মাদককাণ্ডে নাম আসা নিয়ে যা বললেন তানজিন তিশা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ ডিসেম্বর, ২০২৪

মাদককাণ্ডে নাম আসা নিয়ে যা বললেন তানজিন তিশা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ ডিসেম্বর, ২০২৪ |
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। এখন পর্যন্ত শতাধিক নাটকে অভিনয় করেছেন।অভিনয় দক্ষতায় দর্শকদের মনে জায়গা করে নেওয়া এই অভিনেত্রী সম্প্রতি মাদককাণ্ডে জড়ানোর অভিযোগে সমালোচনার মুখে পড়েন।তানজিন তিশাসহ চারজন অভিনেত্রীর নাম উঠে আসে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অনুসন্ধানে, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা করেছেন নেটিজেনরা। সমালোচনার মুখে সম্প্রতি কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশের (সিজেএফবি) ২৩তম বিশেষ সম্মাননা পুরস্কার অনুষ্ঠানে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন তানজিন তিশা। তানজিন তিশার মাদক সম্পৃক্ততায় যুক্ত থাকার বিষয়ে নিউজ করায় সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘কিছু সাংবাদিক ভাইদের বলতে চাই, যে যাচাই-বাছাই না করে সত্য মিথ্যা না জেনে নিউজ করবেন না।’ তিনি বলেন, ‘মাঝেমধ্যেই যখন একজন আর্টিস্টকে নিয়ে একটা লেখেন

তখন আপনাদের একটা বার মাথায় আসে না যে, একজন শিল্পীর এটা পেশা কিন্তু তার পেছনে তার একটা ব্যক্তিগত জীবন আছে। যে ব্যক্তিগত জীবনে তার পরিবার আছে, তার সমাজ আছে, বাবা-মা আছে, ভাইবোন আছে।’ অভিনেত্রী বলেন, ‘আসলে তাদের ওপরে কী যায় সেই ব্যাপারটা যদি আমরা একটা বার চিন্তা করি, তাহলে অনেক নেগেটিভ হেডলাইন, অনেক নেগেটিভ নিউজ, অনেক কিছু আমরা আসলে আটকাতে পারবো।’ তিশা আরও বলেন, ‘একজন শিল্পী যখন নেতিবাচক শিরোনামের শিকার হন, তখন তার পরিবার ও সামাজিক জীবনে কী প্রভাব পড়ে, সেটা অনেকেই ভাবেন না। আমাদের উচিত এসবের প্রতি সংবেদনশীল হওয়া।’ অনুষ্ঠানে পাওয়া সিজেএফবি অ্যাওয়ার্ডটি তানজিন তিশা তার প্রয়াত বাবাকে উৎসর্গ করেন। এ সময়

আবেগতাড়িত কণ্ঠে তিনি বলেন, ‘তিন বছর আগে আমি বাবাকে হারিয়েছি, এটা এখনও বিশ্বাস করতে খুব কষ্ট হয়। তবে এখন এটা শুনে শান্তি অনুভব করি এটা চিন্তা করে যে, বাবা হয়ত এখন বেঁচে থাকলে এ সামাজিক যোগাযোগ মাধ্যমের টক্সিক ব্যাপারগুলো দেখতে হতো। আমি আমার বাবাকে কখনও অ্যাওয়ার্ড উৎসর্গ করিনি। এই অ্যাওয়ার্ড বাবা তোমার জন্য।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মালয়েশিয়ায় মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার, আটক ২৭ বাংলাদেশি মার্চে কমল মূল্যস্ফীতি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করে সংসদে বিল পাশ স্ত্রীকে ‘পাগল’ সাজাতে জালিয়াতি, আ.লীগ নেতা হাবিবকে গ্রেফতারে পরোয়ানা ২ ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি কেন ইরান যুদ্ধের চরম মূল্য দিচ্ছে ইউরোপ ও এশিয়ার মার্কিন মিত্ররা? তৃতীয় দফায় মাসুদ উদ্দিন চৌধুরী রিমান্ডে খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ হরমুজ প্রণালি সচল করতে ইরান-ওমান বৈঠক শুরু এবার ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে লড়ার ঘোষণা হিরো আলমের চন্দনাইশে অলির বিরুদ্ধে ঝাড়ুমিছিল: তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের নামে রাষ্ট্রীয় প্রতিশোধের বৈধতা নাকি সংবিধান অকার্যকরের প্রচেষ্টা? বিসিবি পরিচালকদের পদত্যাগের মিছিল, মধ্যরাতে সরে গেলেন আরও দুজন গণভোট না মানলে মোনাফেক হয়ে যাবে, জামায়াত নেতা শিশির মনিরের নয়া ‘ফতোয়া’ মার্কিন গ্রিন কার্ড বাতিল করে কাসেম সোলেইমানির স্বজনদের গ্রেপ্তার থানায় ঢুকে ৯ পুলিশ সদস্যকে প্রহার, প্রধান আসামিসহ জামায়াতের আরও দুই নেতা গ্রেপ্তার বকেয়া বেতনের দাবিতে নাসা গ্রুপের পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ মির্জা ফখরুল: কিছু অশুভ শক্তি ধর্ম নিয়ে রাজনীতি করে, বিভাজন সৃষ্টি করতে চায় বাজারে সামুদ্রিক মাছের সংকট, জ্বালানির অভাবে সমুদ্রে যেতে পারছে না মাছ ধরার ট্রলার পররাষ্ট্রমন্ত্রী: যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের গোপন চুক্তি নেই, তবে কিছু বিষয় এখনই প্রকাশ করা যাচ্ছে না