মিরপুরে পা রেখেই তাসকিন-নাহিদের গুণগান গাইলেন আফ্রিদি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ ডিসেম্বর, ২০২৪
     ৫:০২ অপরাহ্ণ

মিরপুরে পা রেখেই তাসকিন-নাহিদের গুণগান গাইলেন আফ্রিদি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ ডিসেম্বর, ২০২৪ | ৫:০২ 196 ভিউ
কদিন আগেই পাকিস্তানের মাটিতে টেস্টে ইতিহাস গড়েছে বাংলাদেশ। পাকিস্তানকে তাদের মাটিতে টেস্টে ধবলধোলাই করেছে নাজমুল হোসেন শান্ত দল। যেখানে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন পেসাররা। গতির ঝড় তুলে পাকিস্তানি ব্যাটারদের নাকানিচুবানি খাইয়েছে তাসকিন আহমেদ ও তরুণ নাহিদ রানারা। যার প্রশংসা করতে কার্পণ্য করলেন না সময়ের সেরা বোলার শাহিন শাহ আফ্রিদিও। প্রথমবারের মতো বিপিএল খেলতে শুক্রবার বাংলাদেশে এসেছেন পাকিস্তানের এই তারকা পেসার। ঢাকায় পা রাখার পরদিন শনিবার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে ফরচুন বরিশালের হয়ে অনুশীলনও সেরেছেন তিনি। পরে দলের প্রতিনিধি হয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বাংলাদেশি পেসারদের প্রশংসায় ভাসান আফ্রিদি। তাসকিন আহমেদ এবং নাহিদ রানাকে নিয়ে আলাদা করে এই পাক তারকা বলেন, ‘বাংলাদেশে এখন দারুণ বোলিং

ইউনিট। তাসকিন লিডিং বোলার। তরুণ রানা অনেক ভালো করছে, উচ্চতা অনেক, গতিও বেশি। ভবিষ্যতে আরও অনেকেই উঠে আসবে, লাল বলের (টেস্ট) ক্রিকেটও খেলবে তারা। লাল বলের ক্রিকেট যত খেলবেন তত উন্নতি করবেন।’ আসন্ন বিপিএল সামনে রেখে বিদেশি তারকা ক্রিকেটাররা আসতে শুরু করেছে। তবে সেই তারাকাদের মধ্যে অন্যতম বড় নাম আফ্রিদি। তবে তা মানতে নারাজ এই ক্রিকেটার। তার মতে, বাংলাদেশিরাই এখানে বড় তারকা। শাহিন আফ্রিদি বলেন, ‘সত্যি বলতে আমি সবচেয়ে বড় তারকা নই। অনেক বাংলাদেশি খেলোয়াড় আছে তারাই এখানে বড় তারকা। তামিম (ইকবাল) আছে, গোটা জাতীয় দলই আছে বরিশালে। আমি দলের সাধারণ একজন খেলোয়াড়। পারফর্ম করে দলকে জেতানোই আমার লক্ষ্য।’ বিপিএলে নিয়ে আফ্রিদি বলেন,

‘আমরা একে অপরের বিপক্ষে প্রচুর খেলেছি। সবাই সবাইকে চিনি। স্থানীয়রা ভালো খেলে, তারা উইকেট সম্পর্কেও ভালো জানে, এবার আমি অনেক কিছু শিখব যা ভবিষ্যতে বাংলাদেশে খেলতে এলে কাজে লাগবে।’ উল্লেখ্য, আগামী ৩০ ডিসেম্বর পর্দা উঠবে বিপিএলের একাদশ আসরের। যেখানে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মাঠে নামবেন তামিম-শাহিনদের দল ফরচুন বরিশাল। যেখানে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ হবে দুর্বার রাজশাহী।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এপস্টিন তদন্ত: ক্লিনটন দম্পতির সাক্ষ্যের ভিডিও প্রকাশ নিউ ইয়র্ক সিটিতে বিক্ষোভ ও উদযাপনে বিভক্ত দুই দল নিউ ইয়র্কে হাডসন নদীতে বিমান বিধ্বস্ত নিউয়ার্কগামী ফ্লাইটে অগ্নিকাণ্ড, জরুরি অবতরণ রিয়াদে বন্ধ হলো অ্যামেরিকান দূতাবাস ব্রুকলিনে এমটিএর বাসচালকের ঘুষিতে গুরুতর আহত কিশোর জামিলার লাশ আর বিএনপি সরকারের নীরবতা, দুটোই নিশ্চুপ-নিথর হয়ে পড়ে আছে উমামার মাইক, পাটোয়ারীর স্বপ্ন, আর একটা দেশ যেটা আবারো বিক্রি হতে বসেছে জিরো টলারেন্সের সরকার, জিরো জবাবদিহির দেড় বছর দারিদ্র্যতা আর জাদুঘরে গেল না, গেল মানুষের সংসার সহিংসতার শিকার সংখ্যার লড়াই নয়, প্রমাণভিত্তিক সত্যই শেষ পর্যন্ত সবচেয়ে শক্তিশালী জামিলার লাশ আর বিএনপি সরকারের নীরবতা, দুটোই নিশ্চুপ-নিথর হয়ে পড়ে আছে আলু ফলায় কৃষক, দাম পায় ফড়িয়া, ক্ষমতা ভোগ করে বিএনপি ইরানে হামলা ও খামেনিকে হত্যার প্রতিবাদে জামায়াতের ‘ডামি বিক্ষোভ’ উত্তাল মার্চ, ১৯৭১ ৪ মার্চ বইমেলা ২০২৬ : স্বাধীনতার বই ফেরার অপেক্ষায়, ইতিমধ্যে যা হারালাম ঢালাও অভিযোগ, দুর্বল ভিত্তি : কার স্বার্থে এই মামলা? আসিফ নজরুলের আমলে নীতিমালা উপেক্ষা: সাব-রেজিস্ট্রার বদলিতে শতকোটি টাকার ঘুষের অভিযোগ ‘অগ্নিঝরা মার্চ’ উপলক্ষ্যে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা বাংলাদেশ আওয়ামীলীগের নারী হওয়ার আগেই কন্যাশিশুরা ধর্ষিত হয়ে মরছে—জাইমা রহমান কি জানেন সুবিধাবঞ্চিতদের কথা?