মধ্যরাতে জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ মে, ২০২৫

মধ্যরাতে জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ মে, ২০২৫ |
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন ৩১ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে। ১ মে (বৃহস্পতিবার) রাত সাড়ে ১২টার দিকে উপাচার্যের কাউন্সিল কক্ষে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান তফসিল ঘোষণা করেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান স্বাক্ষরিত অফিস আদেশে জানানো হয়, জাকসুর গঠনতন্ত্রের ৮(খ) ধারা অনুযায়ী নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অধ্যাপক ড. মো. মনিরুজ্জামানকে প্রধান করে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে । সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলম। কমিশনের অন্যান্য সদস্যরা হলেন, জীববিজ্ঞান অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ মাফরুহী সাত্তার, ইতিহাস বিভাগের অধ্যাপক

ড. খো: লুৎফুল এলাহী এবং নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক রেজওয়ানা করিম স্নিগ্ধা। প্রধান নির্বাচন কমিশনার ঘোষিত তফসিল অনুযায়ী খসড়া ভোটার তালিকা প্রকাশ ১২ মে, খসড়া আচরণবিধি প্রকাশ ১২ মে, খসড়া ভোটার তালিকা সম্পর্কে আপত্তি গ্রহণের শেষ তারিখ ২১ মে বিকাল ৫ টা পর্যন্ত, খসড়া আচরণবিধি সম্পর্কে মতামত গ্রহণের শেষ তারিখ ২১ মে বিকাল ৫ টা পর্যন্ত, চূড়ান্ত হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ ৩০ জুন, চূড়ান্ত আচরণবিধি প্রকাশ ৩০ জুন, মনোনয়নপত্র সংগ্রহ ১ জুলাই থেকে ৩ জুলাই পর্যন্ত, মনোনয়নপত্র জমাদান ১ জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত, মনোনয়ন পত্র যাচাই বাছাই ও খসড়া প্রার্থী তালিকা প্রকাশ ৯ জুলাই, মনোনয়নপত্রের বৈধতার বিষয়ে এবং বাতিলের বিরুদ্ধে আপিল

আবেদন গ্রহণ ১১ জুলাই, আপিলের শুনানী গ্রহণ ও আপিলের রায় ঘোষণা ১৩ জুলাই, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৪ জুলাই, প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ১৫ জুলাই, নির্বাচনী প্রচারণা ১৬ জুলাই থেকে ২৮ জুলাই রাত ১২ টা পর্যন্ত, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ ১৬ জুলাই, ভোট গ্রহণ ৩১ জুলাই সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এবং একই দিন ভোট গণনা ও ফলাফল প্রকাশ করা হবে বলে তফসিলে উল্লেখ করা হয়। উল্লেখ্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সর্বশেষ জাকসু (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ) নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ১৯৯২ সালে। দীর্ঘ ৩২ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে জাকসু নির্বাচন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকাসহ সারাদেশের জন্য বড় দুঃসংবাদ প্রতিশোধের নেশায় একযোগে তিন দেশে ইরানের হামলা ইসরায়েল ও ইউক্রেনের প্রেসিডেন্টদের সঙ্গে পোপের ফোনালাপ আমরা সহজেই হরমুজ প্রণালী খুলে দিতে পারব, দাবি ট্রাম্পের ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু বিশ্বকাপ ফাইনাল দেখতে লাগবে ১৩ লাখ টাকা! বিলাসবহুল বলরুমের আড়ালে হোয়াইট হাউসে ‘বিশাল সামরিক বাঙ্কার’ বানাচ্ছেন ট্রাম্প অত্যাধুনিক দুই মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের ইরান যুদ্ধে প্রতিদিন ৩ ডলার খরচ হচ্ছে প্রত্যেক মার্কিনীর হজ-ওমরাহ যাত্রীদের জন্য বড় সুখবর তারেক রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট যুবক গ্রেপ্তার পুলিশের চোখে ‘ধুলো’, আদালতের বারান্দায় খুনিরা: চট্টগ্রামের দুই শীর্ষ সন্ত্রাসীর নাটকীয় জামিন শেখ হাসিনা: সংকট ও দুর্যোগ মোকাবিলায় চ্যাম্পিয়ন রাষ্ট্রনায়ক গার্মেন্টস ও রেমিট্যান্সে সম্ভাব্য ধাক্কার আশঙ্কা মধ্যপ্রাচ্য সংকটে জাহাজ ভাড়া ও লজিস্টিক ব্যয় ঊর্ধ্বমুখী, সংকটে বৈদেশিক বাণিজ্য উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার বিশ্বকাপ বিপর্যয়ের পর ইতালির কোচের পদ থেকে গাত্তুসোর পদত্যাগ বাংলাদেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব: ৫৬ জেলায় ছড়িয়ে পড়েছে, শিশু মৃত্যুর সংখ্যা বাড়ছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার গভীর উদ্বেগ গণভোটের প্রচারে ইউএনডিপির দেওয়া অর্থ লোপাটের অভিযোগ বদিউলের ‘সুজন ট্রাস্ট’-এর বিরুদ্ধে হামের প্রকোপ: ঢাকাসহ আরও ৫ জেলায় ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু