মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসে নেতৃত্বে ব্যাপক রদবদল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ মে, ২০২৬

মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসে নেতৃত্বে ব্যাপক রদবদল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ মে, ২০২৬ |
পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠন হওয়ার পরেই প্রশাসনিক স্তরে বড়সড় রদবদল এনেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক দল। মূলত বিধানসভায় নিজেদের পরিষদীয় দলকে আরও শক্তিশালী করতে এই বদল আনে তৃণমূল কংগ্রেস। দলের সূত্রের বরাতে ভারতীয় একাধিক গণমাধ্যম জানিয়েছে, বিধানসভায় বিরোধী আসনে বসে আগামী দিনে আরও সংগঠিত ও আক্রমণাত্মকভাবে লড়াই চালাতেই এই নতুন টিম। সেই কারণে এবার অভিজ্ঞ নেতাদের উপরেই বেশি রেখেছে তৃণমূল। বিরোধী দলনেতা থেকে শুরু করে ডেপুটি লিডার ও চিফ হুইপ একাধিক গুরুত্বপূর্ণ পদে আনা হয়েছে নতুন দায়িত্বপ্রাপ্তদের। ১৮তম পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে কাজ করবেন তৃণমূল কংগ্রেসের সাবেক কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। এছাড়া বিরোধী ডেপুটি লিডার হিসেবে থাকবেন অসীমা পাত্র এবং নয়না বন্দ্যোপাধ্যায়। বিধানসভার

চিফ হুইপ অর্থাৎ মুখ্য সচেতক দায়িত্ব সামলাবেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। এছাড়া পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের আহ্বায়ক প্রতাপ নায়েককে দার্জিলিং জেলায় বদলি করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী তাকে দার্জিলিং এর বিজনবাড়িতে, পাল বাজার বিডিও অফিসে পাঠানো হয়েছে। তিনি স্বরাষ্ট্র দপ্তরের অধীনে মুখ্যমন্ত্রী সচিবালয়ে কর্মরত ছিলেন। গত ৪ মে ঘোষিত ফলাফল অনুযায়ী, ২৯৩টি আসনের মধ্যে ২০৭টি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করে বিজেপি। অন্যদিকে, মাত্র ৮০টি আসন নিয়ে বিরোধী দলের আসনে বসতে হয়েছে তৃণমূলকে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান ১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ট্রাম্পের বক্তব্যজুড়ে ‘কমিউনিস্ট হুমকি’ সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ‘১০ ঘণ্টার অপেক্ষাও কিছু নয়’, খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল