মন্ত্রীদের জন্য ৬০ পাজেরো কিনছে সরকার: বিশ্লেষক ও বিশেষজ্ঞদের চোখে ‘লুটপাটের উৎসব’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ September, ২০২৫

মন্ত্রীদের জন্য ৬০ পাজেরো কিনছে সরকার: বিশ্লেষক ও বিশেষজ্ঞদের চোখে ‘লুটপাটের উৎসব’

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ September, ২০২৫ |
অর্থ মন্ত্রণালয় আসন্ন সরকারের মন্ত্রীদের জন্য ৬০টি পাজেরো জিপ কেনার প্রস্তাব অনুমোদন করেছে। ব্যয় ধরা হয়েছে ১,০১ কোটি টাকারও বেশি (প্রায় ১.০১৬ বিলিয়ন টাকা)। বিশ্লেষক ও বিশেষজ্ঞরা বলছেন, এটি সরাসরি জনগণের টাকায় লুটপাট ছাড়া আর কিছু নয়। সম্প্রতি এক টেলিভিশন টকশোতে সাংবাদিক মাসুদ কামাল মন্তব্য করেন, “বিদায়ী সরকার এসব গাড়ি নিয়ে যায়নি। কিন্তু গাড়ি কিনলেই কমিশন পাওয়া যায়। তাই হুড়োহুড়ি করে কেনা হচ্ছে। নতুন মন্ত্রীরা আদৌ এসব গাড়ি নেবেন কি না—তা তাদের ওপর ছেড়ে দেওয়া যেত।” এমন সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেছেন ক্ষমতাসীন কিংস পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক তাজনুবা জাবিন। তিনি ফেসবুক পোস্টে লিখেছেন, “মন্ত্রীদের জন্য ৬০টি পাজেরো কেনার ১.০১ বিলিয়ন টাকার প্রস্তাব

অর্থ মন্ত্রণালয় অনুমোদন করেছে। এতে স্পষ্ট বোঝা যায়—অর্থ উপদেষ্টা কতটা ‘কেয়ারিং’ এবং কৃতজ্ঞ তার বন্ধুদের কাছে। যেন মন্ত্রী হতেই নতুন গাড়িতে ওঠার সুযোগ নিশ্চিত করা হলো।” প্রাপ্ত তথ্যে জানা গেছে, মিতসুবিশি পাজেরো QX-2427cc মডেল কেনা হচ্ছে, প্রতিটি গাড়ির দাম ১ কোটি ৬৯ লাখ টাকা। মন্ত্রীদের জন্য ৬০টি গাড়ির খরচ ধরা হয়েছে ১,০১৬ কোটি টাকা। এছাড়া আসন্ন নির্বাচন পরিচালনায় জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের জন্য আরও ১৯৫টি পাজেরো কেনা হবে। মোট ২৮০টি গাড়ির জন্য ব্যয় হবে প্রায় ৪৪৫ কোটি টাকা। ঠিক এমন সময়ে সরকারবিরোধী আস্থা ধসে পড়েছে, যখন দেশের অর্থনৈতিক অবস্থা চরম অবনতির দিকে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংক সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সম্ভাব্য

সাইবার হামলার বিষয়ে সতর্কবার্তা জারি করেছে। তবে অর্থনীতিবিদ ও নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, এটি শুধুই সতর্কতা নয়—বরং রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো থেকে অর্থ পাচারের আড়াল হতে পারে। গোয়েন্দা সূত্র জানাচ্ছে, জুলাই জুড়ে ইউনুস-সমর্থিত বিভিন্ন অনলাইন পেমেন্ট চ্যানেলে অস্বাভাবিক অংকের লেনদেন হয়েছে, যা মানি লন্ডারিং আইনের সরাসরি লঙ্ঘন। আন্তর্জাতিক সংযোগ ও দেশীয় সহযোগীদের নিয়ে একটি সংঘবদ্ধ চক্র রাষ্ট্রের ভাণ্ডার খালি করার পরিকল্পনা করছে। বাংলাদেশ ব্যাংকের আইসিটি বিভাগ ৩০ জুলাই এক সরকারি চিঠিতে সম্ভাব্য সাইবার হামলার পূর্বাভাস দেয়। কাগজে কলমে এটি “সাধারণ সতর্কতা” হিসেবে দেখানো হলেও রাজনৈতিক বিশ্লেষকদের মতে এর পেছনে আরও গভীর চক্রান্ত লুকিয়ে আছে। এখন বড় প্রশ্ন—বাংলাদেশ ব্যাংকের এ সতর্কবার্তা কি সত্যিই প্রতিরোধমূলক পদক্ষেপ,

