মালয়েশিয়ায় ফ্রি স্কলারশিপ—১২ জুনের মধ্যে আবেদন করবেন যেভাবে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ মে, ২০২৬

মালয়েশিয়ায় ফ্রি স্কলারশিপ—১২ জুনের মধ্যে আবেদন করবেন যেভাবে

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ মে, ২০২৬ |
বর্তমান সময়ে অনেক শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য বিদেশে যাচ্ছেন। সময়ের সঙ্গে এই সংখ্যা বেড়েই চলেছে। বাংলাদেশের অনেক শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য মালয়শিয়ায় যান। তুলনামূলক কম খরচে মানসম্মত শিক্ষা, আন্তর্জাতিক পরিবেশ এবং বৃত্তির সুযোগ থাকায় দেশটি এখন অনেক শিক্ষার্থীর প্রথম পছন্দের তালিকায়। মালয়েশিয়ায় সরকারি বৃত্তির আবেদন শুরু মালয়েশিয়া সরকারি মালয়েশিয়ান টেকনিক্যাল কোঅপারেশন প্রোগ্রাম (এমটিসিপি) স্কলারশিপ ২০২৬-২৭ এর জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে। বিশ্বের যেকোনো দেশের আন্তর্জাতিক শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা মালয়েশিয়ার সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর (মাস্টার্স) পর্যায়ে পড়াশোনার সুযোগ পাবেন। এটি একটি সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি। আবেদনের জন্য কোনো ফি লাগবে না। এছাড়া আইইএলটিএস বাধ্যতামূলক নয়। ইংরেজি মাধ্যমে পড়াশোনা

সম্পন্ন করার প্রমাণপত্র থাকলেও আবেদন করা যাবে। গত ৪ মে থেকে আবেদন গ্রহণ করছে দেশটি। শেষ হবে ১২ জুন। যেসব সুবিধা মিলবে বৃত্তির আওতায় শিক্ষার্থীদের পড়াশোনাসংক্রান্ত প্রায় সব ব্যয় বহন করা হবে। এর মধ্যে রয়েছে— সম্পূর্ণ টিউশন ফি মাসিক জীবনযাত্রার ভাতা নিজ দেশের নিকটতম আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালয়েশিয়া যাতায়াতের একবারের ইকোনমি ক্লাস বিমান টিকিট যেসব বিষয়ে পড়ার সুযোগ বৃত্তির আওতায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মাস্টার্স করার সুযোগ রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য— তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) অর্থনীতি ও বাণিজ্য বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত (স্টেম) খাদ্য নিরাপত্তা ও কৃষি প্রযুক্তি ইসলামিক ফিন্যান্স আইন লোকপ্রশাসন ও নীতি গবেষণা পরিবেশ ও টেকসই বিজ্ঞান আবেদনের জন্য যেসব কাগজপত্র লাগবে পূরণকৃত আবেদন ফর্ম ন্যূনতম ছয় মাস মেয়াদসম্পন্ন পাসপোর্টের সত্যায়িত কপি স্নাতক পর্যায়ের একাডেমিক ট্রান্সক্রিপ্ট

ও বিশ্ববিদ্যালয়ের গ্রেডিং সিস্টেমের সনদ ইংরেজি ভাষা দক্ষতার সনদ (যদি থাকে) দুইজন রেফারির সুপারিশপত্র এনডোর্সমেন্ট ফর্ম মালয়েশিয়ার কোনো বিশ্ববিদ্যালয়ের অফার লেটার (যদি থাকে) জীবনবৃত্তান্ত (সিভি) আবেদন করতে পারবেন যারা আবেদনকারীদের বয়স সর্বোচ্চ ৪৫ বছর হতে হবে। স্নাতক বা সমমানের পরীক্ষায় ভালো ফলাফল থাকতে হবে। সাধারণত ন্যূনতম সিজিপিএ ৩.৫০ বা তার বেশি প্রত্যাশা করা হয়। ইংরেজি ভাষায় দক্ষতার প্রমাণ হিসেবে আইইএলটিএস-এ ন্যূনতম ৬.০ অথবা টোফেল স্কোর গ্রহণযোগ্য। এছাড়া ইংরেজি মাধ্যমে ডিগ্রি সম্পন্ন করার সনদ থাকলেও আবেদন করা যাবে। শুধু তারাই আবেদন করতে পারবেন, যারা মালয়েশিয়ার কোনো বিশ্ববিদ্যালয় থেকে অফার লেটার পেয়েছেন কিন্তু এখনো পড়াশোনা শুরু করেননি অথবা সর্বোচ্চ এক সেমিস্টার সম্পন্ন করেছেন। আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

বৃত্তি সম্পর্কিত বিস্তারিত তথ্য ও আবেদনপত্র সংশ্লিষ্ট ওয়েবসাইটে পাওয়া যাবে। আবেদনের শেষ তারিখ: ১২ জুন ২০২৬।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যশোরে নিখোঁজের দুই দিন পরে ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার: বিএনপি কর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আমাদের কাফেলা মদিনা থেকে ঘুরে আমেরিকার দিকে চলে গেছে: ইআবা নেতা ফয়জুল করিম বিদ্যুৎ-জ্বালানি খাত সামলাতে হিমশিম খাচ্ছে বিএনপি সরকার: ভারতের পদাঙ্ক অনুসরণে উত্তরণের চিন্তা সিরাজগঞ্জে কারাবন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু, পরিবারের দাবি সুপরিকল্পিত হত্যা গোপালগঞ্জে ভারী পেপার ওয়েট ছুড়ে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক! অপহরণ-হত্যাচেষ্টা, ফটিকছড়ি জামায়াত আমির-সেক্রেটারিসহ ১০ নেতার বিরুদ্ধে মামলা রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন: সফর সংক্ষিপ্ত করে তড়িঘড়ি দেশে ফিরছেন স্পিকার প্রোফাইল লাল করা নিয়ে জুলাই-আগস্টের রাজনীতি এবং বর্তমান বাস্তবতা আওয়ামী লীগের ‘১.৫ ট্রিলিয়ন অর্থনীতি’র লক্ষ্যমাত্রা বিএনপি আমলে নামল ১ ট্রিলিয়নে, সময়ও বাড়ল ১০ বছর ছাত্রী হলের ওয়াশরুমের গোপন ভিডিও করা ক্যান্টিনকর্মী আটক, বিক্ষোভে উত্তাল খুবি তরুণদের মার্কিন বাণিজ্য চুক্তির পক্ষে টানতে এনসিপি নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক! মালয়েশিয়ায় অসুস্থ প্রবাসীকে দেখতে হাসপাতালে বাংলাদেশ হাইকমিশনের প্রতিনিধিদল পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর এমপি গাজী নজরুল এখন কোথায়? যন্তর মন্তর ও আশপাশের এলাকায় ইন্টারনেট বন্ধ করল সরকার, চরম ভোগান্তিতে মানুষ জনভোগান্তি না কমলে মেট্রোরেল নিয়ে কড়া সিদ্ধান্ত ভারতীয় সুপ্রিম কোর্টের যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া তেলের দাম বাড়ার প্রভাবে কমল স্বর্ণের দাম চ্যাম্পিয়ন দল কেন গোলপোস্টের জাল কেটে নেয়? উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি পরীক্ষা শুরু ২৪ জুলাই