মাগুরার সেই শিশু ধর্ষণ ও হত্যা মামলার অভিযোগ গঠনের তারিখ নির্ধারণ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ এপ্রিল, ২০২৫

মাগুরার সেই শিশু ধর্ষণ ও হত্যা মামলার অভিযোগ গঠনের তারিখ নির্ধারণ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ এপ্রিল, ২০২৫ |
মাগুরার আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলার অভিযোগপত্র আমলে নিয়েছেন আদালত। রোববার মাগুরার নারী ও নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে অভিযোগ গঠনের জন্যে আগামী ২৩ এপ্রিল দিন ধার্য করেছেন। আদালত সূত্রে জানা গেছে, গত ১৩ এপ্রিল মামলাটির তদন্তকারী কর্মকর্তা মাগুরা সদর থানার পরিদর্শক (তদন্ত) আলাউদ্দিন সরদার শিশুটির মায়ের মামলায় অভিযুক্ত চার আসামি শিশুটির বোনের শ্বশুর হিটু শেখ, বোনের শাশুড়ি জাহেদা বেগম, বোন জামাই সজিব শেখ ও সজিবের বড় ভাই রাতুল শেখের বিরুদ্ধে অভিযোগ এনে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। মাগুরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের পিপি মনিরুল হাসান মুকুল জানান, আসামিদের বিরুদ্ধে পুলিশের চার্জশিটে যে অভিযোগ আনা

হয়েছে সেটি আমলে নিয়ে বিচারক এম জাহিদ হাসান চার্জ গঠনের জন্যে ২৩ এপ্রিলের তারিখ নির্ধারণ করে দিয়েছেন। সকালে মামলায় অভিযুক্ত সকল আসামিকে আদালতে উপস্থিত করে তাদের সম্মুখেই মামলাটি আমলে নেওয়া হয়। গত ৮ মার্চ পুলিশের অভিযুক্ত চারজনকেই আসামি করে সদর থানায় ধর্ষণ ও হত্যাচেষ্টার মামলা করেন শিশুটির মা। মাগুরা শহরের নিজনান্দুয়ালী গ্রামে বোনের শ্বশুর বাড়ি বেড়াতে গিয়ে গত ৬ মার্চ ধর্ষণের শিকার হয় আট বছরের শিশুটি। এ ঘটনার পর মাগুরা ছাড়াও সারাদেশে শিশু নির্যাতনের প্রতিবাদে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষোভে নামে। এদিকে ধর্ষণের ঘটনার পর শিশুটিকে প্রথমে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে এবং পরে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয় সেখানে চিকিৎসাধীন

অবস্থায় গত ১৩ মার্চ মারা যায় শিশুটি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বৈশাখী সাজে সাত ছবিতে চমক ইরানের দাবি- জব্দ অর্থ ছাড়তে রাজি যুক্তরাষ্ট্র, অস্বীকার ওয়াশিংটনের যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরানের ১০ দফা, কী চাইছে তেহরান শাহবাজ শরিফ ও জেডি ভ্যান্স বৈঠকে বসেছেন ন্যায্য অধিকারকে স্বীকৃতি দিলে চুক্তির জন্য প্রস্তুত তেহরান কোন কোন বিষয়ে আলোচনা, ফলাফল কী হতে পারে ইরান-যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক আলোচনা ইসলামাবাদে শুরুর অপেক্ষা ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকবে না: ট্রাম্প চাঁদে অভিযান শেষ করে পৃথিবীতে ফিরলেন আর্টেমিস-২-এর নভোচারীরা সংসদ ভবনের সাউন্ড সিস্টেমে দুর্নীতি অনুসন্ধানে দুদক ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু পিএসএল শেষ পারভেজ ইমনের, দেশে ফিরছেন আজই ঠাকুরগাঁও বার নির্বাচনে আ’লীগ পন্থী প্রার্থীদের বড় চমক ঐতিহাসিক ১০ এপ্রিল: একাত্তরের এ দিনে গঠিত হয়েছিল মুজিবনগর সরকার চাঁদপুর ও মাদারীপুরে মিড ডে মিলের নিম্নমানের খাবারে প্রাথমিক শিশুরা অসুস্থ যুক্তরাষ্ট্রের সাথে মাখামাখির ফল: বাংলাদেশি রাষ্ট্রায়ত্ত সংস্থার জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দেয়নি ইরান নিত্যপণ্যের বাজার লাগামহীন: বিপাকে সাধারণ মানুষ, প্রকাশ্যেই ঝাড়ছেন ক্ষোভ ড. মামুনুর রশীদ: জ্বালানি সংকটের ধাক্কায় অর্থনৈতিক ঝুঁকিতে বাংলাদেশ, জিডিপি প্রবৃদ্ধি নামবে ২.৮%-তে হরমুজ প্রণালীতে ইরানের নতুন নিয়ন্ত্রণ নীতি ঘিরে বৈশ্বিক উদ্বেগ অ্যাটলেটিকোর কাছে হারের পর উয়েফার কাছে বার্সেলোনার নালিশ