মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের বকেয়া বেতন আদায়ে হাইকমিশনের উদ্যোগ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ সেপ্টেম্বর, ২০২৪

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের বকেয়া বেতন আদায়ে হাইকমিশনের উদ্যোগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ সেপ্টেম্বর, ২০২৪ |
মালয়েশিয়ার কাওয়াগুচি ম্যানুফ্যাকচারিং নামে একটি কোম্পানিতে কর্মরত ২০০ জন বাংলাদেশি কর্মীর বকেয়া বেতন আদায়ে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ হাইকমিশন। ইতোমধ্যেই আংশিক বেতন আদায় করতে সক্ষম হয়েছে। এর আগে গত ৩০ আগস্ট প্রতিষ্ঠানটির বাইরে বিক্ষোভ করায় উল্টো হুমকি ধমকি দেওয়া হয় কর্মীদের। সমস্যা সমাধানে বাংলাদেশ দূতাবাসের সহযোগিতা চান ভুক্তভোগী কর্মীরা। এমন সংবাদ গণমাধ্যমে প্রকাশ হওয়ার পর আমলে নেয় হাইকমিশন। ২ সেপ্টেম্বর ভুক্তভোগী কর্মীরা হাইকমিশনে লিখিত অভিযোগ করেন। অভিযোগের আলোকে হাইকমিশন দেশটির শ্রম বিভাগ ও কোম্পানির সঙ্গে যোগাযোগ করে বিষয়টি সমাধানের চেষ্টা চালায় এবং সে দেশের শ্রম বিভাগ বিষয়টি নজরে এনে তদন্ত শুরু করে। শুক্রবার মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশন এক বিবৃতিতে জানায়, বকেয়া বেতন আদায়ের লক্ষ্যে

কোম্পানির প্রতিনিধি ও বাংলাদেশি কর্মীদের পক্ষ থেকে নয়জন কর্মীকে নিয়ে গত ২ সেপ্টেম্বর হাইকমিশনে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় উভয়পক্ষের বক্তব্য শুনে সমস্যার কারণ ও তা সমাধানের সম্ভাব্য উপায় নির্ধারণ করা হয়। এরই পরিপ্রেক্ষিতে কোম্পানির পক্ষ থেকে ৬ সেপ্টেম্বর বকেয়া বেতনের আংশিক পরিশোধের প্রতিশ্রুতি দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় শুক্রবার কোম্পানির সভা কক্ষে হাইকমিশনের উপর্যুক্ত প্রতিনিধির উপস্থিতিতে বকেয়া বেতনের আংশিক হিসেবে ৩ লাখ রিঙ্গিত দেন। এ সময় কোম্পানির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ কোম্পানির চেয়ারম্যান উপস্থিত ছিলেন। কোম্পানির পক্ষ থেকে অবশিষ্ট বকেয়া বেতন হাই কমিশনে প্রদত্ত প্রতিশ্রুত সময়ে পরিশোধ করার নিশ্চয়তা দেওয়া হয়। এ বিষয়ে বাংলাদেশ হাইকমিশন কোম্পানি ও বাংলাদেশি কর্মীদের সঙ্গে নিবিড় যোগাযোগ

রক্ষা করবে। বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে তাৎক্ষণিক কার্যকর উদ্যোগ নেওয়ায় বাংলাদেশি কর্মীরা সন্তুষ্টি প্রকাশ করেন। বিবৃতিতে বলা হয়, মালয়েশিয়ায় কর্মরত প্রবাসী কর্মীদের কল্যাণ নিশ্চিতে সর্বদা আন্তরিক ও বদ্ধপরিকর বাংলাদেশ হাইকমিশন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ মুজিব-বাঙালির একমাত্র মাহানায়ক গোপালগঞ্জের সন্তান- হেমায়েত বাহিনীর ক্যাপ্টেন হেমায়েত বীর বিক্রম, যাঁর নামে কলজে শুকিয়ে যেত পাকিস্তানিদের ঈদে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানো নিয়েও ইউনুসের ছলচাতুরী ম্যানেজিং কমিটিতে দলীয় লোক নেওয়া হলে আদালতে যাওয়ার হুশিয়ারি রাশেদা কে চৌধুরীর বাংলার মাটি ও মানুষের প্রতি মমতায় গড়া এক নেতৃত্বের নাম শেখ মুজিব কাবুলে হাসপাতালে ভয়াবহ বিমান হামলা: পাকিস্তানের যুদ্ধাপরাধ ও বর্বরতা ১৯৭১ এর মতোই টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের না খেলার কারণ খুঁজতে তদন্ত কমিটি হচ্ছে স্কুলে এসে শিশুরা যেন পাঠ্যপুস্তকে বৈষম্য না দেখে—এই অবদান শেখ হাসিনার একান্ত শেখ হাসিনার ডেল্টা প্লানকে তারেক রহমান চালাচ্ছেন খালকাটা কর্মসূচি হিসেবে ‘ইউনূসকে ঠিকই চিনেছিলেন শেখ হাসিনা’, কারামুক্ত হয়ে আনিস আলমগীর ইতিহাস থেকে রাষ্ট্র বিনির্মাণ: দেশবন্ধু থেকে বঙ্গবন্ধু কামরুল হাসান বেঁচে থাকলে ড. ইউনূসকে ‘বিশ্ব বাটপার’ উপাধি দিতেন: আনিস আলমগীর রাতে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস, বিপাকে যেসব জেলা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব শুধু ঈদের দিন বন্ধ থাকবে মেট্রো রেল জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শামস সুমন আর নেই অল্পের জন্য প্রাণে বেঁচে যান মোজতবা খামেনি, অডিও ফাঁস পদত্যাগ করেছেন সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান চীনে আল্ট্রা-ট্রেইল শিয়ামেনে অংশ নিলেন ইমামুর রহমান ১০০ দেশ ভ্রমণের লক্ষ্য তরুণ তুর্কী শাকিব উদ্দিনের