মালয়েশিয়ায় ৭৭ বাংলাদেশিসহ আটক ১০৫ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ ফেব্রুয়ারি, ২০২৫

মালয়েশিয়ায় ৭৭ বাংলাদেশিসহ আটক ১০৫

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ |
মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী দমন অভিযানে ৭৭ বাংলাদেশিকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। রোববার (১৬ ফেব্রুয়ারি) অপ্স সাপুর মাধ্যমে একটি শ্রমিক আবাসন কমপ্লেক্সে অভিযান চালিয়ে বাংলাদেশিসহ মোট ১০৫ অভিবাসীকে আটক করা হয়। সোমবার জোহর রাজ্যের ইমিগ্রেশন বিভাগের (জেআইএম) পরিচালক দাতুক মোহাম্মদ রুশদি মোহাম্মদ দারুস এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, রোববার রাত ১টা থেকে ৩টা পর্যন্ত বাতু পাহাত, মুয়ার এবং সেগামাত শাখার জেআইএম এনফোর্সমেন্ট ইউনিট এবং জোহর জেআইএমের সুলতান ইস্কান্দার ভবনে অভিযান চালানো হয়। পরিচালক জানান, ওই দেশের জনসাধারণের অভিযোগের ভিত্তিতে বৈধ পাস বা পারমিট ছাড়া শেয়ার্ড হাউস বন্দোবস্তে বসবাসকারী বিদেশীদের সম্পর্কে এ অভিযান চালানো হয়। এ সময় মোট ৩২৯

জন অভিবাসীর কাগজপত্র পরীক্ষা করা হয়। তাদের মধ্য থেকে ৭৭ বাংলাদেশি, ইন্দোনেশিয়ান ১৬ পুরুষ ও ৭ মহিলা, মায়ানমারের ২, পাকিস্তানি ২ এবং ১ ভারতীয়সহ মোট ১০৫ জন অভিবাসীকে আটক করা হয়। আটকদের বয়স ১৮ থেকে ৫৪ বছরের মধ্যে। তিনি জানান, আটক অভিবাসীরা মালয়েশিয়ায় থাকার জন্য কোনও বৈধ পাস বা পারমিট না থাকার কারণে অভিবাসন আইনের ১৯৫৯/৬৩ (আইন ১৫৫) ধারার ৬(১)(সি) অধীনে অপরাধ করেছেন বলে সন্দেহ করা হচ্ছে। তিনি আরও বলেন, ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ (আইন ১৫৫) এর ১৫ (১) (গ) ধারার অধীনে অতিরিক্ত সময় ধরে থাকার জন্য তাদের আটক করা হয়। আটকদের আরও তদন্ত এবং ব্যবস্থা নিতে পন্টিয়ানের পেকান নেনাস ইমিগ্রেশন ডিপোতে রাখা

হয়েছে। পরিচালক বলেন, বৈধ ভ্রমণ নথি, পাস বা ওয়ার্ক পারমিট ছাড়াই বিদেশী কর্মী নিয়োগকারী, নিয়োগকর্তা ও প্রাঙ্গণের মালিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এমনকি এ বিষয়ে জিআইএম জোহর কোনও আপস করবেন না বলেও জানিয়েছেন পরিচালক।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ হাসিনা সরকার উৎখাতে সেনাবাহিনী ও ডিজিএফআই কর্মকর্তাদের গোপন ভূমিকা: নর্থ ইস্ট নিউজের অনুসন্ধানী প্রতিবেদন আওয়ামী লীগ নিষিদ্ধের “কালো আইন” এর প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় ঝড় রাজু ভাস্কর্যে ৭২ ঘণ্টার অনশন ভাঙলো আন্দোলনকারীরা: খোজ নেয়নি সরকারি দলীয় কোন মন্ত্রী-সাংসদ ডিজেলের পর এবার ভারত থেকে এলো ১১৬ টন গম, আসবে আরও অনেক পণ্য তারল্যচাপে অর্থনীতিতে বাড়ছে উদ্বেগ, ৪২ দিনে ৪১ হাজার কোটি টাকা ব্যাংক ঋণ বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে ভারত থেকে এলো প্রায় ১ কোটি লিটার ডিজেল নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী! ‘শর্ত সাপেক্ষে’ সাকিবকে লম্বা সময়ের জন্য দলে চান প্রধান নির্বাচক নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ ​ শাহবাগে ট্রান্সজেন্ডার ও সমকামী সম্প্রদায়ের সদস্যদের ওপর মৌলবাদীদের হামলা এক দশকের হামের ভয়াবহ প্রকোপে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১৪ হাজার এলপিজি সিন্ডিকেটের নৈরাজ্য: প্রতিটি ১২ কেজির সিলিন্ডারে অতিরিক্ত ৫০০ টাকা আদায় এবার লন্ডনে যাচ্ছে ‘প্রেশার কুকার’ ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হলো ইরান-যুক্তরাষ্ট্র প্রথম দফার আলোচনা ইসলামাবাদে বৈঠক নিয়ে যা জানাল ইরান ও যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি দ্রুতই খুলে যাবে: ট্রাম্প ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু পহেলা বৈশাখের আগেই সুখবর পাচ্ছেন শিক্ষকরা কুষ্টিয়ার সেই কথিত পীর গণপিটুনিতে নিহত ‘শিরীন শারমিনের জামিন’ খবরটি নিয়ে যা জানা গেল