মেক্সিকোতে ট্রাক্টরে বাসের ধাক্কা, নিহত ১৯ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ অক্টোবর, ২০২৪

মেক্সিকোতে ট্রাক্টরে বাসের ধাক্কা, নিহত ১৯

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ অক্টোবর, ২০২৪ |
মেক্সিকোতে বাস দুর্ঘটনায় ১৯ জন নিহত এবং ছয়জন আহত হয়েছেন। যদিও স্থানীয় গভর্নর প্রাথমিকভাবে ২৪ জনের মৃত্যুর খবর জানিয়েছিল। পরে তা সংশোধন করা হয়। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শনিবার (২৬ অক্টোবর) ভোরে মেক্সিকোর মধ্যরাজ্য জাকাতেকাসে একটি মহাসড়কে বাসটি ভুট্টাবাহী ট্রাক্টরকে পেছন থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়ক থেকে ছিটকে পাহাড়ি ঢালে পড়ে দুমড়েমুচড়ে যায়। ঘটনার পর জাকাতেকাসে গভর্নর ডেভিড মনরিয়াল ২৪ জনের মৃত্যুর খবর জানিয়েছিলেন। তবে রাজ্য অ্যাটর্নি জেনারেলের কার্যালয় পরে একটি বিবৃতিতে এই সংখ্যাটি সংশোধন করে ১৯ জনের নিহতের তথ্য নিশ্চিত করেছে। অ্যাটর্নি জেনারেলের কার্যালয় বলেছে, বাসটি চিহুয়াহুয়া রাজ্যের মার্কিন-মেক্সিকো সীমান্তের শহর সিউদাদ জুয়ারেজের

দিকে যাচ্ছিল। নিহতদের মধ্যে অভিবাসী কেউ নেই। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। তারা ট্রাক্টরের চালককে গ্রেপ্তারের চেষ্টা করছেন। তাকে পাওয়া গেলে ঘটনার অন্য দিকও জানা যাবে। একজন স্থানীয় সরকারি কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, শনিবার সকালে একটি উপত্যকায় মরদেহ পড়ে থাকতে তিনি দেখেছেন। সেসব উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে দুর্ঘটনাকবলিত বাসের বেশ কিছু ছবি ছড়িয়ে পড়েছে। তাতে দুর্ঘটনার ভয়াবহতা স্পষ্ট। ছবিগুলোতে দেখা গেছে, উদ্ধারকারী দল, নিরাপত্তা বাহিনী ও সেনা সদস্যরা এলাকাটিতে উদ্ধার অভিযান চালাচ্ছে। পাহাড়ি ঢালে বাসের ধ্বংসস্তূপ থেকে মরদেহ উদ্ধার করে সমতলে আনতে তারা হিমশিম খাচ্ছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ৩, আহত ১০ দুই দিন ১০ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না তেল না পেয়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ বিক্ষুব্ধ জনতার আগামী কয়েক ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, জানালো ইরান দেশে জ্বালানি মজুত রয়েছে ১ লাখ ৬৯ হাজার ৫২৪ মেট্রিক টন ঢাকায় পরীক্ষামূলক ফুয়েল পাস চালু, যেভাবে নিবন্ধন করবেন হরমুজ পার হতে প্রতি ব্যারেল তেলে ইরান নেবে ১ ডলার, পেমেন্ট ইউয়ান বা ক্রিপ্টোতে মারা গেছেন বিখ্যাত অভিনেতা মাইকেল প্যাট্রিক রাজধানীর তুরাগে বস্তিতে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট শেষ পর্যন্ত ইরানের দ্বারস্থ হলো সৌদি আরব মুখোশ পরে বৈশাখী শোভাযাত্রায় অংশগ্রহণ নিষিদ্ধ আগামী ৫ দিন ঝড়-বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের আরও ৮ বিল পাস সংসদে আবু সাঈদ হত্যায় দুজনের মৃত্যুদণ্ড শুরু হচ্ছে অনলাইন ক্লাস, কমে যাচ্ছে সাপ্তাহিক ছুটি সোনার দামে বড় পতন হরমুজ প্রণালি বন্ধ করল ইরান ৪০ দিন পর খুলল আল-আকসা, মুসল্লিদের ঢল ৩ লাখ টন ডিজেল আমদানির অনুমোদন দিলো সরকার ৫০ কিমি বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস