মেয়র মামদানির বাড়ির সামনে কট্টরপন্থীদের বিক্ষোভ, বিস্ফোরক নিক্ষেপ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ মার্চ, ২০২৬

মেয়র মামদানির বাড়ির সামনে কট্টরপন্থীদের বিক্ষোভ, বিস্ফোরক নিক্ষেপ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ মার্চ, ২০২৬ |
নিউইয়র্ক নগরের মেয়র জোহরান মামদানির বাসভবনের সামনে বিক্ষোভ চলাকালে একটি বিস্ফোরক (ইমপ্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস বা আইইডি) নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে হেফাজতে নেওয়া হয়েছে। মেয়রের সরকারি বাসভবন গ্রেসি ম্যানশনের সামনে গত শনিবার এ ঘটনা ঘটে। পরদিন রোববার পুলিশ আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করে। ঘটনার দিন অধিকারকর্মী জেক ল্যাংয়ের নেতৃত্বে একদল কট্টর ডানপন্থী ও মুসলিমবিদ্বেষী বিক্ষোভকারী মামদানির সরকারি বাসভবনের সামনে জড়ো হয়। এ সময় আরেক দল পাল্টা বিক্ষোভ শুরু করে। তাদের সঙ্গে কট্টর ডানপন্থী বিক্ষোভকারীদের ধস্তাধস্তি ও সংঘর্ষের ঘটনা ঘটে। নিউইয়র্ক পুলিশ কমিশনার জেসিকা টিশ বলেছেন, প্রাথমিক বিশ্লেষণে দেখা গেছে, বিক্ষোভকারীর ছুড়ে মারা বস্তুটি কোনো ভুয়া জিনিস বা ধোঁয়া

তৈরি করার বোমা ছিল না। প্রকৃতপক্ষে এটি ছিল একটি হাতে তৈরি করা আইইডি, যা মারাত্মক জখম এমনকি মৃত্যুর কারণও হতে পারত। জেসিকা টিশ আরও বলেন, উদ্ধার হওয়া সেই বিস্ফোরক এবং ঘটনাস্থলের পাশ থেকে পাওয়া বিস্ফোরকের মতো আরও একটি বস্তু নিয়ে অধিকতর পরীক্ষা-নিরীক্ষা চালানো হচ্ছে। পুলিশ কমিশনার জেসিকা টিশ বলেন, এমির বালাত ও ইব্রাহিম কায়ুমি নামের দুই ব্যক্তিকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনার তদন্তে এফবিআইও যোগ দিয়েছে। এর আগে পুলিশ জানিয়েছিল, এমির বালাত পাল্টা বিক্ষোভকারীদের একটি দলের সঙ্গে ছিলেন। সেখান থেকেই তিনি পুলিশের ব্যারিকেডের দিকে ওই বিস্ফোরকটি ছুড়ে মারেন। তবে সেটি বিস্ফোরিত হয়নি। পুলিশের দেওয়া তথ্যমতে, বিস্ফোরকটি নাট-বল্টু ও স্ক্রু দিয়ে ঠাসা ছিল।

এতে তথাকথিত ‘হবি ফিউজ’ বা দেশি সলতে ব্যবহার করা হয়েছিল। পুলিশ আরও জানিয়েছে, ঘটনাস্থল থেকে পালানোর সময় এমির বালাত রাস্তায় আরও একটি বিস্ফোরক ফেলে যান। ‘কখনোই গ্রহণযোগ্য নয়’ গতকাল রোববার এক বিবৃতিতে মেয়র মামদানি জেক ল্যাংয়ের বিক্ষোভের নিন্দা জানান। বিক্ষোভ-পরবর্তী সহিংসতাকে তিনি আরও বেশি উদ্বেগজনক বলে উল্লেখ করেন। মামদানি বলেন, ‘বিক্ষোভে সহিংসতা কখনোই গ্রহণযোগ্য নয়।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঈদ ব্যবস্থাপনায় ব্যর্থ সরকার: গত ঈদের তুলনায় এবার সড়কে প্রাণহানি বেড়েছে ৮.২৬% আবারও পাকিস্তানের ধর্মীয় নেতা বাংলাদেশে, বয়ান দেবেন চট্টগ্রামের গুরুত্বপূর্ণ মাদ্রাসাগুলোতে ধর্মকার্ড খেলে মামলা খেলেন ইসলামী বক্তা থেকে সংসদ সদস্য বনে যাওয়া আমির হামজা জামালপুরে আওয়ামী লীগের ১৯ নেতা-কর্মীর গণআত্মসমর্পণ, আদালতের কারাগারে পাঠানোর আদেশ ইউনূস সরকারের বিরুদ্ধে শিশুদের গণহারে পরিকল্পিত হত্যার অভিযোগ ঋণের লাগামহীন বিস্তার: দেড় বছরে অভ্যন্তরীণ দেনা বেড়েছে পৌনে ৩ লাখ কোটি টাকা ইরান সংকটে ‘দ্রুত সমাধান’ খুঁজছেন ট্রাম্প, তবে পরিস্থিতি জটিল—বিশ্লেষকদের সতর্কতা সরকারি নিষেধাজ্ঞা নয়, বকেয়া মেটাতে না পারায় আইপিএল দেখাতে পারছে না টি-স্পোর্টস বরিশালেও বেড়েছে হামের প্রাদুর্ভাব: ৮ শিশুর মৃত্যু, আক্রান্ত ২০৬ ইউনূস অন্য প্রতিষ্ঠানের মাধ্যমে টিকা কিনতে গিয়ে পুরোপুরি ব্যর্থ: এখন দেশে হাম মহামারি সংসদ ভবনে ঘোলা পানি খেয়ে আমার নিজেরও পেট খারাপ হয়েছে : চিফ হুইপ আমির হামজাকে ‘পাগলা গারদে’ ভর্তির দাবি নানি-নাতির আলোচিত প্রেম, এলাকাজুড়ে তোলপাড়! ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে ভারতীয় রুপির দর ভানুয়াতুর উপকূলে ৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত গুরুতর আহত চট্টগ্রামের এসপিকে হেলিকপ্টারে নেওয়া হলো ঢাকায় ‘জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই’ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার গুঞ্জন, মুখ খুলল ইরান ইরানকে নতুন হুমকি দিলেন ট্রাম্প মিয়ানমারে প্রেসিডেন্ট হতে যাচ্ছেন মিন অং হ্লাইং