নাকি রাষ্ট্রের অর্থ লুটপাটের আড়াল? বিশেষজ্ঞরা বলছেন, এখনই সব আর্থিক লেনদেন ও ডিজিটাল নেটওয়ার্কের পূর্ণাঙ্গ অডিট দরকার। প্রয়োজনে বিশেষ টাস্কফোর্স গঠন করে এই চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য এক সেমিনারে বলেন, “সরকারের সময় শেষের পথে। এখন দরকার একটি এক্সিট পলিসি এবং জবাবদিহির প্রমাণ।” তিনি আরও যোগ করেন, “পরবর্তী সরকার কীভাবে এসব পদক্ষেপকে সামলাবে—তা পুরোপুরি নির্ভর করছে আজকের স্বচ্ছতা ও দায়িত্বশীলতার ওপর।” বিশ্লেষক ও বিশেষজ্ঞদের মতে, এই মুহূর্তে সরকারের এসব কর্মকাণ্ড জাতীয় অর্থনীতিকে ধ্বংসের দিকে ঠেলে দিতে পারে। সত্য প্রকাশ না পেলে দেশের স্বাধীনতা ও আর্থিক নিরাপত্তা অচিরেই নজিরবিহীন বিপদের মুখে পড়তে পারে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এলপিজির দাম বাড়ানো হলো ২৫২ টাকা, বাজারে এমনিতেও পাওয়া যায় না সরকার নির্ধারিত দামে! বৈশ্বিক লিঙ্গ সমতা সূচকঃ ২০ বছরে বেড়েছিল ৮.৫ পয়েন্ট, এক বছরেই কমলো ৬.২; নারীর রাজনীতিতে ক্ষমতায়ন, অর্থনৈতিক অংশগ্রহণ ও সুযোগ কমেছে ‘আউটসোর্সিং’ করে নরসিংদী থেকে ‘ফ্রিল্যান্সার’ ভাড়ায় এনে ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষের ওপর হামলা, গুলিবিদ্ধসহ আহত ২০ জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পেঁয়াজের বাজারে: ‘আমরা দিনে এনে দিনে খাওয়া মানুষ, দাম বাড়লে কীভাবে বাঁচবো?’ ২৪ কোটি টাকা খরচ, ঝুলিতে মাত্র এক ব্রোঞ্জ জ্বালানির দামের সাথে পাল্লা দিয়ে বাড়ছে চালের দাম: পাইকারিতে বস্তাপ্রতি ১০০-২০০৳ বাড়তি ২২ ব্যাংকের পুঞ্জীভূত লোকসান আড়াই লাখ কোটি টাকা: খেলাপি ঋণ ৫ লাখ ৮১ হাজার কোটি টাকা পুঁজিবাজারে সূচকের সাথে সাথে কমেছে লেনদেনও: বিনিয়োগকারীদের প্রশ্ন- এখন নয়া দরবেশ কে? আওয়ামী লীগের ঠেকানোর মিছিল করতে গিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ২০, দায় চাপল বিএনপির গুপ্তদের ঘাড়ে চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি গ্রেপ্তার রঙের কাজের বিল না দিয়ে ছাত্রলীগ নেতা বাবুকে পিটিয়ে ১০ তলা ভবনের ছাদ থেকে ফেলে হত্যা বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক যোগাযোগে নিরলসভাবে কাজ করছে ART ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় ৯ কিশোরের ওপর মব চালিয়ে পুলিশে দিল ছাত্রদলের সন্ত্রাসীরা কুর্দিস্তানের স্বপ্ন কি শেষ? ভূ-রাজনীতির চাপে কোণঠাসা কুর্দি স্বায়ত্তশাসন ঐতিহাসিক প্রীতি ম্যাচে ভারতের লড়াই, তবে ৪-০ গোলের বড় জয় ব্রাজিলের ইমরানের দলকে ঠেকাতে ২ হাজার কন্টেইনারে পুরো ইসলামাবাদে ব্যারিকেড, ভোগান্তিতে নাগরিকরা “বাংলাদেশে অসাংবিধানিক, জবরদস্তিমূলক স্বৈরশাসন চলছে”, জেনেভায় মানবাধিকার সেমিনারে ইউরোপীয় সংসদ সদস্যের কড়া সমালোচনা “বাংলাদেশে আইনের শাসন ও গণতান্ত্রিক অধিকার নেই, বিচার ব্যবস্থা হয়েছে রাজনৈতিক হাতিয়ার” জেনেভায় মানবাধিকার সেমিনারে সুইডিশ আইনজীবী কাকে রাজনৈতিক প্রতিহিংসা ও বিভাজনের সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানালেন রাষ্ট্রপতি? প্রধানমন্ত্রী পত্নী-কে বিতর্কমুক্ত রাখতে কনফারেন্সের বক্তা তালিকা থেকে বাদ দেয়া হলো ট্রান্স-জেন একটিভিস্ট হো চি -কে