ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
মালয়েশিয়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে উদযাপিত ঈদুল ফিতর
ইরান থেকে ঢাকার পথে ১৮৬ বাংলাদেশি
ব্রিটেনে বাংলাদেশিদের ঈদ উদযাপন, আনন্দ ভাগাভাগি
ঢাকায় আলজেরিয়ার বিজয় দিবস পালিত
প্যারিসে ঈদ ঘিরে বাংলাদেশি কমিউনিটির ব্যাপক আয়োজন
টাইমস স্কোয়ারে ‘সম্প্রীতির নববর্ষ’ উদযাপন ১১ এপ্রিল
ইরাকে গিয়েও স্বপ্ন পূরণ হলো না নাহিদের
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ আটক ৫১
মালয়েশিয়ায় অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ৪০ বাংলাদেশিসহ ৫১ জন অভিবাসীকে আটক করা হয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর) রাত ১২টার দিকে এক অভিযানে তাদের আটক করে দেশটির অভিবাসন বিভাগ।
কুয়ালালামপুরের সেগামবুট এলাকায় রাত ১২টার দিকে অভিযান শুরু করে কুয়ালালামপুর অভিবাসন বিভাগ। যা চলে রাত তিনটা পর্যন্ত।
শনিবার (১৬ নভেম্বর) কুয়ালালামপুর অভিবাসন বিভাগের পরিচালক ওয়ান মোহাম্মদ সাউপি ওয়ান ইউসুফ জানান, ৩৮টি আবাসিক ভবনে অভিযান চালানো হয়েছে। অভিযানে মোট ১৫৮ জনের কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। এর মধ্যে ৫১ জনের বৈধ কাগজপত্র না থাকায় তাদের আটক করা হয়।
আটক হওয়া ব্যক্তিদের মধ্যে ৪০ জন বাংলাদেশি। অন্যদের মধ্যে ইন্দোনেশিয়ার ৬, নেপালের ৪ ও পাকিস্তানের ১ জন নাগরিক
রয়েছেন। কারো পরিচয় প্রকাশ করা হয়নি। জানানো হয়েছে, সবার বয়স ৩০ থেকে ৪৫ বছরের মধ্যে। আটক হওয়া বাংলাদেশিদের মধ্যে এক দম্পতি রয়েছেন। বৈধ ট্রাভেল পাস না থাকায় তাদের আটক করা হয়। আটক হওয়ার পর তারা তাদেরকে ছেড়ে দিতে কর্তৃপক্ষের কাছে আকুতি জানান।