মুক্তির ৭ দিনের মাথায় পাইরেসি হওয়া সেই ‘তাণ্ডব’ এবার ওটিটিতে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ জুলাই, ২০২৫

মুক্তির ৭ দিনের মাথায় পাইরেসি হওয়া সেই ‘তাণ্ডব’ এবার ওটিটিতে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ জুলাই, ২০২৫ |
গত ঈদুল আজহায় মুক্তি পাওয়া আলোচিত সিনেমা ‘তাণ্ডব’ এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে। পরিচালক রায়হান রাফীর এই বহুল আলোচিত সিনেমাটি আগস্ট মাসে চরকি এবং হইচই–এই দুই প্ল্যাটফর্মে একযোগে মুক্তি পাবে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মুক্তির মাত্র ৭ দিনের মাথায় পাইরেসির শিকার হয়েছিল শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’। সেই অপ্রীতিকর ঘটনার পর এবার সিনেমাটি বৈধভাবে ঘরে বসেই উপভোগ করতে পারবেন দর্শকরা। রায়হান রাফী বলেন, ‘প্রেক্ষাগৃহে যারা দেখতে পারেননি কিংবা আবার দেখতে চান, তাদের জন্যই ‘তাণ্ডব’-এর ওটিটি রিলিজ। বাংলা ভাষাভাষী যে কেউ, যেখানেই থাকুন, এবার সিনেমাটি দেখতে পারবেন অনলাইনে।’ এই সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর-এর। দীর্ঘদিন পর একই সিনেমায় দেখা

গেছে শাকিব খান ও জয়া আহসানকে। এছাড়া আরও অভিনয় করেছেন আফজাল হোসেন, তারিক আনাম খান, ফজলুর রহমান বাবু, সালাহউদ্দিন লাভলু, গাজী রাকায়েত, শহীদুজ্জামান সেলিম, অশোক ব্যাপারী, ড. এজাজ, রোজি সিদ্দিকী, সুমন আনোয়ার, এ কে আজাদ সেতু, এফ এস নাঈম ও শিবা শানু। ‘তাণ্ডব’ প্রযোজনা করেছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। সহ–প্রযোজক হিসেবে ছিল চরকি এবং নির্মাণ সহযোগিতায় ছিল দীপ্ত।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আওয়ামী লীগ সরকারের জনবান্ধব কমিউনিটি ক্লিনিক: ওষুধ সংকটে সেবা বঞ্চিত তৃণমূলের দরিদ্র মানুষ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে ভুল করেছে অন্তর্বর্তী সরকার: সংস্কৃতিমন্ত্রী এবার জ্বালানি সংকটে কাপ্তাই হ্রদে স্পিডবোট চলাচল বন্ধ ১৫ বছর বয়সে বিয়ে, প্রশংসায় ভাসছেন সেই লুবাবা মোদির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সামনে আনেন যিনি এবার ভোটার তালিকা থেকে বাদ মীর জাফরের বংশধররা যুক্তরাষ্ট্র স্থল আগ্রাসন চালালে ইরানের পক্ষে লড়বে রাশিয়ার চেচেন আর্মি ইরানে আগ্রাসন বন্ধের সময়সীমা নিযে যা বললেন ট্রাম্প ইরানের রহস্যময়ী ‘মাহান এয়ার’ কেন ইউরোপ-আমেরিকায় নিষিদ্ধ অভিনেতা আলী জাফরের মানহানি, গায়িকাকে ৫০ লাখ রুপি জরিমানা আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সম্পদ জব্দের আদেশ চবিতে ফের ভুয়া শিক্ষার্থী আটক ২৬ দিনে উদ্ধার ২ লাখ লিটারের বেশি জ্বালানি তেল ফ্রান্সের বিরুদ্ধে আকাশসীমা বন্ধের অভিযোগ ট্রাম্পের শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন অনলাইনে ক্লাস পাঁচ টাকার জন্য খুন, আসামিকে মৃত্যুদণ্ড মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান ঘাঁটি ব্যবহার করতে যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান ইতালির সপরিবারে আরেক জেনারেল নিহত, জানাল ইরান তুরস্কে ক্ষেপণাস্ত্র হামলা, মুখ খুলল ইরান