ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
খুলনায় সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের
যুক্তরাষ্ট্রের আকাশপথ নিয়ে ট্রাম্পকে ব্রিফ, নেই কোনো হুমকি
হাসিনাকে ফেরাতে বিমান পাঠানো নিয়ে প্রশ্নের জবাব দিলেন না জয়সোয়াল
এনভিডিয়া সিইও জেনসেন হুয়াংয়ের পদত্যাগ ও চীন বিষয়ক বিতর্ক
চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিন পিং
জাপানি সাংবাদিকের মুক্তি নিয়ে রাশিয়া-জাপান সম্পর্কে নতুন টানাপোড়েন
যুক্তরাষ্ট্রে কারিগরি ত্রুটিতে সাময়িকভাবে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ
মরিয়ম নওয়াজের গাড়িতে আগুন
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী ও পাকিস্তান মুসলিম লিগের সিনিয়র ভাইস চেয়ারম্যান মরিয়ম নওয়াজের প্রটোকল বহরের একটি বিলাসবহুল বিএমডব্লিউ গাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় লাহোরের রিং রোডে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও উদ্ধারকারী সংস্থা জানিয়েছে, মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ এবং সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ফাজায়া হাউজিং সোসাইটি থেকে তাদের বাসভবন জাতি উমরায় ফিরছিলেন। ফেরার পথে হঠাৎ প্রটোকল বহরের একটি গাড়িতে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে গাড়িটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়।
ঘটনার সময় মরিয়ম নওয়াজ ও নওয়াজ শরিফ বহরে থাকলেও তারা সুরক্ষিত ছিলেন। দুর্ঘটনাকবলিত গাড়িতে শুধু চালক ছিলেন। আগুন লাগার সাথে সাথে তিনি বেরিয়ে আসতে সক্ষম হওয়ায়
কোনো প্রাণহানি ঘটেনি। প্রাথমিক তদন্তে জানা গেছে, এই বিএমডব্লিউ গাড়িটিতে আগে থেকেই কিছু যান্ত্রিক সমস্যা ছিল এবং সম্প্রতি দুবার ওয়ার্কশপে মেরামতের জন্য নেওয়া হয়েছিল। ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। কেন এবং কীভাবে আগুন লাগল, তা নিশ্চিত করতে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে লাহোর পুলিশ। প্রটোকলের মতো উচ্চ নিরাপত্তাসম্পন্ন বহরের গাড়িতে এমন অগ্নিকাণ্ড নিয়ে বেশ চাঞ্চল্য তৈরি হয়েছে।