মালয়েশিয়ায় ৮ মাসে বাংলাদেশিসহ ৩১ হাজার অভিবাসী আটক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ September, ২০২৪

মালয়েশিয়ায় ৮ মাসে বাংলাদেশিসহ ৩১ হাজার অভিবাসী আটক

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ September, ২০২৪ |
মালয়েশিয়ায় চলছে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান। চলমান অভিযানে শত শত অভিবাসীকে আটক করছে দেশটির ইমিগ্রেশন পুলিশ। জানা গেছে, অনেকদিন মালয়েশিয়াতে থাকার পরও যাদের বৈধ কাগজপত্র নেই, স্থানীয়দের অভিযোগ ও গোয়েন্দা তথ্যের ভিওিতে এই ধরপাকড় অভিযান নিয়ে অভিবাসীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। মালয়েশিয়ার পুলিশ ও ইমিগ্রেশন বিভাগ যৌথভাবে এই অভিযান চালাচ্ছে। সোমবার বেরিতা আরটিএম ও রাস্ট্রীয় সংবাদ সংস্থা বার্নামার এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ৩১ হাজার ১৯৬ জন অবৈধ অভিবাসী এবং ১ হাজার ১৮ জন নিয়োগকর্তাকে আটক করেছে অভিবাসন বিভাগ। তবে এ অভিযান গুলোতে কতজন বাংলাদেশি আটক হয়েছেন তা জানা যায়নি। ইমিগ্রেশনের ডেপুটি ডিরেক্টর জেনারেল (অপারেশনস)

জাফরি এমবোক ত্বহা বলেন, এই পরিসংখ্যানে এমন নিয়োগকর্তা জড়িত যারা অনুমতি ছাড়াই বিদেশি শ্রমিকদের নিয়োগ ও সুরক্ষা দেয়। ডিরেক্টর বলেন, নিয়োগকর্তা এবং বিদেশী নাগরিকদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট অপারেশনগুলিতে মনোনিবেশ করবে যারা ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩ (অ্যাক্ট ১৫৫), পাসপোর্ট অ্যাক্ট ১৯৬৬ (অ্যাক্ট ১৫০) এবং অ্যান্টি-ট্রাফিকিং-এর অধীনে আইন লঙ্ঘন করে। ব্যক্তি এবং অভিবাসীদের চোরাচালানবিরোধী আইন ২০০৭ (অ্যাক্ট ৬৭০)। জাফরি অভিবাসন বিভাগের সঙ্গে সম্পর্কিত বিষয়গুলো পরিচালনা করা জন্য জেআইএম কখনও এজেন্ট বা ব্যক্তি নিয়োগ করেনি। আমরা অনেক অভিযোগ পেয়েছি যে নিয়োগকর্তারা এজেন্টদের মাধ্যমে নথিপত্র পাচ্ছেন যাদেরকে জিআইএম দ্বারা নিয়োগ করা হয়েছে। আসলে, আমরা এজেন্ট নিয়োগ করি না বা কোনো এজেন্টকে সহযোগিতা করি না। সোমবার সেলাঙ্গর রাজ্যের জালান কেবুনে

ই-কমার্স বিক্রয়ের প্যাকেজিং সরবরাহের দুটি গুদামে অভিযান শেষে স্থানীয় সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, অভিযানে পরীক্ষা করা ৮৭ জনের মধ্যে মোট ৩৭ জন বিদেশীর বৈধ কাগজপত্র না থাকায় তাদের আটক করা হয়েছে। আটকদের মধ্যে বাংলাদেশের ১৭, ইন্দোনেশিয়া ৫, মায়ানমার ১২, শ্রীলংকা ১ এবং নেপালের ২ নাগরিক রয়েছেন। যাদের বয়স ২০ থেকে ৪০ বছরের মধ্যে। নিয়োগকর্তারা যাতে দেশের অভিবাসন আইন মেনে চলেন তা নিশ্চিত করার পাশাপাশি অবৈধ বিদেশীদের বিরুদ্ধে অভিবাসন বিভাগের চলমান প্রচেষ্টার অংশ হিসেবে এই অভিযান চলবে বলে জানিয়েছেন ইমিগ্রেশনের ডেপুটি ডিরেক্টর জেনারেল (অপারেশনস) জাফরি এমবোক।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের নতুন করে আবেদনের সুযোগ দিল মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ঢাকায় স্বেচ্ছাসেবক দল নেতা লিটন মাহমুদ গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টা মাটিচাপার পর শিশু জীবিত উদ্ধার, বাবা গ্রেপ্তার আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করল ইরান স্পেনে আবাসনসংকটের প্রতিবাদে শ্রমিক ধর্মঘট, সমর্থন ভাড়াটেদের যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূতের আকস্মিক মৃত্যু ইতালি, যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের হাজারো স্কুলে বোমা হামলার হুমকি গুমের শিকার ২৮০ জনের ঘটনা তদন্ত করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ৮.৯৯ শতাংশ সুদে অন্য ব্যাংকের ঋণ অধিগ্রহণ করবে ডাচ্‌-বাংলা ব্যাংক এলপিজির আয়ের ৮০ শতাংশ ব্যয় হয় আমদানিতে: লোয়াব রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি, বজ্রপাত এবং ঝড়ো হাওয়া উড়ালসড়কে গাড়িচাপায় বাবা-মা-ছেলে মোটরসাইকেল চলাকালে তিনজন নিহত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান ছয় দশক পর ইয়র্কশায়ার উপকূলে বিশালাকার ব্লুফিন টুনা শেখ হাসিনার মৃত্যুদণ্ড ছাড়া বিকল্প নেই: চিফ প্রসিকিউটর শ্রীমঙ্গলে এনসিপি ছাত্রশক্তির সভাপতি হাসিবের ওপর হামলা, ১৫ জনের বিরুদ্ধে মামলা রাশেদ আল মাহমুদ তিতুমীর: ২০৩০ সালে বিদেশি ঋণ শোধে ৭৫০ কোটি ডলার দরকার ভাই জুডের ‘সঙ্গেই’ খেলতে পেরে স্বপ্নপূরণের অপেক্ষায় জোব বেলিংহ্যাম ২৩ বছরের শিরোপাখরা মেটাতে চান হামজা পাবনায় গ্রেপ্তারের পর হাজতে আওয়ামী লীগ নেতা তানভীরকে নির্যাতন, অসুস্থ হয়ে পড়লে চিকিৎসা প্রদানেও বাঁধা পুলিশের