মালয়েশিয়ায় ভিক্ষাবৃত্তি, বাংলাদেশিসহ ১৮ বিদেশি ভিক্ষুক গ্রেফতার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ ফেব্রুয়ারি, ২০২৫

মালয়েশিয়ায় ভিক্ষাবৃত্তি, বাংলাদেশিসহ ১৮ বিদেশি ভিক্ষুক গ্রেফতার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ ফেব্রুয়ারি, ২০২৫ |
মালয়েশিয়ায় ভিক্ষাবৃত্তির অভিযোগে বাংলাদেশিসহ ১৮ বিদেশি ভিক্ষুককে গ্রেফতার করেছে ইমিগ্রেশন বিভাগ। জনসাধারণের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর জোহর বাহরু রাজ্যের ইমিগ্রেশন বিভাগ দুটি পৃথক অভিযানে বাংলাদেশিসহ ১৮ জন বিদেশি ভিক্ষুককে গ্রেফতার করেছে। বুধবার রাজ্যের ইমিগ্রেশন বিভাগের পরিচালক দাতুক মোহাম্মদ রুশদি মোহাম্মদ দারুস এক বিবৃতিতে বলেন, মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় শুরু হওয়া এই অভিযানে কাম্পুং মাজিদি এবং তামান আবাদের রাতের বাজার স্থানগুলো থেকে বিদেশি ভিক্ষুকের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের মধ্যে চীন, থাইল্যান্ড, কম্বোডিয়া, সিরিয়ার চারজন এবং বাংলাদেশ ও পাকিস্তানের একজন করে নাগরিক রয়েছেন। যাদের বয়স ৪০ থেকে ৬৯ বছরের মধ্যে। মোহাম্মদ রুসদি বলেন, জনসাধারণের সহানুভূতি অর্জনের জন্য ভিক্ষুকরা তাদের শরীরের বিকৃতি প্রদর্শন করে।

প্রাথমিক তদন্তে দেখা গেছে, ভিক্ষুকরা প্রতিদিন গড়ে ৬০০ রিঙ্গিত পর্যন্ত আয় করে। পরিচালক বলেন, গ্রেফতারদের বিরুদ্ধে ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ এবং ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩ এর অধীনে তদন্ত করে ব্যবস্থা ও পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য রাজ্যের সেতিয়া ট্রপিকার ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে। মোহাম্মদ রুসদি বলেন, মালয়েশিয়ায় আসা সব বিদেশি দর্শনার্থীকে অভিবাসন আইন ও বিধি মেনে চলার আহবান জানান এবং বিদেশিদের বিরুদ্ধে যে কোনো অভিযোগ জানাতে ইচ্ছুক জনসাধারণকে https://imi.spab.gov.my/ এর মাধ্যমে সঠিক এবং সম্পূর্ণ তথ্য প্রদান করতে ইমিগ্রেশন থেকে বলা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ হাসিনা সরকার উৎখাতে সেনাবাহিনী ও ডিজিএফআই কর্মকর্তাদের গোপন ভূমিকা: নর্থ ইস্ট নিউজের অনুসন্ধানী প্রতিবেদন আওয়ামী লীগ নিষিদ্ধের “কালো আইন” এর প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় ঝড় রাজু ভাস্কর্যে ৭২ ঘণ্টার অনশন ভাঙলো আন্দোলনকারীরা: খোজ নেয়নি সরকারি দলীয় কোন মন্ত্রী-সাংসদ ডিজেলের পর এবার ভারত থেকে এলো ১১৬ টন গম, আসবে আরও অনেক পণ্য তারল্যচাপে অর্থনীতিতে বাড়ছে উদ্বেগ, ৪২ দিনে ৪১ হাজার কোটি টাকা ব্যাংক ঋণ বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে ভারত থেকে এলো প্রায় ১ কোটি লিটার ডিজেল নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী! ‘শর্ত সাপেক্ষে’ সাকিবকে লম্বা সময়ের জন্য দলে চান প্রধান নির্বাচক নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ ​ শাহবাগে ট্রান্সজেন্ডার ও সমকামী সম্প্রদায়ের সদস্যদের ওপর মৌলবাদীদের হামলা এক দশকের হামের ভয়াবহ প্রকোপে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১৪ হাজার এলপিজি সিন্ডিকেটের নৈরাজ্য: প্রতিটি ১২ কেজির সিলিন্ডারে অতিরিক্ত ৫০০ টাকা আদায় এবার লন্ডনে যাচ্ছে ‘প্রেশার কুকার’ ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হলো ইরান-যুক্তরাষ্ট্র প্রথম দফার আলোচনা ইসলামাবাদে বৈঠক নিয়ে যা জানাল ইরান ও যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি দ্রুতই খুলে যাবে: ট্রাম্প ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু পহেলা বৈশাখের আগেই সুখবর পাচ্ছেন শিক্ষকরা কুষ্টিয়ার সেই কথিত পীর গণপিটুনিতে নিহত ‘শিরীন শারমিনের জামিন’ খবরটি নিয়ে যা জানা গেল