ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
মহান মুক্তিযুদ্ধের বীর সেনাপতি মুহাম্মদ আতাউল গনি ওসমানী-এর মৃত্যু বার্ষিকীতে গভীর শ্রদ্ধা ও বিনম্র শোক।
তাঁর নেতৃত্ব, ত্যাগ ও দেশপ্রেম চিরকাল বাংলাদেশের ইতিহাসে আলোকবর্তিকা হয়ে থাকবে।
আজ মহান মুক্তিযুদ্ধের বীর সেনানায়ক মুহাম্মদ আতাউল গনি ওসমানী-এর মৃত্যু বার্ষিকী। এ উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ গভীর শ্রদ্ধার সঙ্গে জাতির এই গৌরবময় সন্তানকে স্মরণ করছে। ১৯৭১ সালে তাঁর নেতৃত্বেই মুক্তিবাহিনী সেক্টরভিত্তিক সংগঠিত যুদ্ধে রূপ নেয় এবং দখলদার পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ সুসংহত হয়। তাঁর কৌশল, দৃঢ়তা ও আপসহীন দেশপ্রেম ছাড়া স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় কল্পনাও করা যায় না।
যারা আজ মুক্তিযুদ্ধের ইতিহাস অস্বীকার করে, যুদ্ধাপরাধী ও তাদের দোসরদের পুনর্বাসন করতে চায়, তারা আসলে ওসমানীসহ ত্রিশ লাখ শহীদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে। এই অপচেষ্টার বিরুদ্ধে আওয়ামী লীগ অতীতেও ছিল, আজও আছে,
আগামীতেও থাকবে কঠোর ও আপসহীন। মহান এই সেনানায়কের মৃত্যু বার্ষিকীতে আমরা শপথ করি—মুক্তিযুদ্ধের চেতনা, অসাম্প্রদায়িক বাংলাদেশ ও সার্বভৌমত্ব রক্ষার লড়াই এক চুলও পিছপা হবে না। বীর ওসমানী, জাতি আপনাকে চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে।