ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
এবার ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে লড়ার ঘোষণা হিরো আলমের
সাফল্যের মাঝে বিতর্ক, আদালতে ছুটলেন ‘ধুরন্ধর’ নির্মাতা
সংবাদ সম্মেলনে অঝোরে কাঁদলেন নিশো
ট্রফিটা শুধু পুরস্কার নয়, এটা অনেক বড় দায়িত্ব: বর্ণিতা
আইনি ব্যবস্থা নিতে থানায় প্রিয়াঙ্কা, সঙ্গে প্রসেনজিৎ-ঋতুপর্ণারা
পুনম কি অন্তঃসত্ত্বা, ছবি ঘিরে জল্পনা তুঙ্গে
গ্র্যামির মঞ্চে আইসকে কটুক্তি বানির, অশালীন গালি দিলেন বিলি
মাদক নিরাময় কেন্দ্র থেকে বেরিয়ে চেনারূপে নোবেল
মাইনুল আহসান নোবেল।ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় গানের অনুষ্ঠান ‘সারেগামাপা’ থেকে জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি।সেখান থেকে দুই বাংলার সংগীতপ্রেমীদের মাঝে মুগ্ধতা ছড়ান।নাম-জশ-খ্যাতি সবই ধরা দেয় তার কাছে। কিন্তু নানা বিতর্ক আর মাদকের প্রভাবে তার সেই খ্যাতি বিনাশ হতে থাকে।
একসময় নোবেলের সংগীতজীবনে ঘটে বড় অঘটন। গানে দেখা দেয় বিশাল ছন্দপতন। মাদকের প্রভাবে ধ্বংস হতে শুরু করে নোবেলের গানের ক্যারিয়ার। একপর্যায়ে নেশার আসক্তিতে সবই হারাতে শুরু করেন তিনি।এমনকি মাদকের প্রভাবে সংসারও হারাতে হয়েছে তাকে।
সেই নোবেল সম্প্রতি মাদক নিরাময় কেন্দ্র থেকে ছাড়া পেয়েছেন। এরপরই নতুনভাবে নিজেকে মেলে ধরেন ভক্তদের মাঝে।উঠেন মঞ্চে।
মাদক নিরাময় কেন্দ্র থেকে ছাড়া পাওয়ার পর গানে ফিরবেন বলে আগেই প্রতিশ্রুতি দিয়েছিলেন।যেমন কথা তেমন কাজ।এখন
সত্যিই বদলে গিয়েছেন এই গায়ক।মঞ্চে দাঁড়িয়ে গাইলেন গান।মাতালের ভক্তদের।আবার সেই আগের চেনা ছন্দে ফিরলেন।প্রিয় গায়ক নোবেলকে চেনারূপে পেয়ে খুশি তার ভক্ত-অনুরাগীরা। সম্প্রতি ফেসবুকে নোবেলের মঞ্চে দাঁড়িয়ে গান পরিবেশনের বেশ কিছু ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে। ছবি ও ভিডিও পোস্ট করে নোবেল লিখেছেন, ‘এই মঞ্চই আমার ঠিকানা।’ তার পোস্ট করা ছবি ও ভিডিওর নিচে ভক্তদের মন্তব্যের জোয়ার। নোবেলের উদ্দেশে তার এক ভক্ত লেখেন, ‘একটা জিনিস ভালো লাগছে যে বাংলাদেশের একটা শিল্পী মানুষের মনে জায়গা পেয়ে গেল এবং নিজের ভুলত্রুটি বুঝতে পেরেছ, ধন্যবাদ নোবেল ভাই তোমাকে।’ আরেকজন লেখেন, ‘ওয়েলকাম ব্যাক।’ আরেকজন লেখেন, ‘এভাবেই এগিয়ে চলুন।’ এদিকে মাদক নিরাময় কেন্দ্র থেকে বেরিয়ে নোবেল নিজের ভুল স্বীকার
করেন।নিজেকে শুধরে নেবেন বলেও ভক্তদের আশ্বস্ত করেছেন তিনি। উল্লেখ্য, ২০১৮ সালে পশ্চিমবঙ্গের সারেগামাপার প্রতিযোগী ছিলেন নোবেল। সেই শো মাতিয়ে রেখেছিলেন তিনি।