ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চিকিৎসাসামগ্রীর গুদাম
আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন
খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের
ওমান উপসাগরে তেলবাহী জাহাজে মার্কিন হামলা, ৩ ভারতীয় নাবিক নিখোঁজ
গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয়
মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া সায়নী ঘোষ এবার বিদ্রোহী শিবিরে
ট্রাম্পের মুখে ইরানের সঙ্গে চুক্তির আভাস, কমল তেলের দাম
মুন্সীগঞ্জে হত্যাকাণ্ড: নিউইয়র্কে ভাতিজার ১৫ বছরের কারাদণ্ড
২০২১ সালে বাংলাদেশের মুন্সীগঞ্জে সংঘটিত এক চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন হয়েছে যুক্তরাষ্ট্রের মাটিতে। নিজের আপন চাচাকে গুলি করে হত্যার অপরাধে গনেট রোজারিও নামে ৫৪ বছর বয়সি ভাতিজাকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছে নিউইয়র্কের একটি আদালত।
বৃহস্পতিবার (৭ মে) নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্ট আদালতের বিচারক এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত গনেট নিউইয়র্কের ব্রঙ্কস এলাকার বাসিন্দা এবং তিনি ও নিহত মাইকেল রোজারিও—উভয়েই জন্মসূত্রে বাংলাদেশি কিন্তু মার্কিন নাগরিক।
আদালতের নথিপত্র ও প্রসিকিউশনের বিবরণ থেকে জানা যায়, মুন্সীগঞ্জে পৈতৃক সম্পত্তির মালিকানা নিয়ে এই দুই আত্মীয়ের মধ্যে দীর্ঘ বছর ধরে বিরোধ চলছিল। ২০২১ সালের জুনে উভয়েই বাংলাদেশে এসে তাদের ওই পৈতৃক বাড়িতে অবস্থান করছিলেন। ১১ জুন সন্ধ্যায় বাড়ির
বাইরে দাঁড়িয়ে ধূমপান করার সময় গনেট শুনতে পান, তার চাচা মাইকেল রোজারিও ঘরের ভেতর থেকে তাকে নিয়ে অপমানজনক মন্তব্য করছেন। এতে ক্ষিপ্ত হয়ে গনেট ঘর থেকে একটি শটগান নিয়ে আসেন এবং আগামীকালের সূর্য তুমি আর দেখবে না বলে চিৎকার করে জানালার ওপার থেকে তার চাচাকে লক্ষ্য করে গুলি ছোড়েন। পেটে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মাইকেলের মৃত্যু হয়। হত্যাকাণ্ডের পর ২০২৩ সালের জুলাই মাসে গনেট রোজারিও যুক্তরাষ্ট্রে ফিরে যান। পরবর্তীতে ২০২৪ সালের এপ্রিলে তার বিরুদ্ধে বিদেশে মার্কিন নাগরিক হত্যার অভিযোগে মামলা দায়ের করা হয়। মামলার তদন্তে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের লস অ্যাঞ্জেলেস ও নিউইয়র্ক ফিল্ড অফিস সরাসরি কাজ করেছে। এছাড়া ঢাকাস্থ এফবিআইয়ের লিগ্যাল
অ্যাটাশে এবং মার্কিন বিচার বিভাগের আন্তর্জাতিক বিষয়ক শাখা এই তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অভিযুক্ত গনেট আদালতে নিজের অপরাধ স্বীকার করে নেওয়ার পর তাকে এই দীর্ঘমেয়াদী কারাদণ্ড দেওয়া হলো। মার্কিন বিচার বিভাগের পক্ষ থেকে এই মামলাটি সফলভাবে পরিচালনার জন্য বাংলাদেশ সরকারের সহযোগিতার প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। সহকারী অ্যাটর্নি জেনারেল এ টাইসেন ডুভা এবং ইউএস অ্যাটর্নি জে ক্লেটন এক যৌথ বিবৃতিতে জানান, বিদেশের মাটিতে মার্কিন নাগরিকের বিরুদ্ধে সংঘটিত যেকোনো অপরাধের বিচার নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। এই রায় এটিই প্রমাণ করে যে অপরাধ যেখানেই হোক না কেন, বিচার থেকে রেহাই পাওয়ার সুযোগ নেই। সূত্র: মার্কিন বিচার বিভাগের প্রেস রিলিজ।