মামলা করতে এলে সত্য-মিথ্যা যাচাইয়ের সুযোগ পুলিশের নেই: আইজিপি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ এপ্রিল, ২০২৫

মামলা করতে এলে সত্য-মিথ্যা যাচাইয়ের সুযোগ পুলিশের নেই: আইজিপি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ এপ্রিল, ২০২৫ |
থানায় কেউ মামলা করতে এলে সেটার সত্যতা যাচাইয়ের সুযোগ নেই বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। সোমবার পুলিশ সপ্তাহ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ফরেন সার্ভিস একাডেমিতে তিনি এ কথা বলেন। আইজিপি বলেন, ‘কেউ মামলা করতে এলে সেটার সত্য-মিথ্যা যাচাই করার সুযোগ পুলিশের নেই। মামলা এখন সবাই নিজের হাতে লিখে নিয়ে আসে। সেটি পুলিশকে মামলা হিসেবে রুজু করতে হয়। যাচাই করার সুযোগ নেই।’ তিনি বলেন, ‘পরে তদন্ত করে দেখা হয় অভিযোগ কতটুকু সত্য, কতটুকু মিথ্যা। সত্যটুকু তদন্তে উঠিয়ে আমরা আদালতে পাঠাই।’ ‘যতটুকু সম্ভব অন্যায় আবদার কম করার’ অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘অনেক সময় অন্যায় আবদারের মুখোমুখি হই। অমুককে বন্দি করেন, অমুককে ছেড়ে দেন, অমুককে

পদক দেন—এসব আবদারও আসে।’ তবে, কারা তার কাছে এসব ‘অন্যায় আবদার’ করেন সে বিষয়ে কিছু বলেননি আইজিপি। দেশবাসীর উদ্দেশ্যে ‘ভুল ত্রুটি ধরিয়ে দেওয়া’র আহ্বান জানিয়ে আইজিপি বলেন, ‘পাঁচ আগস্টের পরে অনেকে অসৎ উদ্দেশ্যে মানুষের কাছ থেকে টাকা-পয়সা আদায়ের জন্য, হ্যারাস করার জন্য মামলা করে। অপরাধ হয়তো করেছে ৫-১০ জন, তার সঙ্গে আরও ৩০০ জনের নাম দিয়ে মামলা করেছেন। গতকালও এমন একটি মামলা হয়েছে।’ তিনি নিশ্চিত করেন, ‘ইতোমধ্যে নির্দেশনা দিয়েছি, কাউকে যেন হয়রানিমূলকভাবে গ্রেফতার না করা হয়। তদন্তে যাদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যাবে, শুধু তাদেরকেই গ্রেফতার করা হবে।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকাসহ সারাদেশের জন্য বড় দুঃসংবাদ প্রতিশোধের নেশায় একযোগে তিন দেশে ইরানের হামলা ইসরায়েল ও ইউক্রেনের প্রেসিডেন্টদের সঙ্গে পোপের ফোনালাপ আমরা সহজেই হরমুজ প্রণালী খুলে দিতে পারব, দাবি ট্রাম্পের ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু বিশ্বকাপ ফাইনাল দেখতে লাগবে ১৩ লাখ টাকা! বিলাসবহুল বলরুমের আড়ালে হোয়াইট হাউসে ‘বিশাল সামরিক বাঙ্কার’ বানাচ্ছেন ট্রাম্প অত্যাধুনিক দুই মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের ইরান যুদ্ধে প্রতিদিন ৩ ডলার খরচ হচ্ছে প্রত্যেক মার্কিনীর হজ-ওমরাহ যাত্রীদের জন্য বড় সুখবর তারেক রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট যুবক গ্রেপ্তার পুলিশের চোখে ‘ধুলো’, আদালতের বারান্দায় খুনিরা: চট্টগ্রামের দুই শীর্ষ সন্ত্রাসীর নাটকীয় জামিন শেখ হাসিনা: সংকট ও দুর্যোগ মোকাবিলায় চ্যাম্পিয়ন রাষ্ট্রনায়ক গার্মেন্টস ও রেমিট্যান্সে সম্ভাব্য ধাক্কার আশঙ্কা মধ্যপ্রাচ্য সংকটে জাহাজ ভাড়া ও লজিস্টিক ব্যয় ঊর্ধ্বমুখী, সংকটে বৈদেশিক বাণিজ্য উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার বিশ্বকাপ বিপর্যয়ের পর ইতালির কোচের পদ থেকে গাত্তুসোর পদত্যাগ বাংলাদেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব: ৫৬ জেলায় ছড়িয়ে পড়েছে, শিশু মৃত্যুর সংখ্যা বাড়ছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার গভীর উদ্বেগ গণভোটের প্রচারে ইউএনডিপির দেওয়া অর্থ লোপাটের অভিযোগ বদিউলের ‘সুজন ট্রাস্ট’-এর বিরুদ্ধে হামের প্রকোপ: ঢাকাসহ আরও ৫ জেলায় ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু