মাঠে ফিরতে আর বাধা নেই তামিমের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ নভেম্বর, ২০২৪

মাঠে ফিরতে আর বাধা নেই তামিমের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ নভেম্বর, ২০২৪ |
দীর্ঘদিন ধরে মাঠের বাইরে তামিম ইকবাল। জাতীয় দলের হয়ে খেলছেন না এক বছরেরও বেশি সময় ধরে। ঘরোয়া ক্রিকেটেও নেই। কিন্তু এরই মধ্যে জাতীয় ক্রিকেট লিগ টি২০ দল ঘোষণা করেছে চট্টগ্রাম বিভাগ। যেখানে রাখা হয়েছে তামিম ইকবালকে। তবে, তিনি খেলবেন কী করে? বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফিটনেস টেস্টে উত্তীর্ণ হয়ে খেলার অনুমতি তো পেতে হবে। তবে তামিম ভক্তদের জন্য সুসংবাদ। বিসিবির কাছ থেকে সেই অনুমতিপত্র পেয়েছেন তামিম ইকবাল। বুধবার বিকালে ফিটনেস টেস্ট দিয়েছেন তামিম এবং সেই টেস্টে তিনি পাসও করেছেন। আগামী ১১ ডিসেম্বর থেকে শুরু হবে এনসিএল টি২০ টুর্নামেন্ট। এই আসরে এবার আর খেলতে বাধা নেই তামিম ইকবালের। জাতীয় ক্রিকেট লিগ টি২০ আসরে

তামিম ইকবালকে নিয়ে দল সাজিয়েছে চট্টগ্রাম বিভাগ। তবে নির্বাচক হান্নান সরকার আগেই জানিয়ে দিয়েছিলেন, ফিটনেস টেস্টে পাশ করলেই তামিম খেলার সুযোগ পাবে। ফিটনেস টেস্ট সবার জন্য এক মানদণ্ড নয়। তরুণ ও নিয়মিত যারা প্রতিযোগিতামূলক ক্রিকেটে খেলছেন তাদের এক মানদণ্ডে রাখা হয়। যারা লম্বা সময় পর ফিরছেন তাদের জন্য তৈরি করা হয় আরেক মানদণ্ড। তামিমের জন্যও রাখা হয়েছে তেমন মানদণ্ড। আর সেই মানদণ্ডে উতরে গেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক। মাঠে ফেরার জন্য ফিটনেস পরীক্ষা দিয়েছিলেন তামিম। বিসিবির ট্রেনারের অধীনে মিরপুরের একাডেমি মাঠে এই পরীক্ষা দেন। খোঁজ নিয়ে জানা গেছে, ফিটনেস পরীক্ষায় উতরে যেতে তেমন বেগ পেতে হয়নি তাকে। মাঠে ফেরার জন্য সবুজ

সংকেত পেয়ে গেছেন। গত ৬ মে’র পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে নেই তামিম। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দিয়ে ডিসেম্বরের শেষ সপ্তাহে মাঠে ফেরার কথা থাকলেও জাতীয় ক্রিকেট লিগ টি২০ ফরম্যাটে খেলার আগ্রহ প্রকাশ করেন তিনি। এজন্য নিয়মিত মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলন চালিয়ে যাচ্ছেন বাঁহাতি ব্যাটসম্যাান। আজ দিলেন ফিটনেস টেস্ট। এখন তার ২২ গজে ফিরতে আর কোনো বাধা নেই। সাত বিভাগীয় দল এবং ঢাকা মেট্রো দল নিয়ে আগামী ১১ থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত শুধুমাত্র স্থানীয় ক্রিকেটারদের অংশগ্রহণে আয়োজন করা হবে এনসিএল টি২০ আসর। আট দলের লিগ পর্বের খেলা হবে সিলেট বিভাগীয় স্টেডিয়াম ও সিলেট বিভাগীয় স্টেডিয়ামের আউটার মাঠে। প্লে অফের চার ম্যাচ হবে ঢাকার হোম

