মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের, এফ-৩৫ যুদ্ধবিমানে গুলি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ মে, ২০২৬

মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের, এফ-৩৫ যুদ্ধবিমানে গুলি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ মে, ২০২৬ |
নিজেদের আকাশসীমায় ওড়া যুক্তরাষ্ট্রের একটি ড্রোন ভূপাতিতের দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। মঙ্গলবার তারা জানিয়েছে, একটি এমকিউ-৯ ড্রোন শনাক্তের পর গুলি করে ভূপাতিত করা হয়েছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে এমন সময়ে উত্তেজনা বাড়ছে যখন, ওয়াশিংটনের মিত্র সৌদি আরবে কয়েক লাখ মুসল্লি পবিত্র হজ পালনের জন্য সমবেত হয়েছেন। দুই দেশের মধ্যে চলমান ভঙ্গুর যুদ্ধবিরতিও অনিশ্চয়তার মুখে পড়েছে। আইআরজিসির দাবি, তাদের আকাশসীমায় প্রবেশ করা একটি মার্কিন যুদ্ধবিমান লক্ষ্য করেও গুলি চালানো হয়েছে। গার্ড বাহিনীর ওয়েবসাইট সেপাহ নিউজের বিবৃতি অনুযায়ী, মার্কিন সামরিক বিমান পারস্য উপসাগরীয় অঞ্চলে ইরানের আকাশসীমায় প্রবেশ করে এবং আকাশ প্রতিরক্ষা ইউনিট গুলি করে একটি এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করেছে। বিবৃতিতে আরও বলা

হয়েছে, গার্ড বাহিনীর সদস্যরা আরকিউ-৪ ড্রোন এবং এফ-৩৫ ফাইটার জেটের দিকেও গুলি চালিয়েছে। তবে এই ঘটনাগুলো ঠিক কখন ঘটেছে, তা বিবৃতিতে সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়নি। এর আগে যুদ্ধ বন্ধের আলোচনার মধ্যেই ইরানের দক্ষিণাঞ্চলে কয়েকটি নৌযান ও ক্ষেপণাস্ত্র স্থাপনা লক্ষ্য করে বিমান হামলার দাবি করে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার এর প্রতিক্রিয়ায় ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এক লিখিত বিবৃতিতে বলেছেন, আঞ্চলিক দেশগুলো আর মার্কিন ঘাঁটিগুলোর জন্য ঢাল হিসেবে কাজ করবে না। চলতি বছরের মার্চ মাসে দায়িত্ব নেওয়ার পর থেকে এখন পর্যন্ত জনসমক্ষে আসেননি মোজতবা। পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ‘সময়ের চাকা আর পেছনের দিকে ঘুরবে না। এই অঞ্চলের জাতি ও ভূখণ্ডগুলো

কোনোভাবেই মার্কিন ঘাঁটিগুলোর সুরক্ষাকবচ হিসেবে ব্যবহৃত হবে না।’ মোজতবা খামেনি আরও বলেন, যুক্তরাষ্ট্র এই অঞ্চলে তাদের প্রভাব হারাচ্ছে। সোমবার মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, যুদ্ধবিরতি চলা সত্ত্বেও তাদের বাহিনী দক্ষিণ ইরানে ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং মাইন স্থাপনের চেষ্টায় নিয়োজিত স্পিডবোটগুলোর ওপর হামলা চালিয়েছে। ইরান এখনো আনুষ্ঠানিকভাবে মার্কিন হামলার কথা নিশ্চিত করেনি। তবে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম দক্ষিণাঞ্চলের নগরী বন্দর আব্বাসে কয়েক দফায় বিস্ফোরণের খবর দিয়েছে। কিন্তু সেগুলোর উৎস সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানানো হয়নি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৪২৪ ভোটার হওয়ার সময় বাড়ল লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ব্যাংক থেকে সরকারের ঋণ দাঁড়াল ১ লাখ ৩১ হাজার কোটি টাকায় ‘বিবেক কাজ করেনি’, এইচএসসি পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে মদ্যপান-মাতলামির পর প্রধান শিক্ষকের ভাষ্য শেখ হাসিনা সরকারের স্থাপিত ঘোড়াশাল-পলাশ সার কারখানায় প্রথম বছরেই মুনাফা ২৩৩ কোটি টাকা সরকারের দাবি ‘ছাড় দেওয়া হয়েছে’, কিন্তু বাজারে কমেনি নিত্যপণ্যের দাম: ওষ্ঠাগত সাধারণ মানুষের প্রাণ লক্ষ্যমাত্রা থেকে ৭ বিলিয়ন ডলার পিছিয়ে শেষ হলো রপ্তানির বছর রোনালদো ও রামোসের গোলে ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোতে পর্তুগাল “জুলাই আন্দোলন পরিকল্পিত ডিজাইন ছিল, যেখানে স্নাইপার ব্যবহার করা হয়েছে”— বিএনপির সাংসদ নিলোফার চৌধুরী মনি “প্রতিটি ফোঁটা রক্তের হিসেব নিতে হবে, সেইভাবে প্রস্তুত হও”— নিপীড়িত নেতাকর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা গ্যাসের অভাবে বন্ধ ৫৫০ কারখানা, ঝুলে আছে নতুন ১৮০০ আবেদন রাঙামাটিতে ৩ হাজার ইয়াবাসহ গণ অধিকার পরিষদের জেলা সহসভাপতি গ্রেপ্তার মাদক সিন্ডিকেটের হোতাকে ছাড়াতে থানায় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা জাবিতে গোপনে ছাত্রীদের ছবি তুলতে গিয়ে ধৃত যুবদল নেতা মুচলেকায় মুক্ত, গাড়ি থেকে উদ্ধার মাদক গ্যাস সংকটে বিপর্যস্ত জামালপুর অর্থনৈতিক অঞ্চল: ২০ কোটি ডলারের বিনিয়োগ ঝুঁকিতে আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: কিছু জরুরি তথ্য ‘দেশে এখন পক্ষ দুটি- মুক্তিযুদ্ধের পক্ষে অথবা বিপক্ষে’, অবস্থান স্পষ্ট করার আহ্বান মিথিলা ফারজানার ‘মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই, গাজীপুরে শেখ হাসিনার আইন চলবে’