মুখ খুললেন চিত্রনায়িকা পপি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ ফেব্রুয়ারি, ২০২৫
     ৬:১৬ পূর্বাহ্ণ

মুখ খুললেন চিত্রনায়িকা পপি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ ফেব্রুয়ারি, ২০২৫ | ৬:১৬ 175 ভিউ
ঢাকাই সিনেমার নায়িকা সাদিকা পারভীন পপি। দীর্ঘদিন ধরেই তিনি আড়ালে। গত পাঁচ বছর শোবিজের কোনো আয়োজনেই তাকে দেখা যায়নি। এমনকি সামাজিক মাধ্যম থেকেও নিজেকে গুটিয়ে রেখেছিলেন। অঘোষিত বিদায় জানিয়েছেন অভিনয়কেও। মাঝে গুঞ্জন উঠেছিল বিয়ে করেছেন নায়িকা, রয়েছে একটি পুত্র সন্তান। তবে এ বিষয়েও মুখ খুলেননি তিনি। নিরবে গৃহবন্দী জীবন কাটাচ্ছিলেন। অবশেষে প্রকাশ্যে আসলেন স্বামী-সন্তানসহ পাহাড়সমান অভিযোগে অভিযুক্ত হয়ে। সম্প্রতি তার বিরুদ্ধে খুলনায় পৈতৃক সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ তুলেছেন মা ও বোন। এ বিষয়ে খুলনার সোনাডাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরিও করেছেন পপির বোন ফিরোজা পারভীন। বোনের অভিযোগ, পৈতৃক জমি দখলে নেওয়ার জন্য স্বামী আদনান উদ্দিন কামালসহ আরও একাধিক ব্যক্তিকে সঙ্গে নিয়ে পপি

৩ ফেব্রুয়ারি খুলনার শিববাড়ী এলাকায় যান। এতে বাধা দিলে পপি ও তার স্বামী মিলে বোন ফিরোজা পারভীনকে হুমকি দেন। পপিকে নিয়ে তার মায়ের অভিযোগ, বাবার ১১ কাঠা জমির মধ্যে পপি আগেই ৫ কাঠা তার নামে লিখিয়ে নিয়েছেন। এখন বাকি ৬ কাঠার মালিকানা পেতে তিনি পরিবারের সবার ওপর চাপ প্রয়োগ করছেন। অভিযোগ করে পপির মা ও বোন আরও জানান, বিয়ের পর পরিবারের সঙ্গে দুরত্ব বাড়তে থাকে পপির। সন্তানের স্বীকৃতি আর স্বামীর মন রক্ষায় তাদের ওপর অমানবিক অত্যাচার চালাচ্ছেন। এদিকে কয়েকদিন ধরেই এ নিয়ে সংবাদ প্রকাশ হলেও মুখে কুলুপ এটেছিলেন নায়িকা। অবশেষে গণমাধ্যমের মুখোমুখি হন পপি। জমি দখলের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন,

‘আমি কেন জমি দখল করতে যাব? কখনোই আমি বলিনি যে, এ জমি আমার লাগবে। ৬ কাঠা জমি চাচা ও বাবার কাছ থেকে আমার কষ্টার্জিত টাকা দিয়ে আমি কিনেছি। কিন্তু পরিবারের লোকজনের অত্যাচারের জন্য এখনো ভোগ করতে পারিনি।’ এদিকে কয়েকবছর আগে সংবাদের শিরোনামে আসে গোপনে বিয়ে করে সংসারধর্মে মন দিয়েছেন পপি। তবে সেসময় এ খবরকেও মিথ্যা বলে উড়িয়ে দিয়েছিলেন তার স্বামী। এবার প্রকাশ্যে এসেছে পপির স্বামী ও সন্তানের ছবি। সম্প্রতি ছেলের জন্মদিন পালনের কিছু ছবি গণমাধ্যমে প্রকাশ হয়। সেখানে দেখা যায় স্বামী আদনান উদ্দিন কামাল ও চার বছরের ছেলে আয়াতকে নিয়ে জন্মদিনের কেক কাটছেন পপি। জানা গেছে, পপির সন্তানের নাম আয়াত।

২০২১ সালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার ছেলে সন্তানের জন্ম হয়। তার স্বামী একটি গ্রুপ অব প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর ও রাজধানীর লালবাগ এলাকার বাসিন্দা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
Bangladesh Election 2026 — Mandate or Mystery? The Story of Invisible Ballots Behind an “Unprecedented” Election শরীয়তপুরে মিরপুর কলেজ ছাত্রলীগের সভাপতির বাড়িতে হামলা, বৃদ্ধ বাবাসহ আহত একাধিক সংস্কার নিয়ে আমি হতাশ: মাসদার হোসেন উন্নয়ন নেই, ঋণের রেকর্ড: ১৭ মাসেই সাড়ে ৪ লাখ কোটি টাকার দায় ‘বিনা অপরাধে ১৬ মাস কারাগারে বন্দি আমার স্বামী’: মুক্তির দাবিতে ব্যারিস্টার সুমনের স্ত্রীর আবেগঘন বার্তা ‘বাটোয়ারার নির্বাচন মেনে নিয়ে বিরোধিতার নাটক বন্ধ করেন’: মাহফুজ আলম বাংলাদেশের ১৩ তম সংসদীয় নির্বাচন সম্পর্কে ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক ডায়লগের (ISD) বিবৃতি Bangladesh Elections Were Free & Fair? New Report Flags Irregularities In 40% Seats, Raises Concerns ফ্যাসিস্ট ইউনূসের নির্বাচন নাটকঃ ভোটকেন্দ্রে ব্যালট ভর্তি বাক্স অরক্ষিত; উধাও প্রিসাইডিং অফিসার ও পোলিং এজেন্ট জাল ভোট, বুথ দখলসহ নির্বাচনে যেসব অনিয়ম পেয়েছে টিআইবি “আওয়ামী লীগ ফেরার কি আছে? আওয়ামী লীগের কর্মীরা দেশেই আছে।” – সজীব ওয়াজেদ জয় ছয়টি ব্যালট ভর্তি বাক্স সরিয়ে রেখে ফল প্রকাশ; নির্বাচনের চার দিন পর উদ্ধারে বিক্ষুব্ধ রংপুরবাসী, ইউএনও আটক ভোটার নেই, তবু ভোট পূর্ণ। মানুষ নেই, তবু ফলাফল প্রস্তুত।এটাই অবৈধ নির্বাচনের সবচেয়ে বড় প্রমাণ। No voters, yet ballots filled. No people, yet results prepared. What TIB’s Statistics Say: Was the 13th Parliamentary ২৬ লাখ ভারতীয়’ বহাল রেখেই কি বিদায় নিচ্ছেন আসিফ নজরুল? কারাগারে অসুস্থ মুন্নির ‘খোঁজ রাখছে না’ কেউ শেখ হাসিনা মাসে ৮ হাজার কোটি , ইউনুস মাসে ২৩ হাজার কোটি ঋণ নিয়েছে। শরীয়তপুরে মিরপুর কলেজ ছাত্রলীগের সভাপতির বাড়িতে হামলা, বৃদ্ধ বাবাসহ আহত একাধিক