অব ক্রিকেট মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ২৪ ডিসেম্বর হবে ফাইনাল ম্যাচ। এরপর বিপিএল শুরু হবে ৩০ ডিসেম্বর থেকে। বিপিএলের গত আসরের চ্যাম্পিয়ন তামিমের দল ফরচুন বরিশাল। এবারও ফরচুন বরিশালের হয়ে খেলবেন তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
অস্ট্রেলিয়া সফরের প্রথম টেস্টের বাংলাদেশ দল ঘোষণা: ফিরলেন সৌম্য ও জাকের, বাদ জয় ৫০ কোটি টাকার বেশি ঋণের ৪২% খেলাপি, বাড়ছে বড় ঋণের ঝুঁকি বিএনপি সরকারের উন্নয়ন প্রকল্প: নির্মাণের এক মাসেই সড়কে ধস, জলাবদ্ধতায় স্থবির পাঁচ গ্রামের জনজীবন আগস্টে পে-স্কেলের প্রজ্ঞাপন না হলে সরকারি কর্মচারীদের বৃহত্তর আন্দোলনের ঘোষণা ‘লীগ নেতা’ ট্যাগে ১০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ব্যবসায়ীকে আয়নাঘরে নির্যাতনের পর পুলিশে দিল বিএনপি নেতা জঙ্গল সলিমপুরে পুলিশ ফাঁড়ির খাবার পানিতে বিষ: নাশকতার শঙ্কা, নমুনা পাঠানো হলো ল্যাবে গোপালগঞ্জে আওয়ামী লীগ থেকে বিএনপিতে ডিগবাজি দেওয়া নেতা চাঁদাবাজির দায়ে গ্রেপ্তার অস্ত্রের ভাণ্ডারে পরিণত হচ্ছে রোহিঙ্গা ক্যাম্প, বাড়ছে জঙ্গি আতঙ্ক আগাম ঘোষণা দিয়েই রামুতে ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউন রপ্তানি আয়ের ধারাবাহিক পতনের মধ্যেই ১৫ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য সরকারের বিএনপি সরকারের উন্নয়ন প্রকল্প: বিপুল ব্যয়ে নির্মিত ড্রেন ভেঙে পড়ল ৭ দিনেই, দায় চাপল মিস্ত্রিদের ঘাড়ে রবীন্দ্র সরোবরে বর্ষামঙ্গল উদযাপন: গান-কবিতা-নৃত্যে মুখরিত হলো ধানমন্ডি ভারতীয় সন্দেহে বিজিবি গাড়ি বহরের উপর আক্রমণে নিহত সন্ত্রাসীরা স্থান পেলো জুলাই শহিদ গেজেটে টানা দুই অর্থবছর প্রবৃদ্ধি ৩% এর নীচে থাকলেও কোটিপতি বেড়েছে মোট ১৯,৩৫৬ জন সংসদ, রাজনৈতিক কর্মকাণ্ড কোথাও ঠাঁই না পেয়ে ১১ দলীয় জোট ছাড়ছেন ইসলামিক দলগুলো সারাদেশে ফ্যামিলি কার্ডের নিয়োগে চরম অনিয়ম: রাজনৈতিক প্রভাব ও বহিরাগতদের দাপটে প্রশ্নবিদ্ধ পরীক্ষা পদার্থবিজ্ঞানের পর রসায়ন পরীক্ষাতেও বিপর্যয়: ৮ সৃজনশীলের ৪টিতেই ভুল! শিক্ষার্থীদের সাথে এ কেমন তামাশা? চট্টগ্রাম রেলওয়েতে ছাত্রদল নেতার মাস্তানি, বখরা না পেয়ে দপ্তরে হামলা, প্রকৌশলী লাঞ্ছিত বিএনপি সরকারের উন্নয়ন প্রকল্প: রংপুরে নির্মাণের ১৫ দিনেই সড়কে ফাটল, উঠে গেছে কার্পেটিং প্রশাসনকে দলীয়করণে অতীতের সকল রেকর্ড ভাঙ্গলো বিএনপি