মায়ের বার্ষিক কাজ সেরে যা বললেন নীলাঞ্জনা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ ফেব্রুয়ারি, ২০২৫

মায়ের বার্ষিক কাজ সেরে যা বললেন নীলাঞ্জনা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ ফেব্রুয়ারি, ২০২৫ |
মা অঞ্জনা ভৌমিকের বার্ষিক শ্রাদ্ধ সম্পন্ন করলেন। গতকাল বুধবার (৫ ফেব্রুয়ারি) এ শ্রাদ্ধ সম্পন্ন করেন অভিনেত্রী-প্রযোজক নীলাঞ্জনা শর্মা। মা তাকে জীবনে লড়াইয়ের শিক্ষা দিয়েছিলেন। মায়ের অনুপস্থিতিতে মন ভারাক্রান্ত অভিনেত্রীর। গত বছর ১৭ ফেব্রুয়ারি প্রয়াত হন নীলাঞ্জনার মা অঞ্জনা ভৌমিক। বিশেষ দিনটি মাকে স্মরণ করেই কাটিয়েছেন অভিনেত্রী। অঞ্জনা ভৌমিকের প্রয়াণের পর বছর ঘুরতে চলেছে। কিন্তু মায়ের অনুপস্থিতি এখনো অনুভব করেন নীলাঞ্জনা। তিনি বলেন, সময়ের সঙ্গে মানুষ বাস্তবকে বুঝতে শেখে। আমিও সময়ের সঙ্গে নিজেকে বোঝনোর চেষ্টা করছিলাম। কিন্তু আজকে সেই শূন্যতা আরও বেশি করে আমার মনকে নাড়া দিয়ে গেল। আজকে মায়ের সঙ্গে কাটানো মুহূর্তগুলোই বেশি করে মনে পড়ছে তার। বুধবার নীলাঞ্জনার বড় মেয়ে সারা

কর্মসূত্রে মুম্বাইয়ে। অন্যদিকে ছোট মেয়ে জারার স্কুলের পরীক্ষা চলছে। তাই মায়ের শ্রাদ্ধ প্রায় একা হাতেই করেছেন অভিনেত্রী। তিনি বলেন, আমার ছোটমাসি, মেসোমশাই, মামিমা, মাসতুতো দাদা-বৌদিরা আমার সঙ্গে ছিলেন। মা গুড়ের রসগোল্লা খেতে খুব পছন্দ করতেন। মামিমা নিয়ে এসেছিলেন। শেষজীবনে অঞ্জনার স্বাস্থ্যের অবনতি এবং তার পর প্রয়াণ— মায়ের অনুপস্থিতি জীবন সম্পর্কেও নতুন পাঠ দিয়েছে নীলাঞ্জনাকে। অভিনেত্রী বলেন, এই রকম দিনে আরও বেশি করে বুঝতে পারি যে, আমি কতটা একা। সহানুভূতি অনেকেই জানাবেন। কিন্তু আমার দুঃখের সঙ্গে তো আমাকেই লড়াই করতে হবে। নীলাঞ্জনা জানালেন তার মা ছিলেন দৃঢ়চেতা। তাই জীবনে লড়াইয়ের পাঠ তিনি মায়ের থেকেই পেয়েছিলেন। তিনি বলেন, সারা ও জারার জন্মের সময় মা

আমার পাশে এমনভাবে ছিলেন, তা ১০ জন পুরুষের সমান। মায়ের থেকেই শিখেছি যে, জীবনে পেছন ফিরে তাকাতে নেই। জীবনের কোনো সংকট এলে তখন একমাত্র মাকেই মিস করি। নীলাঞ্জনা বলেন, মা চলে যাওয়ার পর আমি যা যা ব্যক্তিগত সমস্যার মোকাবিলা করেছি, অঞ্জনা ভৌমিকের মেয়ে না হলে হয়তো পারতাম না। কোচবিহারের আরতি ভৌমিক (অঞ্জনার পূর্বনাম) এবং অঞ্জনা ভৌমিক— দুজনে মিলে হয়তো আমাকে এভাবে তৈরি করে দিয়েছেন। উল্লেখ্য, অভিনেতা যিশু সেনগুপ্ত ও প্রযোজক-অভিনেত্রী নীলাঞ্জনা দম্পতি বিচ্ছেদের পথে হাঁটছেন। আর এ বিচ্ছেদের মূল কারণ তাদের সম্পর্কে তৃতীয় ব্যক্তির উপস্থিতি। যদিও আনুষ্ঠানিকভাবে কিছুই ঘোষণা করেননি তারা। তবু বেশ কয়েক মাস ধরেই ছাদ আলাদা হয়েছে যিশু-নীলাঞ্জনার। দুই

মেয়ে সারা ও জারাকে নিয়ে কখনো মুম্বাই, আবার কখনো কলকাতা থাকছেন নীলাঞ্জনা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফেসবুক পোস্টকে কেন্দ্র করে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ২০ যেসব জাহাজ হরমুজ প্রণালি ব্যবহার করতে পারবে, জানাল ইরান ভারতে আসার কথা থাকলেও গতিপথ পরিবর্তন করল ইরানি তেলবাহী জাহাজ বিক্ষিপ্তভাবে ৪ দিন শিলাবৃষ্টি হতে পারে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সোমবারের মধ্যে হরমুজ প্রণালি খুলে না দিলে ইরানের ওপর নরক নেমে আসবে: ট্রাম্প সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার আলটিমেটাম রোববার থেকে নতুন সময়সূচিতে অফিস মা-ভাইসহ আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর প্রিয়া গ্রেফতার অবৈধভাবে জনপ্রতিনিধিদের অপসারণের আইন আনছে বিএনপি সরকার নিজের গাড়ি বাসস-এ ভাড়ায় খাটিয়ে প্রতি মাসে সরকারি অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মাহবুব মোর্শেদের বিরুদ্ধে ৫ আগস্ট পরবর্তী সময়ে বন্ধ হওয়া শিল্পকারখানা ফের চালু হবে: অর্থমন্ত্রী ভর্তুকি অনিশ্চয়তায়: গ্রীষ্মে বিদ্যুৎ সরবরাহে ঝুঁকি, বাড়ছে লোডশেডিংয়ের আশঙ্কা রপ্তানিতে বড় ধস: এক বছরে বৈদেশিক মুদ্রা প্রবাহ কমেছে ৫ বিলিয়ন ডলার বাণিজ্যের আড়ালে ইরানে ‘যুদ্ধের জ্বালানি’ পাঠাচ্ছে চীন পেরুর স্টেডিয়ামে বিশৃঙ্খল ঘটনায় একজন নিহত, বহু আহত ইউনূসের প্রতারণার খপ্পরে পড়ে ১৮ মাসে সর্বস্বান্ত বাংলাদেশ! শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু হওয়া নিয়ে শঙ্কা ২৪ ঘণ্টায় হামে ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬০ দীর্ঘ লাইন: জ্বালানি তেলের জন্য মানুষের দুর্ভোগ চরমে