মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক কারাগারে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ জুলাই, ২০২৫

মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক কারাগারে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ জুলাই, ২০২৫ |
চট্টগ্রামে ওমর ফারুক (৩২) নামে এক মাদ্রাসা শিক্ষককে কারাগারে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে এক মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগ ওঠে। সোমবার (২৮ জুলাই) বন্দর থানার এসআই পলি মজুমদার এ তথ্য নিশ্চিত করেন। এর আগে গতকাল রোববার রাতে বন্দর থানাধীন ওমরশাহ পাড়া এলাকা থেকে শিক্ষক ওমর ফারুককে গ্রেপ্তার করে। পুলিশ জানায়, ওমরশাহপাড়া এলাকায় ইমামে আজম আবু হানিফা (রহ.) সুন্নিয়া মডেল মাদ্রাসার শিক্ষক ওমর ফারুক। ভুক্তভোগী ছাত্রের বয়স ১৩ বছর। সে ওই মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থী। যৌন নিপীড়নের ঘটনা জানাজানি হলে ছাত্রের বাবা মাদ্রাসায় গিয়ে খোঁজখবর নিয়ে সত্যতা পান। এ ঘটনা পুলিশকে অবহিত করলে পুলিশ ওই শিক্ষককে গ্রেপ্তার করে। ২৪ জুলাই নিপীড়নের ঘটনায় তার বাবা

মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা বন্দর থানার উপপরিদর্শক ফরিদ আহমেদ বলেন, মামলার পর ওমরশাহপাড়া এলাকায় অভিযান চালিয়ে ওমর ফারুককে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ওমরশাহপাড়া এলাকায় ইমামে আজম আবু হানিফা (রহ.) সুন্নিয়া মডেল মাদ্রাসার শিক্ষক। সোমবার তাকে আদালতে পাঠানো হলে আদালত তাকে কারাগারে পাঠানো নির্দেশ দেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্ববাজারে স্বর্ণ-রুপার দামে বড় পতন হামে আরও ৪ জনের প্রাণহানি, নতুন শনাক্ত ৬৮৫ আমদানিকারকদের বড় সুখবর দিল কুয়েত সরকার দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো এসিল্যান্ডকে বদলি সংসদে আমির হামজাকে ইঙ্গিত করে রুমিন ফারহানার ক্ষোভ সিলেট-ঢাকা রুটে স্পেশাল ট্রেন শুক্রবার পরীবাগ শাহ সাহেবের বাৎসরিক ওরস আরও এক বিসিবি পরিচালকের পদত্যাগ ইংরেজি শিখতে ৩০০ সচিবকে থাইল্যান্ড পাঠানোর তথ্য ‘গুরুতর অসত্য’ : বিয়াম গত ২৪ ঘণ্টায় লেবাননের ৪০ যোদ্ধা নিহত সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা জুলাই ২৪-এর ১৯ মাস পরেও আইনশৃঙ্খলা পরিস্থিতিতে আস্থা ফেরেনি: সোনারগাঁয়ে রণক্ষেত্র আইনি লড়াইয়ে জয়: ১৪ মাস পর বারখাইন ইউপির সিংহাসনে ফিরলেন শাকিল ‘ড. ইউনূসের আমলে আমরা এক পাও এগুইনি’, ক্ষোভ ঝাড়লেন রপ্তানি শিল্পের উদ্যোক্তারা এমপি গিয়াস কাদেরের ২ ছেলেসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: শিল্পপতির বাড়ি দখল ও লুটের অভিযোগ সাইয়্যেদ আব্দুল্লাহ: ৫ আগস্ট র-এর গুজব ছড়িয়ে পুলিশ হত্যায় উস্কানিদাতা প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী নিযুক্ত বিশ্বকাপে কোয়ালিফাই করতে ব্যর্থ হওয়ায় ইতালি ফুটবল ফেডারেশন প্রধানের পদত্যাগ উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার এলএনজি খাতে পেট্রোবাংলার ৫০ মাসে দেনা সাড়ে ২২ হাজার কোটি টাকা জ্বালানি সংকটে সড়কে কমেছে যান, তাতেই বেড়েছে ঢাকার বায়ুর মান