মিরপুরে বাসায় ঢুকে দম্পতিকে কুপিয়ে হত্যা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ মে, ২০২৫

মিরপুরে বাসায় ঢুকে দম্পতিকে কুপিয়ে হত্যা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ মে, ২০২৫ |
রাজধানীর মিরপুর ১১ নম্বরে বাসায় ঢুকে এক দম্পতিতে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘাতকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের ধারণা, গ্রেপ্তার ব্যক্তির সঙ্গে নিহত নারীর সম্পর্ক ছিল, তার জেরেই এই হত্যাকাণ্ড ঘটতে পারে। বুধবার (২৮ মে) দুপুরে মিরপুর ১১ নম্বর সেকশনের ‘সি’ ব্লকের মিল্লাত ক্যাম্পসংলগ্ন একটি বহুতল ভবনের ৩৫ নম্বর ফ্ল্যাটের পঞ্চম তলায় এই হত্যাকাণ্ড ঘটে। নিহত মো. পাপ্পু (৩১) বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নের উত্তর কাকচিড়া এলাকার বাদল মাষ্টারের ছেলে ও তার স্ত্রী দোলন দোলা (২৯)। হত্যাকাণ্ডের পরপরই ঘটনাস্থল থেকে গাউস মিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বাড়ি গোপালগঞ্জ জেলার কাশিনাথপুরে। তিনি পল্লবী এলাকায় ইলেকট্রিশিয়ানের

কাজ করতেন। মিরপুরে বাসায় ঢুকে দম্পতিকে কুপিয়ে হত্যা নিহত পাপ্পুর চাচা ও সাবেক ইউপি সদস্য মো. সেন্টু মিয়া জানান, পাপ্পু জেনারেল ফার্মা নামের একটি ওষুধ কোম্পানিতে বিক্রয় প্রতিনিধি হিসেবে চাকরি করতেন। তার স্ত্রী দোলন দোলা এলএলবি পাস করে ঢাকায় ইন্টার্নশিপ করছিলেন। সে সুবাদে মিরপুর ১১ নম্বর এলাকার একটি ফ্ল্যাটে সাবলেট থাকতেন। চিকিৎসার জন্য পাপ্পু মঙ্গলবার ঢাকায় গিয়ে স্ত্রীর সঙ্গে একই ফ্ল্যাটে উঠেছিলেন। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আলম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার গাউস মিয়া দাবি করেছেন, দোলনের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক ছিল এবং তিনি আগে থেকেই খালাতো ভাই পরিচয়ে ওই বাসায় যাতায়াত করতেন। সম্পর্কজনিত বিরোধ থেকেই হত্যাকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা

করছে পুলিশ। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পল্লবী জোনের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) সালেহ মুহাম্মদ জাকারিয়া জানান, পরকীয়াজনিত বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে। বুধবার দুপুর দেড়টার দিকে ছুরি হাতে গাউস মিয়াকে ফ্ল্যাটে প্রবেশ করতে দেখেন পাশের এক ভাড়াটিয়া। কিছুক্ষণ পর দম্পতির আর্তচিৎকার শুনে পরিস্থিতি আঁচ করতে পেরে ওই ভাড়াটিয়া বাইরে থেকে দরজা বন্ধ করে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দম্পতির রক্তাক্ত মরদেহ উদ্ধার করে এবং গাউস মিয়াকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঠাকুরগাঁও বার নির্বাচনে আ’লীগ পন্থী প্রার্থীদের বড় চমক ঐতিহাসিক ১০ এপ্রিল: একাত্তরের এ দিনে গঠিত হয়েছিল মুজিবনগর সরকার চাঁদপুর ও মাদারীপুরে মিড ডে মিলের নিম্নমানের খাবারে প্রাথমিক শিশুরা অসুস্থ যুক্তরাষ্ট্রের সাথে মাখামাখির ফল: বাংলাদেশি রাষ্ট্রায়ত্ত সংস্থার জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দেয়নি ইরান নিত্যপণ্যের বাজার লাগামহীন: বিপাকে সাধারণ মানুষ, প্রকাশ্যেই ঝাড়ছেন ক্ষোভ ড. মামুনুর রশীদ: জ্বালানি সংকটের ধাক্কায় অর্থনৈতিক ঝুঁকিতে বাংলাদেশ, জিডিপি প্রবৃদ্ধি নামবে ২.৮%-তে হরমুজ প্রণালীতে ইরানের নতুন নিয়ন্ত্রণ নীতি ঘিরে বৈশ্বিক উদ্বেগ অ্যাটলেটিকোর কাছে হারের পর উয়েফার কাছে বার্সেলোনার নালিশ গার্বেজ গিলে বেঁচে থাকার সিদ্ধান্ত প্রত্যেকের নিজের, এতে ইতিহাসের সত্য বদলায় না চট্টগ্রামের বাঁশখালীতে ছাত্রলীগের বিশাল মিছিল আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে বিধিনিষেধ আরোপে আন্তর্জাতিক জোটের উদ্বেগ-নিন্দা মানুষ সুখী নারীকে সহ্য করতে পারে না: হানিয়া ২ বিভাগে বৃষ্টির আভাস পাসপোর্টের মেয়াদ শেষ হলে করণীয় কী? জেনে নিন রিনিউ করার নিয়ম অনলাইনে কিভাবে টিন সার্টিফিকেট করবেন শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সমঝোতা না হলে ইরানকে গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প বাঁধাকপির বস্তার নিচে লুকিয়ে পাচারের সময় ১.৬ টন মাদক জব্দ বিয়ে করছেন টেইলর সুইফট, অনুষ্ঠান হবে নিউইয়র্কে দেশে আজ সোনার ভরি কত