাই দিতে পারব।’ সব সময় অভিভাবকেরাই যে সেরা শিক্ষক হয়ে উঠবেন সেটাও মনে করেন না অভিষেক। তার কথায়, ‘আমি মনে করি না বাবা-মা সব সময় সেরা শিক্ষক হয়ে উঠবেন। সন্তানের ক্ষেত্রে আমাদের আবেগ

অনেক সময়ই আমাদের ধ্যানধারণার দ্বারা প্রভাবিত হয়। আমার মনে হয় অভিভাবকেরা দৃষ্টান্ত স্থাপন করে শিক্ষা দিতে পারেন।’ ৮২ বছর বয়সেও সকাল ৭টায় শুটিং শুরু করেন অমিতাভ বচ্চন। সেই উদ্দীপনা থেকে নিজেকে বাবার জায়গায় দেখতে চান অভিষেক। সে কথা স্পষ্টই জানিয়ে অভিষেক জানান, বয়স যখন ৮২ হবে তখন তার মেয়েও যেন একইভাবে তাকে নিয়ে গর্ব বোধ করতে পারে। সূত্র: আনন্দবাজার।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মালয়েশিয়ায় মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার, আটক ২৭ বাংলাদেশি মার্চে কমল মূল্যস্ফীতি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করে সংসদে বিল পাশ স্ত্রীকে ‘পাগল’ সাজাতে জালিয়াতি, আ.লীগ নেতা হাবিবকে গ্রেফতারে পরোয়ানা ২ ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি কেন ইরান যুদ্ধের চরম মূল্য দিচ্ছে ইউরোপ ও এশিয়ার মার্কিন মিত্ররা? তৃতীয় দফায় মাসুদ উদ্দিন চৌধুরী রিমান্ডে খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ হরমুজ প্রণালি সচল করতে ইরান-ওমান বৈঠক শুরু এবার ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে লড়ার ঘোষণা হিরো আলমের চন্দনাইশে অলির বিরুদ্ধে ঝাড়ুমিছিল: তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের নামে রাষ্ট্রীয় প্রতিশোধের বৈধতা নাকি সংবিধান অকার্যকরের প্রচেষ্টা? বিসিবি পরিচালকদের পদত্যাগের মিছিল, মধ্যরাতে সরে গেলেন আরও দুজন গণভোট না মানলে মোনাফেক হয়ে যাবে, জামায়াত নেতা শিশির মনিরের নয়া ‘ফতোয়া’ মার্কিন গ্রিন কার্ড বাতিল করে কাসেম সোলেইমানির স্বজনদের গ্রেপ্তার থানায় ঢুকে ৯ পুলিশ সদস্যকে প্রহার, প্রধান আসামিসহ জামায়াতের আরও দুই নেতা গ্রেপ্তার বকেয়া বেতনের দাবিতে নাসা গ্রুপের পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ মির্জা ফখরুল: কিছু অশুভ শক্তি ধর্ম নিয়ে রাজনীতি করে, বিভাজন সৃষ্টি করতে চায় বাজারে সামুদ্রিক মাছের সংকট, জ্বালানির অভাবে সমুদ্রে যেতে পারছে না মাছ ধরার ট্রলার পররাষ্ট্রমন্ত্রী: যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের গোপন চুক্তি নেই, তবে কিছু বিষয় এখনই প্রকাশ করা যাচ্ছে না