মেক্সিকো উপসাগরের নাম ‘আমেরিকা উপসাগর’ করবে গুগল ম্যাপস – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ জানুয়ারি, ২০২৫

মেক্সিকো উপসাগরের নাম ‘আমেরিকা উপসাগর’ করবে গুগল ম্যাপস

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ জানুয়ারি, ২০২৫ |
গুগল ম্যাপসে মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে ‘আমেরিকা উপসাগর’ করবে বলে জানিয়েছে গুগল কর্তৃপক্ষ। স্থানীয় সময় সোমবার (২৭ জানুয়ারি) তারা এ ঘোষণা দেন। তবে মার্কিন ভৌগোলিক নাম ব্যবস্থায় আপডেট হওয়ার পর কার্যকর হবে। আলাস্কার ডেনালি পর্বতের নামও পরিবর্তন করে ‘মাউন্ট ম্যাককিনলে’ রাখবে গুগল ম্যাপস। একটি এক্স পোস্টে গুগল জানিয়েছে, আমরা গুগল ম্যাপসের মধ্যে নামকরণ সম্পর্কিত কয়েকটি প্রশ্ন পেয়েছি। আমরা সরকারী উৎসে নাম পরিবর্তন হলে সেগুলো প্রয়োগ করার জন্য দীর্ঘদিনের একটি পদ্ধতি অনুসরণ করি। তবে অন্যান্য দেশের ব্যবহারকারীরা ম্যাপসে উভয় নামই দেখতে পাবেন, যা দীর্ঘদিনের একটি নিয়ম। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার শপথ গ্রহণের দিন এই নাম পরিবর্তনের নির্দেশ দিয়েছিলেন। যা তার প্রচারাভিযানের প্রতিশ্রুতি

বাস্তবায়নের একটি অংশ। ফেডারেল সরকার ইতিমধ্যেই উভয় নাম পরিবর্তনের এই নির্দেশ আনুষ্ঠানিকভাবে কার্যকর করেছে। মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন নতুন হলেও, দেশের সর্বোচ্চ শৃঙ্গের নামকরণ নিয়ে বিতর্ক বহু বছর ধরে চলছে। ২০১৫ সালে ওবামা প্রশাসন আনুষ্ঠানিকভাবে এর নাম ‘ডেনালি’ রাখে। যা স্থানীয় আদিবাসীরা এক সময় ব্যবহার করত। সাবেক প্রেসিডেন্ট উইলিয়াম ম্যাককিনলির নামে পর্বতটির নাম আবার রাখা হয়েছে। তিনি কখনও আলাস্কায় যাননি। ১৮৯৭ সালে সোনার অনুসন্ধানকারীর লেখা একটি প্রবন্ধে প্রথমবার তার নাম শৃঙ্গটির জন্য ব্যবহৃত হয় এবং ১৯০১ সালে তার হত্যার পর এটি জনপ্রিয় হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ৩, আহত ১০ দুই দিন ১০ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না তেল না পেয়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ বিক্ষুব্ধ জনতার আগামী কয়েক ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, জানালো ইরান দেশে জ্বালানি মজুত রয়েছে ১ লাখ ৬৯ হাজার ৫২৪ মেট্রিক টন ঢাকায় পরীক্ষামূলক ফুয়েল পাস চালু, যেভাবে নিবন্ধন করবেন হরমুজ পার হতে প্রতি ব্যারেল তেলে ইরান নেবে ১ ডলার, পেমেন্ট ইউয়ান বা ক্রিপ্টোতে মারা গেছেন বিখ্যাত অভিনেতা মাইকেল প্যাট্রিক রাজধানীর তুরাগে বস্তিতে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট শেষ পর্যন্ত ইরানের দ্বারস্থ হলো সৌদি আরব মুখোশ পরে বৈশাখী শোভাযাত্রায় অংশগ্রহণ নিষিদ্ধ আগামী ৫ দিন ঝড়-বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের আরও ৮ বিল পাস সংসদে আবু সাঈদ হত্যায় দুজনের মৃত্যুদণ্ড শুরু হচ্ছে অনলাইন ক্লাস, কমে যাচ্ছে সাপ্তাহিক ছুটি সোনার দামে বড় পতন হরমুজ প্রণালি বন্ধ করল ইরান ৪০ দিন পর খুলল আল-আকসা, মুসল্লিদের ঢল ৩ লাখ টন ডিজেল আমদানির অনুমোদন দিলো সরকার ৫০ কিমি বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস