মাস্ককে অবিলম্বে যুক্তরাষ্ট্র থেকে ‘বহিষ্কার করা উচিত’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ জুন, ২০২৫

মাস্ককে অবিলম্বে যুক্তরাষ্ট্র থেকে ‘বহিষ্কার করা উচিত’

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ জুন, ২০২৫ |
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাম্প্রতিক টানাপোড়েন নিয়ে দেশটির প্রযুক্তি ধনকুবের ইলন মাস্ককে যুক্তরাষ্ট্র থেকে অবিলম্বে বহিষ্কার করা উচিত বলে মন্তব্য করেছেন হোয়াইট হাউসের সাবেক প্রধান কৌশলবিদ ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র স্টিভ ব্যানন। বৃহস্পতিবার নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক ফোন সাক্ষাৎকারে ব্যানন বলেন, ‘মাস্কের অভিবাসন অবস্থা নিয়ে প্রসাশনের আনুষ্ঠানিক তদন্ত শুরু করা উচিত।কারণ আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, তিনি একজন অবৈধ অভিবাসী এবং তাকে তাৎক্ষণিকভাবে দেশ থেকে বহিষ্কার করা উচিত।’ মার্কিন সংবাদ মাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী, ব্যানন আরও বলেন, ট্রাম্প প্রশাসনের উচিত মাস্কের মাদক ব্যবহার এবং চীনের বিষয়ে প্রতিরক্ষা দপ্তর থেকে গোপন ব্রিফিং পাওয়ার চেষ্টার বিষয়েও তদন্ত করা। তার এই মন্তব্য এমন

এক সময়ে এলো, যখন ট্রাম্প ও মাস্কের মধ্যে জননীতি নিয়ে দ্বন্দ্ব চরমে পৌঁছেছে। যা তাদের আগের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ককে চূর্ণ করে দিয়েছে। বৃহস্পতিবার এ দ্বন্দ্ব ব্যক্তিগত আক্রমণ ও প্রকাশ্য দোষারোপের পর্যায়ে পৌঁছে যায়। এমনকি ট্রাম্পকে অভিশংসনেরও আহ্বান জানান মাস্ক।এর কয়েক ঘণ্টা পরেই ট্রাম্প হুমকি দেন মাস্কের বিভিন্ন কোম্পানিকে দেওয়া সরকারি ভর্তুকি ও চুক্তি বাতিলের। তার মধ্যেই ব্যাননের এ বক্তব্য ও রাজনৈতিক মেরুকরণের ইঙ্গিত তাদের মধ্যে ক্রমবর্ধমান দ্বন্দ্বের আরেকটি অধ্যায় রচনা করে। একটা সময় ঘনিষ্ঠ দুই মিত্রের সম্পর্কে ফাটল ধরে মাস্ক যখন হোয়াইট হাউস ত্যাগ করেন এবং ট্রাম্প প্রশাসনের ব্যয় সংকোচন বিভাগের (ডিওজিই) প্রধানের দায়িত্ব ছাড়েন। ট্রাম্প বৃহস্পতিবার বলেন, তিনি মাস্কের ওপর ‘খুবই হতাশ’। কারণ

মাস্ক তার সিগনেচার ব্যয় ও কর আইনের বিরুদ্ধে প্রচার চালাচ্ছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাত পোহালেই ঈদ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার শুভেচ্ছা দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর বাংলাদেশ ও বিশ্বের মুসলমানদের ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ইসরাইলি অস্ত্র কারখানায় অগ্নিসংযোগ রাজধানীতে বখাটেদের ছুরিকাঘাতে স্কুলছাত্র খুন ইরান থেকে ঢাকার পথে ১৮৬ বাংলাদেশি ঈদের দিন কি বৃষ্টি হবে? তেলের দাম নিয়ে রাজনীতি বন্ধের আহ্বান মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঐক্যের ডাক মোজতবা খামেনির, প্রস্তাব দিলেন পাকিস্তান-আফগানিস্তান যুদ্ধে মধ্যস্থতারও চীনে আল্ট্রা-ট্রেইল শিয়ামেনে অংশ নিলেন ইমামুর রহমান ইরানের বিপ্লবী গার্ডের মুখপাত্র জেনারেল নাঈনি নিহত মধ্যপ্রাচ্যের যুদ্ধে প্রাণ হারিয়েছে ৫ বাংলাদেশি: প্রতিমন্ত্রী রাত ১টার মধ্যে ১২ অঞ্চলে ৮০ কিমি বেগ ঝড়ের আভাস যুদ্ধবিরতি হলেই হরমুজে সহায়তা দেবে ৩ দেশ ঈদের ছুটিতে পদ্মা-যমুনা সেতুতে টোল আদায়ে নতুন রেকর্ড মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় জুমাতুল বিদা পালিত সৌদির সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন জায়গায় ঈদ উদযাপন ব্রিটেনে বাংলাদেশিদের ঈদ উদযাপন, আনন্দ ভাগাভাগি শোলাকিয়া ঈদগাহের নিরাপত্তায় ১১০০ পুলিশ সদস্য